এক্সপ্লোর

CWC 2023: বিশ্বকাপ খেলতে আসতই পাকিস্তান, বাবরদের ভারতে আসার ছাড়পত্র পাওয়া নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া

Pakistan Cricket Team: পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতিতে পাকিস্তানকে ভারতে বিশ্বকাপ খেলার অনুমতি দেওয়ার কথা জানানো হয়েছে।

নয়াদিল্লি: ভারত ও পাকিস্তানের মধ্যেকার রাজনৈতিক সম্পর্ক একেবারেই ভাল নয়। বহুদিন ধরেই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ খেলা বন্ধ। এমনকী ভারতে বাবর আজমদের বিশ্বকাপ খেলা নিয়েও তৈরি হয়েছিল জট। তবে অনেক টালবাহানার পর রবিবার, ৬ অগাস্ট পাকিস্তান সরকারের তরফে পাকিস্তান ক্রিকেট দলকে ভারতে খেলতে আসার ছাড়পত্র দেওয়া হয়েছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল।

পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতিতে রবিবার জানানো হয়, 'পাকিস্তান বরাবরই ক্রীড়াকে রাজনীতি থেকে দূরে রাখার পক্ষে সওয়াল করে এসেছে। সেই কারণেই পাক সরকার দেশের ক্রিকেট দলকে ভারতে আয়োজিত ২০২৩ সালের বিশ্বকাপে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান বিশ্বাস করে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক আন্তর্জাতিক ক্রীড়সংক্রান্ত বিষয়ে বাধা হয়ে দাঁড়াতে পারে না।' এই বিবৃতিতে পাকিস্তানের তরফে ভারতীয় দলকে পড়শি দেশে এশিয়া কাপ খেলতে না পাঠানোর সিদ্ধান্তেরও সমালোচনার করা হয়।

অনেকেই দাবি করছেন পাকিস্তান ভারতে বিশ্বকাপ খেলতে আসতই, এই টালবাহানাটা অনেকটাই লোক দেখানো ছিল। প্রখ্যাত ধারাভাষ্যকার হর্ষ ভোগলে (Harsha Bhogle) নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'কড়া বার্তা, বড় বড় কথা যতই বলা হোক না কেন, পাকিস্তান কিন্তু বিশ্বকাপে খেলতে আসতই। দুই মাস আগে থেকেই এটা নিশ্চিত ছিল। ওদের খেলোয়াড়রাও তো এমনটাই চাইবে।'

 

কিছু নেটিজেন আবার পাকিস্তানের এই সিদ্ধান্ত থেকে বিসিসিআইকে শিক্ষা নেওয়ার উপদেশও দিয়েছেন। অনেকেই মনে করছেন পাকিস্তান যেমন বিশ্বকাপ খেলতে আসছে, তেমনই ভারতেরও পাকিস্তানে ক্রিকেট খেলতে যাওয়া উচিত ছিল।

 

 

রাজনৈতিক নেতা আসাউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi) আবার পাকিস্তানের এ দেশে খেলতে আসা নিয়ে একেবারেই খুশি নন। তিনি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেন, 'আমাদের তিনজন সৈনিক পাকিস্তান থেকে আগত জঙ্গিদের হাতে নিহত হয়েছেন। তাদের সঙ্গেই আবার আমরা বিশ্বকাপ ম্যাচ খেলব?'

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: স্নায়ুর যুদ্ধ শুরু, ভারতের চাপ বাড়াতে কী বললেন পাকিস্তান হকি দলের কোচ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
India vs Sri Lanka: অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget