এক্সপ্লোর

IND vs PAK: এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে ম্য়াচ খেলা উচিৎ নয় ভারতের, মত আজহারউদ্দিনের

Mohammed Azharuddin: পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তনের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করার দাবি উঠেছিল। যদিও বিসিসিআই পরবর্তীতে এই নিয়ে কোনও অফিশিয়াল বিবৃতি দেয়নি।

মুম্বই: আগামী এশিয়া কাপে (Asia Cup) ভারত ও পাকিস্তান (India vs Pakistan) একই গ্রুপে রয়েছে। সূচি অনুযায়ী আগামী ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা দু দলের। কিন্তু প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের (Mohammed Azharuddin) মনে হয় এই ম্যাচে ভারতের খেলা উচিৎ নয়। পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তনের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করার দাবি উঠেছিল। যদিও বিসিসিআই পরবর্তীতে এই নিয়ে কোনও অফিশিয়াল বিবৃতি দেয়নি। আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপ

সংবাদ সংস্থা IANS-কে দেওয়া সাক্ষাৎকারে আজহার বলেছেন, ''এই মহূর্তে দেশের যা পরিস্থিতি। দু দেশের যা সম্পর্কের টানাপোড়েন, তাতে কোনওভাবেই এই ম্য়াচে ভারতের খেলা উচিৎ না। দেশের সবাই জঙ্গি হামলার ঘটনার পর আতঙ্কিত।'' আজহার আরও বলছেন, ''যদি একান্তই ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলে, তাহলে আমার মতে সব সিরিজেই একসঙ্গে খেলা উচিৎ। ২০১২ সাল থেকে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ দু দেশের। তাহলে সেই দ্বিপাক্ষিক সিরিজও চালু করা উচিৎ।''

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ বয়কট করেছিল ভারতীয় ক্রিকেট দল। এই নিয়ে প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি খোঁচাও দিয়েছিলেন। সৌরভও মনে করেন ভারত-পাকিস্তান ম্য়াচ হওয়া উচিৎ। প্রিন্স অফ ক্যালকাটা বলছেন, ''খেলাধূলো বন্ধ হওয়া উচিৎ নয়। এগিয়ে যাওয়া উচিৎ। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই। এরকম ঘটনা ভবিষ্যতেও যেন না হয়, তার দিকে লক্ষ্য রাখতেই হবে। ভারত ও কেন্দ্রীয় সরকার এর আগেও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সবসময়। আশা রাখি খেলাধূলো বন্ধ হবে না তার জন্য়। ভারত-পাকিস্তান দ্বৈরথ হওয়া উচিৎ।'' উল্লেখ্য, এশিয়া কাপে গ্রুপ এ তে রয়েছে ভারত, পাকিস্তান, আমিরশাহি ও ওমান। বি গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং।

উল্লেখ্য, ভারতীয় দল এবারের এশিয়া কাপের আয়োজক দেশ। তবে বিসিসিআই এবং পিসিবির চুক্তি অনুযায়ী পরবর্তী তিন বছর দুই দল কোনও টুর্নামেন্টে মুখোমুখি হলেও, একে অপরের দেশে খেলবে না, খেলা হবে নিরপেক্ষ কোনও স্থানে, ঠিক যেমন চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ভারতীয় দল মরুদেশে নিজেদের সব ম্যাচ খেলেছিল, তেমন। সেইমতোই কোন দেশে এশিয়া কাপ আয়োজিত হবে, সেই নিয়েই জল্পনা ছিল। তবে সেইসব জল্পনা কাটল অবশেষে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget