এক্সপ্লোর

IND vs ENG: আজ থেকে শুরু ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট, কখন কোথায় দেখবেন ম্য়াচ?

IND vs ENG Test: দ্বিতীয় টেস্টে ৩৩৬ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল। এজবাস্টনে প্রথমবার টেস্ট ম্য়াচ জিতেছে ভারত। শুভমন গিলের নেতৃত্বে ইতিহাস গড়েছে টিম ইন্ডিয়া।

লর্ডস: আজ থেকে শুরু ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজের এই মুহূর্তে ফল ১-১। লিডসে প্রথম টেস্টে ইংল্যান্ড জিতে নিয়েছিল ৫ উইকেটে। অন্য়দিকে বার্মিংহ্যামে দ্বিতীয় টেস্টে ৩৩৬ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল। এজবাস্টনে প্রথমবার টেস্ট ম্য়াচ জিতেছে ভারত। শুভমন গিলের নেতৃত্বে ইতিহাস গড়েছে টিম ইন্ডিয়া।

আজ টেস্টে কারা মুখোমুখি হতে চলেছে?

আজ ভারত বনাম ইংল্য়ান্ড তৃতীয় টেস্ট ম্য়াচ, সিরিজে মোট পাঁচটি ম্য়াচ হবে

কোথায় খেলা হবে ভারত বনাম ইংল্যান্ড দ্বৈরথ?

লর্ডসে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্য়াচটি আয়োজিত হবে

কখন শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড লড়াই?

১০ জুলাই, বৃহস্পতিবার খেলা শুরু হবে বিকেল ৩.৩০ এ, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ বিকেল তিনটেয়।

কোথায় দেখবেন ভারত বনাম ইংল্য়ান্ড ম্যাচ?

ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় ম্য়াচটি দেখা যাবে সােনি নেটওয়ার্কে।

অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?

টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও স্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট ম্য়াচটি।

এই সিরিজ় দুই ম্যাচে এটুকু অন্তত প্রমাণ করে দিয়েছে, যে আগেভাগে কোনও ভবিষ্যদ্বাণী থেকে বিরত থাকাই ভাল। সমতায় দাঁড়িয়ে থেকে সিরিজ় বর্তমানে দারুণ এক জায়গায়। এমন পরিস্থিতিতে লর্ডসে নামছে ভারত ও ইংল্যান্ড দুই দল। দুই যুযুধান প্রতিপক্ষের লড়াইয়ের আগে পিচ থেকে টিম ইন্ডিয়ার একাদশ, না না বিষয়েই জল্পনা অব্যাহত। কেবল টিম ইন্ডিয়ার একাদশ নিয়েই জল্পনা, কারণ ইংল্যান্ড ইতিমধ্যেই ১১ জন ক্রিকেটারের নাম ঘোষণা করে দিয়েছে। 

ইংরেজদের টেস্ট একাদশে চার বছর পর ফিরেছেন জোফ্রা আর্চার। শোনা যাচ্ছিল পাটা এজবাস্টনের পিচে ৩৩৬ রানের সুবিশাল ব্যবধানে পরাজয়ের পর এই ম্য়াচের জন্য প্রাণবন্ত পিচেরই আবদার করেছে ইংল্যান্ড ম্যানেজমেন্ট। আর্চারের দলে কামব্যাকও সেই দিকেই ঈশারা করছে। তবে শুধু আর্চার নন, এই ম্যাচে ভারতীয় দলও এক তারকা সম্ভবত ফিরবেন। দুই সপ্তাহের বিশ্রামের পর লর্ডসে যশপ্রীত বুমরাকে দেখা যাবে, এমনটাই আশা করছেন ক্রিকেটপ্রেমীরা। লর্ডসে জল্পনা মাফিক যদি পিচে ফাস্ট বোলারদের মদত থাকে, তাহলে তো কথাই নেই, এমনিও মাঠের ঢালকে কাজে লাগিয়ে ফাস্ট বোলাররা কেমন বল করেন, সেই দিকে নজর থাকবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও

ভিডিও

Birbhum News: এখনও অধরা টুলু, আত্মীয়ের পর এবার গ্রেফতার ম্যানেজার
Jalpaiguri News: জলপাইগুড়ির গড়ালবাড়িতে আক্রান্ত বিজেপি কর্মী
Malda News: তৃণমূল নেতার অনুগামীদের বাড়িতে টাকার পাহাড়ের সন্ধান
TMC News: তোলাবাজি, লুঠপাট, ভাঙচুর সহ ভুরি ভুরি অভিযোগ, আলিপুরদুয়ারে গ্রেফতার তৃণমূল নেতা
Blood Donation Camp:West Bengal Audit & Accounts Service Officers' Association-এর তরফে রক্তদান শিবির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget