এক্সপ্লোর

IND vs ENG 1st Test: মাত্র ২৯ রানের ইনিংসেই সচিনের রেকর্ড ভেঙে ফেললেন জো রুট

Joe Root: এই ইনিংসেই প্রথম ব্যাটার হিসাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চার হাজার রানের গণ্ডি পার করলেন জো রুট।

হায়দরাবাদ: আজ থেকে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছে ইংল্যান্ড (IND vs ENG 1st Test)। এই ম্যাচে ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট (Joe Root) খুব বেশি রান করতে পারেননি বটে। তবে ২৯ রানের ইনিংসেই বড় রেকর্ড গড়ে ফেললেন তিনি। পিছনে ফেললেন সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar)।

ভারত বনাম ইংল্যান্ডের লাল বলের ক্রিকেটে এদিন পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক ছিলেন সচিন। তবে এই টেস্টে মাত্র ১০ রান করলেই সচিনকে পিছনে ফেলে দেওয়ার হাতছানি ছিল রুটের সামনে। তিনি ২৯ রান করে সচিনকে পিছনে ফেলে দিলেন। ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন জো রুট। ৩২ ম্যাচে ২৫৩৫ রান করেছিলেন সচিন। ৪৮তম ম্যাচে সেই রেকর্ড ভাঙলেন রুট। অক্ষর পটেলের বলে চার মেরেই এই রেকর্ড নিজের নামে করেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক।

শুধু তাই নয়, রুট এই ইনিংসের দৌলতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম ব্যাটার হিসাবে চার হাজার রানের গণ্ডি পার করে ফেললেন তিনি। রুট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪৮ ম্যাচ খেলে এখনও পর্যন্ত মোট ৪০১৬ রান করেছেন। তবে রবীন্দ্র জাডেজার বলে শর্ট ফাইন লেগে ক্যাচ দিয়েই ২৯ রানে সাজঘরে ফিরতে হয় রুটকে। 

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন দুই সেশনের মধ্যেই আট উইকেট তুলে নিয়েছিল ভারত। চা পানের বিরতির পরেই ইংরেজ ইনিংস মুড়িয়ে দিল টিম ইন্ডিয়া। ভারতের তিন স্পিনার তুলে নিয়েছেন আট উইকেট। দুটি উইকেট পেসার যশপ্রীত বুমরার (Jasprit Bumrah)। মাত্র ৪ ওভার বল করার সুযোগ পেয়ে কোনও উইকেট পাননি মহম্মদ সিরাজ়। যিনি ঘরের মাঠে টেস্ট খেলছেন।

তবে নিয়মিত ব্যবধানে উইকেট হারালেও বাজবলের মন্ত্র থেকে সরে আসেনি ইংল্যান্ড। মাত্র ৬৪.৩ ওভারে ২৪৬ রান বোর্ডে তোলাই যার সবচেয়ে বড় প্রমাণ। ওভার প্রতি ৩.৮১ রান করে তুলছে ইংল্যান্ড। প্রথম সেশনে ২৮ ওভারে উঠেছিল ১০৮ রান। হারাতে হয়েছিল ৩ উইকেট। পরের সেশনে ৩১ ওভারে ১০৭ রান তুলেছিল ইংল্যান্ড। হারিয়েছে আরও ৫ উইকেট।

ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে ডাকাবুকো ব্যাটিং করছেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। প্রায় ৮০ স্ট্রাইক রেট রেখে ৮৮ বলে ৭০ রান করেন তিনি। যার মধ্যে বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাডেজার এক ওভারে তিনটি বাউন্ডারিও মেরেছেন। এক ওভারে নিয়েছেন ১৪ রান। যার মধ্যে একটি স্যুইচ হিটে মারা বাউন্ডারিও রয়েছে। এক প্রান্ত থেকে যখন উইকেট পড়ছে, তখন আগ্রাসী ইনিংস খেললেন। জাডেজাকে ছক্কা মেরে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেন তিনি। 

ভারতীয় বোলারদের মধ্যে সেরা অশ্বিন। ৬৮ রানে ৩ উইকেট তাঁর। ৮৮ রানে ৩ উইকেট জাডেজার। ২৮ রানে ২ উইকেট বুমরার। ৩৩ রানে ২ উইকেট অক্ষর পটেলের। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: প্রসাদের তোপের মাঝেই ভিসা জট কাটল শোয়েবের, আসছেন ভারতে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
Duleep Trophy: অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
Cricket News: এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
ICC Rankings: শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের
শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের

ভিডিও

Chok Bhanga 6ta | রাজকোষে চুরি করে তৃণমূল আমলে দুর্নীতির মিনার তৈরি বাংলায়? | ABP Ananda LIVE
Land Encrochment: সরকারি খাস জমি দখল করে মাটি-গাছ চুরি, ৩জনকে গ্রেফতার করল নাকাশিপাড়া থানার পুলিশ
Birbhum News LIVE: বীরভূমে টাকা-সোনার পাহাড়। মিলল ১৫ কেজি সোনা, নগদ ২০ কোটি টাকা
Abhishek Banerjee: কোথায় অভিষেকের পিএ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget