এক্সপ্লোর

India vs England: ভারতের বিরুদ্ধেই ঘটেছিল অভিষেক, বশিরের বদলে সেই ক্রিকেটারকেই ৮ বছর পর দলে ডাকল ইংল্যান্ড

England Cricket team: হ্যাম্পশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ২১ উইকেট নেওয়া এবং ৫৩৬ রান করা অলরাউন্ডারকেই বোলার বশিরের বদলে বাছল ইংল্যান্ড দল।

লন্ডন: লর্ডসে ইংল্যান্ডের স্মরণীয় জয়ে ভারতীয় দলের শেষ উইকেটটা নিয়েছিলেন তিনি। তবে শোয়েব বশিরের আঙুলে চোট লাগায় তিনি ম্যাচের সিংহভাগ সময়ই মাঠে উপস্থিতই ছিলেন না। ইসিবির তরফে আগেই জানানো হয়েছিল শোয়েব বশিরের ভবিষ্য়ৎ নিয়ে সিদ্ধান্তটা লর্ডস টেস্টের পরেই নেওয়া হবে। সেইমতোই, ভারত-ইংল্যান্ডের তৃতীয় টেস্ট শেষের পরের দিনই দলের চতুর্থ টেস্টের স্কোয়াড জানিয়ে দিল ইসিবি। স্পষ্ট হয়ে গেল শোয়েব বশিরের ভবিষ্যৎও।

রবীন্দ্র জাডেদার সজোরে মারা এক বল আটকাতে গিয়ে আঙুলে চোট পান বশির। ঘটনাটি ভারতীয় ব্যাটিংয়ের প্রথম ইনিংসের ৭৮তম ওভারে ঘটেছিল। ২১ বছর বয়সি ইংল্যান্ড তারকাকে বেশ যন্ত্রণায় দেখায়। সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়েন তিনি। তবে ম্যাচের চতুর্থ দিন সকালেই ইংল্যান্ড বোর্ডের তরফে এই নিয়ে এক বিবৃতি দিয়ে বলা হয় বশিরের আঙুলে চোট লাগলেও তিনি কিন্তু ম্যাচের চতুর্থ ইনিংসে বল করার জন্য প্রস্তুত। দ্বিতীয় ইনিংসে বশির অবশ্য মাত্র ছয় ওভারই বল করেন। এবার ওই আঙুলের চোটের জেরেই তিনি শুধু পরবর্তী টেস্ট নয় বাকি সিরিজ় থেকেই ছিটকে গেলেন।

পরবর্তী সপ্তাহে শুরু হওয়া ভারত-ইংল্যান্ডের চতুর্থ টেস্টের জন্য ঘোষিত ইংল্যান্ড স্কোয়াডে লিয়াম ডসনকে (Liam Dawson) ডাকা হয়েছে। জ্যাক লিচকে দলে নেওয়ার সুযোগ থাকলেও, অভিজ্ঞ ডসনকে অগ্রাধিকার দেওয়া হল। তিনি ২০১৭ সালে শেষ বার থ্রি লায়ান্সের হয়ে টেস্ট খেলেছিলেন। তবে সম্প্রতি লিয়াম বেশ ভাল ফর্মেই রয়েছেন। হ্যাম্পশায়ারের হয়ে তিনি কাউন্টি চ্যাম্পিয়নশিপে ২১টি উইকেট নিয়েছেন। তাঁর ব্যাটিংয়ের হাতটাও মন্দ নয়। ডসন ৪৪.৬৬ গড়ে এ মরশুমে ৫৩৬ রানও করেছেন।

সম্ভবত এই অলরাউন্ড দক্ষতার জেরেই তাঁকে তাঁর থেকে অনেক বেশি উইকেট নেওয়ার জ্যাক লিচে আগে ইংল্যান্ডের জাতীয় দলে জায়গা পাইয়ে দিল। ডসন কিন্তু নয় বছর আগে নিজের টেস্ট অভিষেকটা ভারতের বিরুদ্ধেই ঘটিয়েছিলেন। প্রাক্তন ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ অধিনায়ক ম্যাঞ্চেস্টার সেই ভারতীয় দলের বিরুদ্ধেই চতুর্থ টেস্টে মাঠে নামার আশা করবেন।

৩৫ বছর বয়সি ডসনের দলে ডাক পাওয়ার প্রসঙ্গে ইংল্যান্ডের নির্বাচক লিউক রাইট বলেন, 'লিয়াম ডসন দলে ডাক পাওয়ারই যোগ্য়। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ও দুরন্ত ফর্মে রয়েছে এবং ধারাবাহিকভাবে হ্যাম্পশায়ারের হয়ে পারফর্মও করছে।' ইংল্যান্ডের প্রথম তিন টেস্টে দলের সদস্য স্যাম কুক ও জেমি ওভারটনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁরা কাউন্টি দলের এবার মাঠে নামবেন। 

সেরা শিরোনাম

Bengal vs Kerala Day 1: পিচ ভিজে থাকায় নষ্ট প্রথম সেশন, ৬ উইকেট হারিয়ে অস্বস্তিতে বাংলা, ব্যাটিং নিয়ে খুশি নন লক্ষ্মী
পিচ ভিজে থাকায় নষ্ট প্রথম সেশন, ৬ উইকেট হারিয়ে অস্বস্তিতে বাংলা, ব্যাটিং নিয়ে খুশি নন লক্ষ্মী
Kieron Pollard: মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হওয়ার পরই বড় সিদ্ধান্ত পোলার্ডের, খেলবেন না সুপার কিংসের হয়ে
মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হওয়ার পরই বড় সিদ্ধান্ত পোলার্ডের, খেলবেন না সুপার কিংসের হয়ে
IND A vs NZ A: পাড়িক্কলের রূপকথার লড়াই, ১৯৯ রানে বিতর্কিত সিদ্ধান্তের শিকার, ভারতের দুরন্ত প্রত্যাবর্তন
পাড়িক্কলের রূপকথার লড়াই, ১৯৯ রানে বিতর্কিত সিদ্ধান্তের শিকার, ভারতের দুরন্ত প্রত্যাবর্তন
Ashirwad Sooryavanshi: ৮৭ বলে অপরাজিত ১০৭, ব্যাট হাতে তাণ্ডব চালাল বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ
৮৭ বলে অপরাজিত ১০৭, ব্যাট হাতে তাণ্ডব চালাল বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ

ভিডিও

Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং
BJP Protest: মল্লিকার্জুন খাড়গের মন্তব্য ঘিরে বিতর্ক, ধর্মতলায় প্রতিবাদে BJP-র কর্মী-সমর্থকরা
Cyclonic Storm Arnab: ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'অর্ণব', বর্তমানে অবস্থান করছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে
Mallikarjun Kharge Remarks Row | খাড়গের মন্তব্যে তোলপাড় রাজনীতি, প্রতিবাদ মিছিল BJP-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget