এক্সপ্লোর

IND vs BAN: কেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়কত্ব হারালেন তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা?

Jasprit Bumrah: অতীতে ভারতীয় দলকে চারটি দলে নেতৃত্ব দিয়েছেন যশপ্রীত বুমরা।

নয়াদিল্লি: সদ্যই বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট ম্যাচের (IND vs BAN) দল ঘোষণা করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ওপার বাংলার দলের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ়। এই সিরিজ়ের মাধ্যমেই জাতীয় দলে ফিরছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ক্যারিবিয়ানে বিশ্বজয়ের পর কামব্যাক ঘটাতে চলেছেন তারকা ফাস্ট বোলার।

তবে লক্ষ্যণীয় বিষয় হল এই ম্যাচে বুমরার পাশে কিন্তু সহ-অধিনায়ক লেখা নেই। তাঁর বদলে কাকে করা হল ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক? কেনই বা সহ-অধিনায়কত্ব গেল বুমরার? জো রুটদের ইংল্যান্ডের বিরুদ্ধে এ বছরে ঘরের মাঠে লাল বলের সিরিজ়েও তিনিই দলের সহ-অধিনায়ক ছিলেন। এমনকী একাধিক ফর্ম্যাটে মোট চারটি ম্যাচে ভারতকে নেতৃত্বও দিয়েছেন বুমরা। বুমরা ২০২২ সালে ইংল্যান্ডের মাটিতে ভারতীয় দলকে প্রথমবার এক টেস্টে নেতৃত্ব দেন। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচেও তিনি অধিনায়কের দায়িত্ব পালন করেন।

তবে দ্রাবিড় জমানার অবসানে বদলেছে অনেক কিছু। বদল ঘটেছে লিডারশিপ গ্রুপেও। হার্দিক পাণ্ড্যর বদলে যেমন গম্ভীর জমানায় সীমিত ওভারের ক্রিকেটে সহ-অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে। এবার বুমরাও সহ-অধিনায়কত্ব হারালেন। এর পিছনে কারণটা ঠিক কী? বুমরার সাম্প্রতিক সময়কালে চোটের রেকর্ড খুব একটা ভাল নয়। তাঁকে চোটআঘাত থেকে বাঁচিয়ে রাখতে তাঁর ওয়ার্কলোড ম্য়ানেজ করা হয়। সব সিরিজ়ে খেলেন না তিনি। ঠিক যেমন শ্রীলঙ্কা সফরে ছিলেন না তারকা ফাস্ট। সম্ভবত বুমরার সব সিরিজ়ে না থাকাটাই তাঁর সহ-অধিনায়কত্ব যাওয়ার প্রধান কারণ হয়ে দাঁড়াল।

অধিনায়ক বা সহ-অধিনায়ক হওয়ার জন্য নিরন্তর ফিট থাকাটা জরুরি। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল হার্দিকের সহ-অধিনায়কত্ব যাওয়া এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক না হওয়ার পিছনে তাঁর ফিটনেস রেকর্ডই প্রধান কারণ ছিল। হয়তো সেই একই কারণে বুমরাকে ভবিষ্যতের অধিনায়কদের দৌড়ে রাখা হচ্ছে না। অবশ্য বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য কোনও সহ-অধিনায়কই কিন্তু বিসিসিআইয়ের তরফে ঘোষণা কর হয়নি। অর্থাৎ বুমরার বদলি হিসাবে কারুর নাম ঘোষিত হয়নি।

কিন্তু মনে করা হচ্ছে কেএল রাহুল এবং ঋষভ পন্থ, এই দুই তারকাকেই রোহিত পরবর্তী জমানায় ভারতীয় টেস্ট দলের নেতা হিসাবে দেখা হচ্ছে।
কোনও কারণে রোহিত টেস্ট ম্যাচ চলাকালীন মাঠের বাইরে থাকলে, টিম ইন্ডিয়াকে কে নেতৃত্ব দেন, তা দেখা গেলে কিন্তু ছবিটা অনেকটা স্পষ্ট হবে

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: তাঁর আগুনে গতি বিপাকে ফেলেছিল বাবরদের, ভারতের বিরুদ্ধে সিরিজ়ের আগেও সতর্কবার্তা নাহিদের 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: কখনও দরপত্র চাওয়া হয়নি, CAB-র দাবি উড়িয়ে বললেন মাটি সরবরাহকারীরা, বাংলার ক্রিকেটে অস্বস্তি
কখনও দরপত্র চাওয়া হয়নি, CAB-র দাবি উড়িয়ে বললেন মাটি সরবরাহকারীরা, বাংলার ক্রিকেটে অস্বস্তি
IND vs BAN: এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget