এক্সপ্লোর

Indian Cricket Team: জল্পনাই সত্যি হল, অক্ষরের বদলে বিশ্বকাপ দলে সুযোগ পেলেন আর অশ্বিন

R Ashwin: অক্ষর পটেলের চোট সারাতে আরও তিন সপ্তাহ সুযোগ লাগবে, তাই তাঁর বদলে ডেকে নেওয়া হল অশ্বিনকে। 

মুম্বই: আশঙ্কা ছিলই। সেই জল্পনাই সত্যি হল। ১৫ জনের বিশ্বকাপ দলে (ICC ODI World Cup 2023) বদল ঘটাতে বাধ্য হল ভারত (Indian Cricket Team)। অক্ষর পটেলের বদলে ভারতের বিশ্বকাপ দলে সুযোগ পেলেন আর অশ্বিন (R Ashwin)। অক্ষর পটেলের চোট সারাতে আরও তিন সপ্তাহ সুযোগ লাগবে, তাই তাঁর বদলে ডেকে নেওয়া হল অশ্বিনকে। 

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে হাতে চোট পেয়েছিলেন অক্ষর পটেল (Axar Patel)। তার ফলে এশিয়া কাপের ফাইনালেও মাঠে নামতে পারেননি তিনি। খেলতে পারেননি ভারত-অস্ট্রেলিয়ার ওয়ান ডে সিরিজ়েও। এরপরেই তাঁর বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়ে প্রবল আশঙ্কা তৈরি হয়েছিল। অক্ষর ফিট না হলে, ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য ওয়াশিংটন সুন্দর ও অশ্বিনের মধ্যেই মূলত লড়াইটা হবে বলে মনে করছিলেন বিশেষজ্ঞরা। শেষমেশ অশ্বিনকেই বেছে নেওয়া হল।

বিসিসিআইয়ের তরফে এখনও কিছু জানানো না হলেও, আইসিসির তরফে অক্ষরের বদলে অশ্বিনের ভারতীয় দলে সুযোগ পাওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করা দেওয়া হয়েছে। সুন্দর আপাতত ভারতীয় দলের সঙ্গে হাংঝৌতে এশিয়ান গেমসে অংশগ্রহণ করবেন।

 

অশ্বিন সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ান সিরিজ়ের আগে প্রায় ২০ মাস ভারতীয় ওয়ান ডে দলের বাইরে ছিলেন। তবে অস্ট্রেলিয়ান সিরিজ়ে দলে প্রত্যাবর্তন ঘটিয়েই কিন্তু বেশ নজর কেড়েছেন তিনি। প্রথম ওয়ান ডেতে মাত্র একটি উইকেট নিলেও, দ্বিতীয় ওয়ান ডেতে তিন উইকেট নিয়ে বেশ প্রভাবিত করেন অশ্বিন। তিনি অবশ্য অস্ট্রেলিয়া সিরিজ়ের আগে বেশি ওয়ান ডে না খেললেও, বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলার কিন্তু যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০১১ সালে ভারতের বিশ্বজয়ী দলের সদস্য ছিলেন তিনি।

২০১৫ সাল ভারতীয় দলের সেমিফাইনালে পৌঁছনোরও অন্যতম বড় কারণ ছিলেন ডান হাতি অফস্পিনার। সেই বিশ্বকাপে আট ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলেন তিনি। ১১৫টি ওয়ান ডে ম্যাচ খেলা অশ্বিনের ঝুলিতে ১৫৫টি উইকেট রয়েছে। তাই হালে বেশি ওয়ান ডে না খেললেও, তিনি কিন্তু এই ফর্ম্যাটে যথেষ্ট অভিজ্ঞ। তাঁর অভিজ্ঞতা যে ভারতীয় দলের শক্তিবৃদ্ধি করবে তা বলাই বাহুল্য। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয়ে আয়ুষ্মান! কী বললেন মহারাজ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget