এক্সপ্লোর

PAK vs AUS: ইতিহাসের পাতায় নাম লেখালেন রিজওয়ান, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জয় পাকিস্তানের

AUS vs PAK ODI Series: গত ২২ বছরের প্রথমবার ও ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয়বার পাকিস্তান অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে জয় ছিনিয়ে নিল পাক শিবির।

পারথ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিল পাকিস্তান। নতুন অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই জয়ের মুখ দেখলেন মহম্মদ রিজওয়ান (Mohammed Rizwan)। তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজের শেষ ম্য়াচে পারথে ৮ উইকেটে জয় ছিনিয়ে নিল পাকিস্তান। মাত্র ১৪১ রান তাড়া করতে নেমে ২৬.৫ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান মাত্র ২ উইকেট খুঁইয়েই তুলে নেয় পাক শিবির। এদিকে, ভারতের বিরুদ্ধে বর্ডার গাওস্কর ট্রফিতে খেলতে নামার আগে অস্ট্রেলিয়ার ব্য়াটিং ব্যর্থতা তাঁদের চাপ নিঃসন্দেহে বাড়াবে।

গত ২২ বছরের প্রথমবার ও ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয়বার পাকিস্তান অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে জয় ছিনিয়ে নিল পাক শিবির। এর আগে ওয়াকার ইউনিস যখন পাকিস্তানের অধিনায়ক ছিলেন, সেবার অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে সিরিজ জিতেছিল পাকিস্তান ২০০২ সালে। এরপর রিজওয়ান সেই কৃতিত্বের মালিক হলেন। এই সিরিজের প্রথম ম্য়াচে মেলবোর্নে হারতে হয়েছিল পাক দলকে। কিন্তু এরপরের দুটো ম্য়াচে জয় ছিনিয়ে নিল পাক শিবির। ওয়াকার ও রিজওয়ান ছাড়া কুমার সাঙ্গাকারার নেতৃত্বে শ্রীলঙ্কা ২০১০ সালের নভেম্বরে, ২০১৯ সালে বিরাট কোহলির নেতৃত্বে ভারত অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজে জয় ছিনিয়ে নিয়েছিল। 

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রিজওয়ান। ওপেনিংয়ে ম্য়াথু শর্ট ২২ রানের ইনিংস খেলেন। এছাড়া লোয়ার অর্ডারে সিন অ্যাবট ৩০ রানের ইনিংস খেলেন। ম্য়াক্সওয়েল খাতাই খুলতে পারননি। এছাড়া কোনও ব্যাটারই সেভাবে রান পাননি। ৩১.৫ ওভারে মাত্র ১৪১ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। পাকিস্তানের বোলারদের মধ্যে শাহিন আফ্রিদি ও নাসিম শাহ ৩টি করে উইকেট নেন। ২ উইকেট নেন হ্যারিস রউফ। 

রান তাড়া করতে নেমে ওপেনিংয়ে আব্দুল্লাহ শাফিক ও সঈম আয়ুব মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন। ৪২ রান করে সঈম। ৩৭ রান করেন শাফিক। বাবর আজম ২৮ রানে অপরাজিত থাকেন। রিজওয়ান ৩০ রান করে অপরাজিত থাকেন। 

গত মাসেই সাদা বলের ফর্ম্য়াটে পাকিস্তানের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন বাবর আজম। এই সিরিজের আগে ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, ''এই নিয়ে কোনও সন্দেহ নেই যে অস্ট্রেলিয়ার মাটিতে আমরা অনেক কঠিন পরিস্থিতির সম্মুখিন হতে চলেছি। অতীতে সেদেশে আমাদের পারফরম্য়ান্সের দিকে তাকালে বোঝা যাবে কেমন সমস্য়ার মুখে পড়তে হয়েছিল আমাদের। কিন্তু আমি আশাবাদী এবার অন্য কিছু ফল হবে। দেশের মানুষের আবেগের যথাযথ সম্মান দিতে পারব আমরা।'' রিজওয়ান ও তাঁর দল কিন্তু কথা রেখেছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget