এক্সপ্লোর

Ravichandran Ashwin: পারথ টেস্টে বাদ পড়েই অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছিলেন অশ্বিন

Ashwin Retirement: দেশের জার্সিতে ১০৬ টেস্ট খেলা অশ্বিন ভারতের দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি টেস্ট। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও আইপিএলে সিএসকের জার্সিতে এই মরশুমেও খেলছেন অশ্বিন।

নয়াদিল্লি: দীর্ঘ কেরিয়ার। চলতি বছরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেটকে পাকাপাকিভাবে বিদায় জানিয়েছিলেন। গতকালই রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছেন। ১০০-র বেশি টেস্ট। ৫৩৭ উইকেট। ৩৭ বার পাঁচ বা তার বেশি উইকেট এক ইনিংসে। একাধিক রেকর্ডের মালিক। তবুও কেরিয়ারের শেষে আক্ষেপ ছিলই। তার জন্যই বর্ডার গাওস্কর সিরিজের মাঝেই ক্রিকেটকে আলবিদা জানিয়েছিলেন অশ্বিন। সেই আক্ষেপের সুর শোনা গেল এবার। মাইক হাসির পডকাস্টে এসেছিলেন অশ্বিন। সেখানেই অবসর নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তি অফস্পিনার। 

গত বছর ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের ১০০ তম টেস্ট খেলেছিলেন। সেই সময় থেকেই নাকি অবসরের বিষয়ে ভাবনা চিন্তা চলছিল। ডানহাতি এই বোলার জানান, ''সত্যি বলতে গেলে আমি ১০০ তম টেস্ট খেলার পরই অবসর নিয়ে নিতে চেয়েছিলাম। কিন্তু এরপর ভাবলাম আরও একটা ঘরোয়া মরশুম খেলব। কারণ আমি তখন বোলিং ভালই করছিলাম। ছন্দে ছিলাম। ব্যাটিংও ভাল হচ্ছিল আমার। অনেক মজাও করেছি সেই সময়টা। কিন্তু পরিবারের সঙ্গে সেই সময় সময় কাটানোটাও দরকার ছিল। আমি শারীরিক ও মানসিকভাবে সেই বিষয়টাতেই যুক্ত ছিলাম।''

পারথ টেস্টে সুযোগ পাননি অশ্বিন। সেই প্রসঙ্গে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলেন, ''চেন্নাই টেস্টে ৬ উইকেট নিয়েছিলাম। একটা শতরানও হাঁকিয়েছিলাম। কিন্তু এরপরও বসতে হয়েছে আমাকে। ভাল ফর্মে থাকলেও মাঠের বাইরে বসতে হলে তা মেনে নেওয়াটা কিছুটা কঠিনই হয়ে যায় কখনও কখনও। নিউজিল্যান্ড সিরিজেও আমরা সাফল্য পাইনি। সিরিজ খোয়াতে হয়েছিল আমাদের। কিন্তু এরপরও আমি ভাবি যে অস্ট্রেলিয়া সফরটা পর্যন্ত দেখব। কারণ শেষবার আমি যখন অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম তখন দারুণ একটা সফর কাটিয়েছিলাম।''

অশ্বিন আরও বলেন, ''পারথে প্রথম টেস্টে আমি দলেই ছিলাম না। আমি দেখলাম পুরো লড়াইটা আমাকে আবার নতুন করে লড়তে হবে। মানুষ আপনার আবেগের গুরুত্ব দেয় না, কারণ আপনার আবেগ আপনারই। বাকিরা কেউ তা নিয়ে কিছু ভাবে না। তখনই আমি ভেবে নিয়েছিলাম যে হয়ত, এটাই আমার জন্য শেষ করার সেরা সময়।''

দেশের জার্সিতে ১০৬ টেস্ট খেলা অশ্বিন ভারতের দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি টেস্ট। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও আইপিএলে সিএসকের জার্সিতে এই মরশুমেও খেলছেন অশ্বিন।

আরও পড়ুন: বৈভবের ব্যাটিংয়ে মুগ্ধ, পরিবার থেকে ছোটবেলার কোচের একটাই আশা 'এবার দেশের জার্সিতে খেলুক ও'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget