এক্সপ্লোর

Mohammed Shami: হতাশাজনক টেস্টের মাঝে একফালি খুশির রোদ, ভারতীয় নেটে বল করলেন মহম্মদ শামি

Indian Cricket Team: গত বছরের ৫০ ওভারের বিশ্বকাপের পর থেকে আর জাতীয় দলের হয়ে কোনও ম্যাচ খেলতে পারেননি মহম্মদ শামি।

বেঙ্গালুরু: বর্তমানে ভারত বনাম নিউজ়িল্য়ান্ডের প্রথম টেস্টে কিউয়িরা রোহিত-বাহিনীর থেকে অনেকটাই এগিয়েই। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের তেমন আশা জাগানোর কিছুই খুঁজে পাওয়া বড্ড কঠিন। তবে এই পরিস্থিতিতেও বৃহস্পতিবার, ১৭ অক্টোবর চিন্নাস্বামীর এক ঘটনা একটু হলেও হাসি ফোটাবে ভারতীয়দের মুখে।

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় দিনের খেলা শেষে নেটে একজনকে বল হাতে দেখা যায়। তিনি আর কেউ নন, মহম্মদ শামি। রিপোর্ট অনুযায়ী শামির হাঁটুতে ব্যান্ডেজ লাগানো থাকলেও, তাই নিয়েই তিনি বল করেন। তিনি শুরুটা ছোট রান আপ ও ধীর গতিতে করলেও, আস্তে আস্তে রান আপ এবং গতি দুইই বাড়ে। 

গত বছরের ৫০ ওভারের বিশ্বকাপের পর থেকে মহম্মদ শামি ভারতীয় দলের হয়ে আর মাঠে নামতে পারেননি। চোটে ভুগছিলেন তিনি। অস্ত্রোপ্রচারও হয় করান। তবে এখনও সম্পূর্ণ ফিট হয়ে উঠতে পারেননি তিনি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তিনি নিজের রিহ্যাব সারছেন। ঘটনাক্রমে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি ভারত বনাম নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের ভেন্যু বেঙ্গালুুরুতেই অবস্থিত। তাই সেই ফাঁকেই সুযোগ পেয়ে ভারতীয় নেটে বোলিং করতে দেখা যায় শামিকে। তারকা ফাস্ট বোলার কিন্তু একা ছিলেন না। তাঁর সঙ্গে এনসিএ-র বোলিং প্রধান ট্রয় ক্লুনি এবং স্পোর্টস সাইন্স ও মেডিসিনের প্রধান নীতীন পটেলও ছিলেন।

মনে করা হচ্ছিল অস্ট্রেলিয়া সফরে পুরো ফিট শামিকে ফিরে পাবে ভারতীয় দল। তবে তিনি ফের একবার চোটের কবলে পড়েন বলে সদ্যই জানিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় অধিনায়ক বলেন, 'সত্যি বলতে অস্ট্রেলিয়া সিরিজ়ে ওর খেলা নিয়ে কিছু বলা সম্ভব নয় এখনই। হাঁটুতে সোয়েলিং হওয়া থাকায় ওকে আবার নতুন করে ফিটনেস নিয়ে কাজ করা শুরু করতে হয়েছে। আপাতত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ও ডাক্তার এবং ফিজিওদের তত্ত্বাবধানে রয়েছেন। আধা ফিট, অপ্রস্তুত শামিকে আমরা অস্ট্রেলিয়া নিয়ে যাব না।'   

রোহিতের এই মন্তব্যের পর ভারতীয় সমর্থকদের মধ্যে বেশ উদ্বেগ দেখা গিয়েছিল। তবে শামিকে আবার নেটে বোলিং করতে দেখে সেই উদ্বেগ যে খানিক কমল, তা বলাই বাহুল্য।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ধোনি নয়, IPL নিলামের আগে CSK-কে আনক্যাপড হিসাবে অন্য এক তারকাকে রিটেন করার পরামর্শ অশ্বিনের 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
IND vs ZIM Live: ৩৫ রানে তৃতীয় ম্য়াচেও জয়, সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত
৩৫ রানে তৃতীয় ম্য়াচেও জয়, সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত
IND vs ZIM: কাজে দিল না বার্লের অর্ধশতরানের লড়াকু ইনিংস, ফাস্ট বোলারদের আগুনে গতি ও বৈভবের ব্যাটে জয় ভারতের
কাজে দিল না বার্লের অর্ধশতরানের লড়াকু ইনিংস, ফাস্ট বোলারদের আগুনে গতি ও বৈভবের ব্যাটে জয় ভারতের
Pamela Serena: ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার
ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget