এক্সপ্লোর

T20 World Cup: টি-২০ বিশ্বকাপের আগে মার্কিন মুলুকে প্রস্তুতি শুরু বুমরা-সূর্যদের, কী বার্তা দিলেন?

Indian Cricket Team: অধিনায়ক রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, অর্শদীপ সিংহ-সহ অনেকেই পৌঁছে গিয়েছেন মার্কিন মুলুকে।

নিউ ইয়র্ক: মাঝে আর মাত্র দুদিন। তারপরই শুরু হয়ে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। ভারতের (Indian Cricket Team) প্রথম ম্যাচের আগে অবশ্য রয়েছে কয়েকদিন। ৫ জুন প্রথম ম্যাচ টিম ইন্ডিয়ার (Team India)। সামনে আয়ার্ল্যান্ড।

সেই ম্যাচের আগে প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল। দিন দুয়েক আগেই নিউ ইয়র্কে পৌঁছে গিয়েছে ভারতীয় দলের বড় একটা অংশ। অধিনায়ক রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, অর্শদীপ সিংহ-সহ অনেকেই পৌঁছে গিয়েছেন মার্কিন মুলুকে। সঙ্গে কোচ রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, বোলিং কোচ পারস মামব্রে সহ বাকি সাপোর্ট স্টাফেরাও। তবে বিরাট কোহলি, হার্দিক পাণ্ড্যদের মতো কয়েকজন এখনও দলের সঙ্গে যোগ দেননি। যাঁরা পৌঁছে গিয়েছেন, তাঁরাই নেমে পড়লেন প্রস্তুতিতে।

যশপ্রীত বুমরা তাঁর সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, সতীর্থদের সঙ্গে দৌড়চ্ছেন ডানহাতি জোরে বোলার। ছবি পোস্ট করে প্রস্তুতি শুরু করার কথা জানিয়েছেন সূর্যও। তিনি নিজের ছবি পোস্ট করে লিখেছেন, 'প্রস্তুতিতে নেমে পড়া যাক।' 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by jasprit bumrah (@jaspritb1)

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Surya Kumar Yadav (SKY) (@surya_14kumar)

প্রায় ১১ বছর কেটে গিয়েছে। ২০১৩ সালের পর থেকে আর কোনও আইসিসি ট্রফি জেতেনি ভারত। মাঝে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হোক বা ওয়ান ডে বিশ্বকাপ - বারবার ফাইনালে উঠে হারতে হয়েছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে ছন্দে ছিল ভারত। জায়গা করে নিয়েছিল সেমিফাইনালেও। কিন্তু সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে দুরমুশ হতে হয়েছিল। খালি হাতেই ফিরতে হয়েছিল অজিভূম থেকে। এবার কি ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকার মাটিতে মোক্ষলাভ হবে?          

আরও পড়ুন: রয়েছে ভারত-পাকিস্তান, T20 World Cup-র গ্রুপ এ-তে আর কারা রয়েছে? দলগুলির শক্তি, দুর্বলতাই বা কী?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget