এক্সপ্লোর

IND vs ENG 3rd Test: সারেনি চোট! তৃতীয় টেস্টেও নেই রাহুল, সুযোগ পাচ্ছেন কেএলের সতীর্থ?

KL Rahul: প্রথম টেস্ট চলাকালীনই পেশিতে চোট পান তারকা ক্রিকেটার কেএল রাহুল।

মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে দুরন্ত জয়ের মাধ্যমে ভারতীয় দল পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ে সমতায় ফিরেছে। ১৫ তারিখ থেকে শুরু হতে চলেছে সিরিজ়ের তৃতীয় টেস্ট। তার আগে ভারতীয় দলে ফের ধাক্কা। রিপোর্ট অনুযায়ী, তৃতীয় টেস্টেও (IND vs ENG 3rd Test) খেলতে পারবেন না দলের তারকা ক্রিকেটার কেএল রাহুল (KL Rahul)।

সদ্যই ভারতীয় নির্বাচকরা নিজেদের ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিন টেস্টের জন্য দল ঘোষণা করেছেন। সেখানেই রাহুলের খেলা বা না খেলাটা যে ফিটনেস নির্ভরশীল, তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। তিনি ও রবীন্দ্র জাডেজা ভারতীয় দলের মেডিক্যাল স্টাফের থেকে ছাড়পত্র পাওয়ার পরেই দলের সঙ্গে যোগ দেবেন। তবে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, রাহুল এখনও ম্যাচ ফিট হতে পারেননি। রাহুলকে এখনও সপ্তাহখানেক সময় দিতে আগ্রহী মেডিক্যাল দল। তারপরেই তাঁর ফিটনেস পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তারকা ক্রিকেটার প্রথম টেস্টের পরেই পেশির ব্যথা অনুভব করেন। তিনি দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি। এই চোটের জেরেই রাহুল তৃতীয় টেস্টেও খেলতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে রাহুলের অনুপস্থিতিতে তাঁর কর্ণাটক সতীর্থ দেবদত্ত পাড়িক্কালকে (Devdutt Padikkal) প্রথমবার ভারতীয় টেস্ট দলে ডেকে নেওয়া হতে পারে। বাঁ-হাতি ব্যাটার চলতি রঞ্জি ট্রফিতে ভাল ফর্মেই রয়েছেন। সম্প্রতি তামিলনাড়ুর বিরুদ্ধে ১৫১ রানের এক অনবদ্য ইনিংসও খেলেছিলেন তিনি, তাও আবার নির্বাচকপ্রধান অজিত আগরকরের উপস্থিতিতে।

মরশুমের প্রথম রঞ্জি ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে ১৯৩ রানের ইনিংসও আসে তাঁর ব্যাট থেকে। ভারতীয় 'এ' দলের হয়ে নিজের শেষ তিন ইনিংসে ১৯১ রান এসেছে তাঁর ব্যাট থেকে। এই ফর্মই তাঁকে জাতীয় দলে জায়াগা পাইয়ে দিতে চলেছে। অপরদিকে, তৃতীয় টেস্টে ভারতীয় দলে বদলের পাশাপাশি একাদশেও বদলের সম্ভাবনা রয়েছে। এই সিরিজ়েই প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন জুরেল। তবে প্রথম দুই টেস্টে একাদশে সুযোগ পাননি তিনি। তাঁর বদলে কেএস ভরতের ওপরই আস্থা রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে সাত টেস্টে সুযোগ পেলেও ভরত ব্যাট হাতে আহামরি কিছুই করতে না পারায় জাতীয় নির্বাচকরা হতাশ। সেই কারণেই এবার ভরতের জায়গায় জুরেলকে পরখ করে দেখে নেওয়া হতে পারে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: ফিট হয়েও ঈশানের রঞ্জি না খেলার সিদ্ধান্তে ক্ষুব্ধ ভারতীয় বোর্ড, আসছে নয়া নোটিস? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget