এক্সপ্লোর

IND vs BAN 1st Test: 'আমি জাডেজাকে হিংসে করি', ব্যাটে বলে ম্যাচ জিতিয়েও কেন এমন বললেন অশ্বিন?

R Ashwin: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাট হাতে ১১৩ রান করার পাশাপাশি বল হাতে দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন আর অশ্বিন।

চেন্নাই: নিজের ঘরের মাঠে অনবদ্য পারফরম্যান্স। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম  টেস্টের (IND vs BAN 1st Test) প্রথম ইনিংসে দুরন্ত শতরানের পর দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট। অলরাউন্ডার আর অশ্বিনে (R Ashwin) মুগ্ধ গোটা ক্রিকেটবিশ্ব। তাও নিজের সতীর্থ রীবন্দ্র জাডেজাকে (Ravindra Jadeja) হিংসে করেন অশ্বিন!

একদা দলে কে জায়গা পাবে, সেই নিয়ে দুইজনের মধ্যে লড়াই চলত। বিদেশের মাটিতে টিম ইন্ডিয়া এখনও এক স্পিনার খেলালে সেই প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। তবে চিপকে প্রথম টেস্টে অশ্বিন-জাডেজার ১৯৯ রানের অনবদ্য পার্টনারশিপই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ১১৩ রান ও ছয় উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন অশ্বিন। তাও ম্যাচ শেষে অশ্বিনের দাবি, 'মাঠের মধ্যে জাডেজা আগুন। রকেট ও। আমি ওকে হিংসে করি, তবে তার পাশাপাশি আমি ওর দক্ষতায় মুগ্ধও বটে। বিগত চার বছরে এই মুগ্ধতাটা যেন আগের থেকেও অনেক বেশি বেড়ে গিয়েছে।'

জাডেজার সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কি কোনদিন চিন্তাভাবনা করেছেন অশ্বিন? এই বিষয়ে সোজাসাপ্টা অশ্বিন। তিনি স্পষ্ট জানান যে প্রতিদ্বন্দ্বিতা শুধু এখন নয়, ক্রিকেটের ইতিহাসে এমনটা বরাবরই হয়ে এসেছে। কিন্তু তার পাশাপাশি পারস্পরিক সম্মানটাও দিন প্রতিদিন বাড়ে। 'অনেক সময় সতীর্থদের সঙ্গে যখন প্রতিযোগিতা হয়, তখন তো আমরা সবাই একে অপরকে পিছনে ফেলতে চেষ্টা করি। এটা অনেকটা ওই ভাইয়েদের একসঙ্গে বেড়ে ওঠার মতো। কিন্তু দিন যত এগোয় ততই একে অপরের প্রতি সম্মানটা বাড়ে। বর্তমানে সেটা অনেক পরিমাণে বেড়ে গিয়েছে। কারণ আমি জানি যে আমি যাই করি, কোনদিনই আমি জাডেজাকে হারাতে পারব না। তাই নিজে যা করতে পারি, সেই নিয়েই আমি সন্তুষ্ট। তবে ও যা করে, তা আমায় উদ্বুদ্ধ করে।' 

চেন্নাইয়ে অশ্বিনের পাশাপাশি জাডেজাও কিন্তু ব্যাটে বলে বেশ নজর কাড়েন। প্রথম ইনিংসে তিনি ৮৬ রান করেন। আর দুই ইনিংস মিলিয়ে মোট পাঁচটি উইকেট নেন। অশ্বিন ও জাডেজার একে অপরকে ছাপিয়ে যাওয়ার এই বন্ধুত্বপূর্ণ লড়াই কিন্তু আদপে ভারতীয় ক্রিকেটের জন্য ভাল খবরই। তাই ভারতীয় ক্রিকেটপ্রেমীরা চাইবেন যাতে এই লড়াইটা চলতে থাকে।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: দলের হয়ে ব্যাট হাতে শিরোনাম কেড়েছেন দুই তরুণ, গিল, পন্থকে দরাজ সার্টিফিকেট সচিনের 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Bengal Cricket: 'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
Ajinkya Rahane Retirement: অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget