এক্সপ্লোর

IND vs SL 3rd ODI: টপ অর্ডারের দাপট সত্ত্বেও ২৫০ পার করতে পারল না শ্রীলঙ্কা, অভিষেকেই ৩ উইকেট নিলেন রিয়ান পরাগ

India vs Sri Lanka 3rd ODI: ১৭১ রানে ১ উইকেট থেকে মিডল অর্ডারের ব্যর্থতায় একসময় ১৯৯ রানে ছয় উইকেট হারিয়ে ফেলেছিল শ্রীলঙ্কা।

কলম্বো: ওয়ান ডে ক্রিকেটে ভারতের ২৫৬তম খেলোয়াড় হিসাবে ভারত বনাম শ্রীলঙ্কার তৃতীয় ওয়ান ডে ম্যাচে (IND vs SL 3rd ODI) অভিষেক ঘটান রিয়ান পরাগ (Riyan Parag)। তাঁর দুরন্ত বোলিংই ভারতীয় দল শ্রীলঙ্কাকে ২৫০ রানের কমে আটকে রাখতে সক্ষম হল। তৃতীয় ওয়ান ডেতে নির্ধারিত ৫০ ওভারে ২৪৮/৭ তুলল শ্রীলঙ্কা। রিয়ান নয় ওভার ৫৪ রানের বিনিময়ে তিন উইকেট নেন। আভিষ্কা ফার্নান্ডো শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক ৯৬ রানের ইনিংস খেলেন।

সিরিজ়ের প্রথম ম্য়াচ টাই হওয়ার পর দ্বিতীয় ম্যাচে পরাজিত হয়েছিল ভারতীয় দল। তাই সমতায় ফিরতে হলে আজকের ম্যাচে জিততেই হবে। সেই লক্ষ্যেই দলে দুই বদল করে মাঠে নেমেছিল ভারতীয় দল। কেএল রাহুল ও অর্শদীপ সিংহের পরিবর্তে একাদশে জায়গা পান ঋষভ পন্থ ও নিজের অভিষেক ঘটানোর সুযোগ দেওয়া হয় রিয়ান পরাগকে। আর অভিষেক ম্যাচেই বল হাতে বেশ নজর কাড়লেন অসমের তরুণ তুর্কি রিয়ান। 

 

এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। দুই লঙ্কান ওপেনার শুরুটা বেশ ভালই করেছিলেন। পাথুম নিসাঙ্কা ও আভিষ্কা ফার্নান্ডো ওপেনিংয়ে ৮৯ রানের পার্টনারশিপ গড়েন। নিসাঙ্কাকে ৪৫ রানে ফিরিয়ে ওপেনিং পার্টনারশিপ ভাঙেন অক্ষর পটেল। তবে দ্বিতীয় উইকেটে আভিষ্কা ও কুশল মেন্ডিস ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ভারতীয় বোলাররা তেমন দাঁতই ফোঁটাতে পারছিলেন না। কিন্তু হঠাৎই পর পর কয়েক ওভারে রান চেপে লঙ্কান ব্যাটারদের ওপর চাপ সৃষ্টি করে ভারত। তার ফলস্বরূপ শতরানের দোরগোড়ায় ৯৬ রানে সাজঘরে ফেরেন আভিষ্কা। প্রথম সাফল্য পান রিয়ান।

এরপরেই মিডল অর্ডারের ব্যর্থতায় ১৯৯ রানে ছয় উইকেট হারিয়ে বসে লঙ্কান দল। তবে কুশল মেন্ডিস মন্থর গতিতে হলেও নিজের অর্ধশতরান পূরণ করেন। তিনি ৫৯ রানে আউট হলেও, লঙ্কান লোয়ার অর্ডার শেষ তিন ওভারে ৩১ রান তুলে দলকে লড়াই করার রসদ এনে দেন। ভারতীয় দল এবার এই ম্যাচ জিততে পারে কি না, সেইদিকেই থাকবে নজর।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বিনেশকে বাতিল করার বিরুদ্ধে আবেদন ফেডারেশনের, কুস্তিগীরের শারীরিক অবস্থার আপডেট দিলেন ডাক্তার 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget