এক্সপ্লোর

IND vs PAK: দুবাইয়ে এই প্রথমবার নয় ভারত-পাকিস্তান দ্বৈরথ, ইতিহাস কী বলছে? কারা এগিয়ে?

Asia Cup 2025: কুড়ির ফর্ম্য়াটে পাকিস্তান অবশ্য ভারতকে দুবার হারিয়েছে দুবাইয়ে। এশিয়া কাপেও কিন্তু এবার কুড়ির ফর্ম্য়াটেই খেলা হবে দু দলের। দুবাইয়ের পিচ সাধারণত স্পিন ফ্রেন্ডলি হয়ে থাকে।

দুবাই: এশিয়া কাপের (Asia Cup 2025) সবচেয়ে হাইভোল্টেজ ম্য়াচে আগামী ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তানের (India vs Pakistan) দ্বৈরথ। পহেলগাঁও  জঙ্গি হামলার পর এই মুহূর্তে দু দেশের সামাজিক-রাজনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে। প্রথমে তো এশিয়া কাপে অংশ নেবে না ভারত, এমনটাও শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত দু দেশই টুর্নামেন্টে অংশ নিয়েছে। নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামবে ২ দল। কিন্তু এই প্রথমবার দুবাই স্টেডিয়ামে নামবে না ভারত-পাকিস্তান। এর আগেও ২২ গজের যুদ্ধে দুটো দল দুবাইয়ে আমনে সামনে হয়েছিল।

ইতিহাস বলছে, দুবাইয়ে ভারত-পাকিস্তান ক্রিকেট দল মুখোমুখি হয়েছে মোট ছয়বার। তিনবার ওয়ান ডে ফর্ম্য়াট ও তিনবার টি-টোয়েন্টি ফর্ম্যাটে ম্য়াচ হয়েছে। ভারতীয় ক্রিকেট দল তিনটি ওয়ান ডে ম্য়াচেই পাকিস্তানকে হারিয়ে দিয়েছে এর আগে দুবাইয়ে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার ওয়ান ডে ফর্ম্য়াটে পাক দলকে হারিয়ে টিম ইন্ডিয়া। 

কুড়ির ফর্ম্য়াটে পাকিস্তান অবশ্য ভারতকে দুবার হারিয়েছে দুবাইয়ে। এশিয়া কাপেও কিন্তু এবার কুড়ির ফর্ম্য়াটেই খেলা হবে দু দলের। দুবাইয়ের পিচ সাধারণত স্পিন ফ্রেন্ডলি হয়ে থাকে। আমিরশাহির বিরুদ্ধে চার উইকেট নেওয়ার পর দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচেও সূর্যকুমারের তুরুপের তাস হতে পারেন। 

২২ গজের যে কয়েকটি মহারণ বেশ উল্লেখযোগ্য, সেগুলোর মধ্য়ে অন্যতম ভারত বনাম পাকিস্তানের ম্যাচ মানেই রুদ্ধশ্বাস লড়াই, টানটান উত্তেজনা। ম্যাচের বহু আগে থেকেই এই দ্বৈরথ ঘিরে উত্তেজনার পারদ চড়তে থাকে। ভারত-পাকিস্তান ম্যাচের যে উত্তেজনা বা হাইপ তাতে বিক্রি শুরু হওয়ার কিছু ঘণ্টার মধ্যেই নিমেষে বিক্রি হয়ে যায় সব টিকিট। তবে এবারের এশিয়া কাপের ছবিটা যেন আলাদা। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক তো একেবারে তলানিতে বটেই, তার সঙ্গে গোদের ওপর বিষফোঁড়ার এশিয়া কাপের এই ম্যাচের আকাশচুম্বী দাম। এই দুইয়ের সম্বন্বয়েই হয়তো রবিবার দুবাই আন্তর্জাতিক মাঠের গ্যালারিতে ভিড় জমানোর হিড়িক কমেছে বলে মনে করা হচ্ছে।

আবার কোনওপক্ষ মনে করছে যে বিরাট কোহলি ও রোহিত শর্মার অনুপস্থিতি এই ম্য়াচের আগ্রহ কমিয়েছে দর্শকদের মধ্য়ে। প্রায় দেড় দশকের ওপর ভারতীয় ক্রিকেটের মায়েস্ত্রো ছিলেন দুই তারকা ব্যাটার। কিন্তু এই এশিয়া কাপে দেখা যাচ্ছে না তাঁদের। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই এই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget