এক্সপ্লোর

IND vs ENG: 'মনে হয় কারও স্ত্রী ফোন করেছেন..', সাংবাদিক বৈঠকে বুমরার কথা শুনে উঠল হাসির রোল

Jasprit Bumrah: তৃতীয় টেস্ট ম্যাচে মাঠে ফেরেন যশপ্রীত বুমরা। আর মাঠে ফিরেই আগুন ঝরালেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭৪ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন বুমরা।

লন্ডন: সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের সঙ্গে মজার বাক্যালাপ এর আগেও করেছেন অনেক ক্রিকেটার। মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মাদের সঙ্গে সাংবাদিকদের হাস্যকৌতুক বাক্যালাপের ভিডিও অনেক ভাইরাল হয়েছে আগেও। এবার তেমনই একটি মুহূর্ত দেখা গেল ভারত-ইংল্য়ান্ড লর্ডস টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে। সাংবাদিক বৈঠকে এসেছিলেন বুমরা। সেখানেই কথা বলার সময় এক সাংবাদিকের ফোনকল বেজে ওঠে। বুমরা হাসতে হাসতে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখেন। এরপর বলে ওঠেন, ''কারও স্ত্রী হয়ত ফোন করেছেন।'' তিনি আরও বলেন, ''কিন্তু আমি কখনওই এই ফোনকল ধরব না।''

 

এজবাস্টনে খেলেননি তিনি। তবে লর্ডসে তৃতীয় টেস্ট ম্যাচে মাঠে ফেরেন যশপ্রীত বুমরা। আর মাঠে ফিরেই আগুন ঝরালেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭৪ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন বুমরা। এর সুবাদেই তিনি কপিল দেবের বড় রেকর্ড ভেঙেছেন। বুমরা প্রথম দিন মাত্র একটি উইকেট পেয়েছিলেন। হ্যারি ব্রুককে বোল্ড করেছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় দিন তিনি আসতেই ধ্বংসযজ্ঞ শুরু করেন তারকা ভারতীয় বোলার। বুমরা দ্বিতীয় দিনের শুরুতেই প্রথমে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসকে ক্লিন বোল্ড করেন। এরপরে বুমরার শিকার শতরানকারী জো রুট। বুমরার বলেই প্লেড অন তিনি। এরপরের বলেই তিনি ক্রিস ওকসকেও আউট করেন তিনি। শেষমেশ জোফ্রা আর্চারকে আউট করে বুমরা পাঁচ উইকেট পূর্ণ করেন। বুমরা টেস্ট কেরিয়ারে এই নিয়ে ১৫ নম্বর বার ইনিংসে পাঁচ উইকেট নিলেন। আর বিদেশের মাটিতে এটা ১৩ নম্বর। বুমরা এখন বিদেশে এক ইনিংসে সবথেকে বেশি পাঁচ উইকেট নেওয়া ভারতীয় বোলার।

বুমরার দুরন্ত বোলিংয়ের দৌলতে ভারতীয় দল ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ৩৮৭ রানেই অল আউট করে দেয়। ইংল্যান্ডের হয়ে জো রুট অসাধারণ সেঞ্চুরি করেন। তাঁর সংগ্রহ ১০৪ রান। অন্যদিকে, জেমি স্মিথ ৫১ রানের ইনিংস খেলেন। ব্রাইডন কার্স ৫৬ রানের করেন। বুমরা এই নিয়ে তাঁর টেস্ট কেরিয়ারে ১৫ তম বার পাঁচ বা তার বেশি উইকেট নিলেন ইনিংসে। দ্বিতীয় দিনের শেষে ভারতীয় ক্রিকেট দল ৩ উইকেট হারিয়ে বোর্ডে ১৪৫ রান তুলে নিয়েছে। ক্রিজে আছেন কে এল রাহুল ও ঋষভ পন্থ।

সেরা শিরোনাম

India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?

ভিডিও

Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget