এক্সপ্লোর

IND vs AUS: বিশ্বের প্রাক্তন এক নম্বর ব্যাটারকেই দল থেকে ছেঁটে ফেলার পরামর্শ দিচ্ছেন জনসন

Mitchell Johnson On Labuschagne: পারথ টেস্টে প্রথম ইনিংসে ২ ও দ্বিতীয় ইনিংসে মাত্র ৩ রান করে প্যাভিলিয়নে ফিরেছিলেন। ম্য়াচে ২৯৫ রানে অস্ট্রেলিয়া হেরে যাওয়ার পর অনেকেই অজি ব্য়াটারের সমালোচনা করেছিলেন।

অ্যাডিলেড: বিশ্বজয়ী প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের সুরে সুর মেলালেন না মিচেল জনসন। প্রাক্তন অজি অধিনায়ক বলেছিলেন যে দ্বিতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়া যেন প্রথম একাদশে কোনও পরিবর্তন না করে। কিন্তু প্রাক্তন অজি পেসার অ্য়াডিলেড টেস্টের আগে ক্রিকেট অস্ট্রেলিয়াকে বার্তা পাঠাতে চান এই বলে যে একজন অজি ব্যাটারকে অবশ্যই বসানো হোক প্রথম একাদশ থেকে। এক্ষেত্রে জনশনের বাতিলের খাতায় পড়েছেন সেই  মার্নাস লাবুশেনই (Marnus Labuschagne)। চলতি বছরই একেবারেই নিজের ফর্মের ধারেকাছে নেই লাবুশেন। পারথ টেস্টেও প্রথম ইনিংসে ২ ও দ্বিতীয় ইনিংসে মাত্র ৩ রান করে প্যাভিলিয়নে ফিরেছিলেন। ম্য়াচে ২৯৫ রানে অস্ট্রেলিয়া হেরে যাওয়ার পর অনেকেই লাবুশেনের সমালোচনা করেছিলেন। কিন্তু এবার সরাসরি লাবুশেনকে পরের টেস্টে মাঠের বাইরে রাখার পরামর্শ দিচ্ছেন বিশ্বজয়ী অজি পেসার।

ফক্স ক্রিকেটকে দেওয়া সাক্ষাৎকারে জনসন বলেন, ''লাবুশেন দীর্ঘদিন ধরেই ফর্মে নেই। আমার মতে অ্যাডিলেড টেস্ট থেকে ওকে বসানো উচিৎ। এটা শুধু পারথ টেস্টের ফলের ওপর নির্ভর করে না। ও অনেক দিন ধরেই রানের মধ্যে নেই। আমার মতে ওকে এখন শেফিল্ড শিল্ড ও ঘরোয়া ক্রিকেটে খেলতে পাঠানো উচিৎ। তাতে দেশের জার্সিতে খেলার যে চাপ তা একটু ওর ওপর থেকে কমবে। এমনকী রানের মধ্যেও ফিরে আসতে পারবে।'' উল্লেখ্য়, চলতি বছরে এখনও পর্যন্ত ৬টি টেস্ট খেলে মাত্র ২৪ গড়ে ২৪৫ রান করেছেন লাবুশেন। ঝুলিতে মাত্র তিনটি অর্ধশতরান রয়েছে। 

ভারতের বিরুদ্ধে টেস্টে ১১ ইনিংসে মোট ৭৮০ রান করেছেন লাবুশেন। একটি শতরান হাঁকিয়েছেন তিনি। সঙ্গে রয়েছে ৩টি অর্ধশতরানও। শুধু লাবুশেন নয়। স্মিথের পারফরম্য়ান্স নিয়েও চিন্তা প্রকাশ করেছেন জনসন। তিনি বলেন, ''স্মিথের ফর্মও কিন্তু চিন্তার বিষয়। ও নিজেও রানের মধ্যে নেই। প্রথম টেস্টে মাত্র ১৭ রান করেছে ও দুই ইনিংসে।''

এদিকে, দুদিনের প্রস্তুতি ম্যাচ প্রথম দিনে বৃষ্টিতে ভেস্তে গেলেও দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশকে ২৪০ রানে গুটিয়ে দিল ভারতীয় বোলিং লাইন আপ। ম্য়াচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল হর্ষিত রানা। ৪ উইকেট নিলেন তিনি। ২ উইকেট নেন আকাশ দীপ। একটি করে উইকেট নেন সিরাজ, সুন্দর, জাডেজা, প্রসিদ্ধ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
Vaibhav Sooryavanshi: অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
AFG Vs IND: নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
Sachin On Student Protest: বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের
বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget