এক্সপ্লোর

Suryakumar Yadav: এনসিএর ফিট সার্টিফিকেট হাতে পেলেন, দলীপ ট্রফিতে ফাইনাল রাউন্ডে খেলছেন সূর্যকুমার

Duleep Trophy: দলীপ ট্রফিতে নাম থাকলেও মাঠে নামতে পারেননি। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিত রিহ্যাব চলছিল ভারতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ফর্ম্য়াটে অধিনায়কের।

বেঙ্গালুরু: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক হিসেবে দুর্দান্ত সাফল্য পেয়েছিলেন। তাঁর নেতৃত্বে ভারত ৩-০ ব্যবধানে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতেছিল। এরপর বুচিবাবু টুর্নামেন্ট খেলার সময় চোট পেয়েছিলেন তিনি। দলীপ ট্রফিতে নাম থাকলেও মাঠে নামতে পারেননি। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) রিহ্যাব চলছিল ভারতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ফর্ম্য়াটে অধিনায়কের। এবার সেখান থেকে ফিট সার্টফিকেট পেলেন ডানহাতি এই ব্য়াটার। সেক্ষেত্রে দলীপ ট্রফিতে ফাইনাল রাউন্ডে মাঠে নামলে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।

দলীপ ট্রফিতে ইন্ডিয়া 'বি' দলে সরফরাজ খানের বদলি হিসেবে ঢুকে পড়েছেন সূর্যকুমার যাদব। সরফরাজ বাংলাদেশের বিরুদ্ধে যে ২ ম্য়াচের টেস্ট সিরিজ চলছে, সেই দলের সদস্য। অভিন্য়ু ঈশ্বরণের নেতৃত্বাধীন ইন্ডিয়া বি দলের জার্সিতে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা ম্য়াচ খেলছেন সূর্যকুমার। ইন্ডিয়া বি এবারের দলীপ ট্রফিতে নিজেদের অভিযান শুরু করেছিল জয়ের মধ্যে দিয়ে। ইন্ডিয়া এ দলের বিরুদ্ধে সেই ম্য়াচে ৭৬ রানে জয় ছিনিয়ে নিয়েছিল ইন্ডিয়া বি দল। 

আরও পড়ুন: ভারতীয় ব্যাটিং অর্ডারে ধাক্কা দিলেন হাসান মাহমুদ, একে একে ফিরলেন রোহিত, গিল, বিরাট

এখনও পর্যন্ত ৮২টি প্রথম শ্রেণির ম্য়াচে ৫৬২৮ রান করেছেন। নিজের নামের পাশে ১৪টি সেঞ্চুরি করেছেন তিনি। কিছুদিন আগেই আইসিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে সূর্যকুমার জানিয়েছিলেন যে টেস্ট ক্রিকেটে খেলাই তাঁর কেরিয়ারের অন্যতম লক্ষ্য। এই মুহূর্তে টি-টোয়েন্টি ফর্ম্যাটে দেশের অধিনায়ক সূর্য। ওয়ান ডে ফর্ম্য়াটেও জায়গা পাকা না হলেও গত বছর বিশ্বকাপে স্কোয়াডে ছিলেন। টেস্টে অবশ্য নিজের প্রয়োজনীয়তা এখনও বোঝাতে পারেননি সূর্য। তিনি বলেছিলেন, ''টেস্ট ক্রিকেট খেলা আমার লক্ষ্য। লাল বলের ক্রিকেটকে আমি সবসময় প্রাধান্য দিই। ওই ফর্ম্যাটে নিজের জায়গা পাকা করতে চাই। ছোট বেলা থেকে ময়দানে ক্রিকেট যখন খেলতাম, তখন লাল চেরি বলেই খেলতাম। তাই টেস্ট ক্রিকেট খেলাটা প্রাধান্য আমার কাছে।''

কিছুদিন আগেই ছিল সূর্যকুমার যাদবের জন্মদিন। নিজের জন্মদিন সেলিব্রেশন ও কেক কাটার ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছিলেন সূর্যকুমার। ভক্তদের ধন্যবাদও জানিয়েছিলেন তিনি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Surya Kumar Yadav (SKY) (@surya_14kumar)

সেরা শিরোনাম

Bengal vs Kerala Day 2: শাহবাজের সেঞ্চুরিতে দুরন্ত প্রত্যাবর্তন বাংলার, সুমন্তর বিতর্কিত আউট নিয়ে ক্ষোভ
শাহবাজের সেঞ্চুরিতে দুরন্ত প্রত্যাবর্তন বাংলার, সুমন্তর বিতর্কিত আউট নিয়ে ক্ষোভ
Arhdeep Singh Record: এক ক্যালেন্ডার বর্ষে টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট, যুগ্মভাবে শীর্ষে অর্শদীপ
এক ক্যালেন্ডার বর্ষে টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট, যুগ্মভাবে শীর্ষে অর্শদীপ
IND vs NZ: অভিষেকের বিধ্বংসী সেঞ্চুরি, বৈভবের ধুন্ধুমার ব্যাটিং, ম্য়াচ জিতে সিরিজও ঝুলিতে পুরল ভারত
অভিষেকের বিধ্বংসী সেঞ্চুরি, বৈভবের ধুন্ধুমার ব্যাটিং, ম্য়াচ জিতে সিরিজও ঝুলিতে পুরল ভারত
Abhishek Sharma: কিউয়িদের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরিতে কোহলিকে পিছনে ফেলে ভারতীয় হিসাবে ইতিহাস অভিষেক শর্মার
কিউয়িদের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরিতে কোহলিকে পিছনে ফেলে ভারতীয় হিসাবে ইতিহাস অভিষেক শর্মার

ভিডিও

Arnab Cyclone News | দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস
Haldiram Raid | ভিআইপি রোডের ওপর হলদিরাম প্রভুজির রেস্টুরেন্টে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের
Cyclone Arnab News | ঘূর্ণিঝড় থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব'
Haldiram Raid: রেস্টুরেন্টের ভিতরে খাবার তৈরির জায়গা অপরিচ্ছন্ন, অভিযান খাদ্য সুরক্ষা দফতরের
TMC News: পুরভোটের আগে কুণাল ঘোষ-সন্দীপন সাহার দীর্ঘ কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget