এক্সপ্লোর

IND vs WI: পিছিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের ভারতীয় দল ঘোষণা, কবে হবে?

India Cricket Team: বুধবার ২৪ সেপ্টেম্বর প্রথমে এই টেস্ট সিরিজের জন্য় ভারতীয় দল ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে গেল। কবে হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা?

মুম্বই: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় দল (Indian Cricket Team)। এশিয়া কাপের পরই এই টেস্ট সিরিজ। কিন্তু তার দল ঘোষণা এখনও হয়নি। আজ বুধবার ২৪ সেপ্টেম্বর প্রথমে এই টেস্ট সিরিজের জন্য় ভারতীয় দল ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে গেল। কবে হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা?

বুধবার ছিল ভারত-বাংলাদেশ এশিয়া কাপ সুপার ফোরের ম্য়াচ। প্রথমে কানাঘুষো শোনা যাচ্ছিল যে বুধবারই অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য টেস্ট স্কোয়াড ঘোষণা করে নেবে। যদিও তা পরবর্তীতে হয়নি। তবে সূত্রের খবর, আজ ২৫ সেপ্টেম্বর হয়ত নির্বাচক মণ্ডলী বেছে নেবে এই স্কোয়াড। 

অনেকে কৌতূহলী এটা জানতে যে, অভিমন্যু ঈশ্বরণ কি টেস্ট দলে সুযোগ পাবেন? বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা তরুণের কি টেস্ট অভিষেকের স্বপ্ন অধরাই থেকে যাবে? ইংল্যান্ড সিরিজে দলে থাকলেও একাদশে শিকে ছেঁড়েনি ডানহাতি ব্যাটারের। ঘটনা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দলে সুযোগ নাও পেতে পারেন বাংলার ক্রিকেটার। বরং তাঁর চেয়ে দৌড়ে এগিয়ে তামিলনাড়ুর এন জগদিশান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত এ দলের একাদশ থেকেও বাদ পড়েছেন অভিমন্যু। যেখানে প্রথম ম্যাচে হাফসেঞ্চুরি করা জগদিশান ভারত এ-র হয়ে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও খেলছেন। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিং দক্ষতা এগিয়ে রাখছে জগদিশানকে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৮.৬৭ ব্যাটিং গড় নিয়েও বাংলার ক্রিকেটারের টেস্ট অভিষেকের অপেক্ষা দীর্ঘায়িত হতে পারে।

রোহিতের জুতোয় পা গলাবেন অভিষেক?

চলতি এশিয়া কাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন অভিষেক। ৪ ম্য়াচে এখনও পর্যন্ত ১৭৩ রান করে ফেলেছেন। টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহকও এখনও পর্যন্ত তিনিই। টানা দুটো ম্য়াচে সুপার ফোরে অর্ধশতরানও পূরণ করেছেন। কিন্তু টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে ভাল খেললেও এখনও পর্যন্ত ওয়ান ডে ফর্ম্যাটে খেলার সুযোগ পাননি। তবে এবার সেই সুযোগ আসতে পারে। বিরাট কোহলি ও রোহিত শর্মা এই দুই অভিজ্ঞ ব্যাটার টি-টোয়েন্টি থেকে ও টেস্ট থেকে অবসর নিয়ে নিয়েছেন। তাঁদের ওয়ান ডে কেরিয়ারও শেষের পথেই। এই পরিস্থিতিতে রোহিতের মত এক আক্রমণাত্মক ওপেনারের খোঁজ রয়েছে দলের। অভিষেকের থেকে সেরা বিকল্প হয়ত হতেই পারে না। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী আসন্ন অস্ট্রেলিয়া সফরে অভিষেক শর্মাকে দলে যুক্ত করা হতে পারে।

সেরা শিরোনাম

MS Dhoni: অবসর নেওয়ার পরের দিন অনুরাগীদের সঙ্গে ধোনি, বিশেষভাবে করলেন উদযাপন, ভাইরাল হল ভিডিও
অবসর নেওয়ার পরের দিন অনুরাগীদের সঙ্গে ধোনি, বিশেষভাবে করলেন উদযাপন, ভাইরাল হল ভিডিও
IND vs NZ: ৩ পেসার, ১ বোলিং অলরাউন্ডার নিয়েই ওয়েলিংটনে গিলদের আক্রমণের ছক কষছে ল্যাথাম বাহিনী
৩ পেসার, ১ বোলিং অলরাউন্ডার নিয়েই ওয়েলিংটনে গিলদের আক্রমণের ছক কষছে ল্যাথাম বাহিনী
Bengal vs Jharkhand: মুকেশদের নিয়ন্ত্রিত বোলিং, অর্ধশতরান ঈশ্বরণের, মুস্তাক আলি ট্রফিতে ঝাড়খণ্ডকে হারাল বাংলা
মুকেশদের নিয়ন্ত্রিত বোলিং, অর্ধশতরান ঈশ্বরণের, মুস্তাক আলি ট্রফিতে ঝাড়খণ্ডকে হারাল বাংলা
Pathan On Dhoni: মেন্টরশিপ ধোনির কাছে নতুন কিছু নয়, ক্যাপ্টেন থাকার সময়েও করেছে: পাঠান
মেন্টরশিপ ধোনির কাছে নতুন কিছু নয়, ক্যাপ্টেন থাকার সময়েও করেছে: পাঠান

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget