এক্সপ্লোর

Mukesh Kumar Test Debut: শার্দুলের চোট, ভারতের হয়ে আন্তর্জাতিক অভিষেক ঘটাচ্ছেন বাংলার মুকেশ

India vs West Indies 2nd Test: শার্দুল ঠাকুরের বদলে ভারতীয় একাদশে সুযোগ পেলেন মুকেশ কুমার।

পোর্ট অফ স্পেন: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। ভারতের (Indian Cricket Team) জার্সিতে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক ঘটাতে চলেছেন বাংলার মুকেশ কুমার (Mukesh Kumar)। আজ ত্রিনিদাদে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে (India vs West Indies 2nd Test) মুখোমুখি হচ্ছে। সেই ম্যাচেই অভিষেক ঘটাতে চলেছেন মুকেশ। শার্দুল ঠাকুরের (Shardul Thakur) বদলে ভারতীয় একাদশে সুযোগ পেলেন মুকেশ কুমার।

দ্বিতীয় টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট। তবে ম্যাচ গড়ালে পিচের গতি আরও মন্থর হতে পারে অনুমান করে ভারতীয় দল টসে জিতলে প্রথমে ব্যাটিংই করার সিদ্ধান্ত নিত বলে জানান অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি বলেন, 'আমরা এমনিও প্রথমে ব্যাট করার পরিকল্পনা করেছিলাম। পরিবেশটা তো বেশ ভালই রয়েছে। ম্যাচ যত এগোবে, পিচের গতি তত কমতে থাকবে। তাই প্রথমে ব্যাট করাটা লাভদায়কই হবে।'

এরপjsই রোহিত জানান শার্দুলের হালকা চোট রয়েছে। সেই কারণেই দলে বদল ঘটনার কোনও ইঙ্গিত আগে না দিলেও, ভারতকে একাদশে বাধ্য হয়েই বদল ঘটাতে হয়েছে। সেই কারণেই শার্দুলের বদলে সুযোগ পান মুকেশ। 'শার্দুল হালকা চোট পেয়েছেন। ওর কুঁচকিতে হালকা সমস্যা রয়েছে। সেই কারণেই মুকেশ কুমার অভিষেক ঘটাচ্ছেন।' বলেন রোহিত।

 

এটাই আবার ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের শততম টেস্ট ম্যাচও বটে। সেই প্রসঙ্গে রোহিত বলেন, 'অতীতে দুই দলের বহু স্মরণীয় লড়াইয়েরর সাক্ষী থেকেছি আমরা। দুর্দান্ত সব ফাস্ট বোলারদের বিরুদ্ধে আমাদের ব্যাটাররা যেমনভাবে লড়াই করেছিলেন। এখনও কিন্তু যে কোনও ম্যাচ জিততে হলে, বিশেষত ব্যাটারদের তেমনই কঠিন লড়াই করতে হয়। রান করাটা এখানে একেবারেই সহজ নয়। আগের ম্যাচে আমরা বেশ ভাল খেলেছিলাম, অনেক ইতিবাচক দিক ছিল। আশা করছি এই ম্যাচে আমদের পক্ষেই ফলাফল হবে।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ভঙ্গুর নখের সমস্যা দূর করতে ভরসা থাকুক 'ন্যাচারাল অয়েলস'-এ, কোন কোন তেল দিয়ে নখে মালিশ করতে পারেন?

সেরা শিরোনাম

India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?

ভিডিও

Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
Municipal Corporation Election: কলকাতা পুরসভার ভোট নিয়ে আগামী সোমবার শুনানি হতে পারে Supreme Court-এ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget