এক্সপ্লোর

Rohit Sharma: স্ট্রাইক রেট বাড়াতে গিয়েই কমেছে ধারাবাহিকতা, নিজের ব্যাটিংয়ের সমালোচনা নিয়ে অকপট রোহিত

Rohit Sharma Record: বিগত বিশ্বকাপ থেকে ওয়ান ডে ফর্ম্যাটে রোহিত শর্মা ২৮ ইনিংসে ১০১.০২ স্ট্রাইক রেটে ১১৭৯ রান করেছেন।

নয়াদিল্লি: সাম্প্রতিক সময়ে রোহিত শর্মার (Rohit Sharma) ধারবাহিকতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। তাঁর ফর্ম নিয়ে অনেকেই সমালোচনা করতেও পিছপা হননি। এবার সেই নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়ক। জানালেন তিনি স্ট্রাইক রেট বাড়ানোর জন্য বাড়তি ঝুঁকি নিয়ে খেলার চেষ্টা করার ফলেই তাঁর ব্যাটিংয়ে ধারাবাহিকতা কিছুটা কমেছে। 

গত বিশ্বকাপের পর থেকে রোহিত ২৮ ইনিংসে ১০১.০২ স্ট্রাইক রেটে ১১৭৯ রান করেছেন। তবে তাঁর ব্যাটিং গড় তাঁর ওয়ান ডে কেরিয়ার গড় ৪৮.৬৩ থেকে একটু কম, ৪৭.১৬। এই বিষয়ে তাঁকে ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরও অবগত করিয়েছেন বলে জানান রোহিত। তিনি বলেন, 'আমার (ওয়ান ডে) স্ট্রাইক রেট কিছুটা বেড়েছে, কিন্তু গড় খানিকটা কমে গিয়েছে। আমাদের দলের ব্যাটিং কোচও (বিক্রম রাঠৌর) এটাই আমায় বলছিলেন। ওঁ আমায় বলছিলেন যে আমি যে ভাবে ব্যাট করতাম, সেই প্রক্রিয়ায় ব্যাট করার ফলেই এতদিন বড় রান করতে পেরেছি। বিগত কয়েক বছরে সেই পথ থেকে সরে এসেছি বলেই, বেশি ঝুঁকি নিচ্ছি, তাই তেমন ধারাবাহিকভাবে রানও করতে পারছি না।'

রোহিত ২০১৯ সালে শেষবার ওয়ান ডেতে ১৫০-র অধিক রানের ইনিংস খেলেছিলেন। স্ট্রাইক ও ধারাবাহিকতার মধ্যে কোথাও না কোথাও, কোনোটা তো ছাড়তে হতোই বলে দাবি রোহিতের। 'আমার কেরিয়ারে স্ট্রাইক রেট ৯০ (৮৯.৯৭) হলেও, বিগত কয়েক বছরে যদি আমার রান ও রান করার গতি দেখা যায়, তাহলে দেখা যাবে যে স্ট্রাইক রেটটা বেড়ে ১০৫-১১০ মতো হয়েছে। তো কোথাও না কোথাও, কিছু তো ছাড়তে হতোই। ৫৫ গড় নিয়ে ১১০-র স্ট্রাইক রেটে রান করা সম্ভব নয়।' বলেন ভারতীয় তারকা ওপেনার।

তবে অত্যাধিক ঝুঁকি নিয়ে স্ট্রাইক রেট বাড়ানোর সিদ্ধান্তটা অনেক কারুর পরামর্শে নয়, সম্পূর্ণই নিজের ইচ্ছায় তিনি নিয়েছিলেন বলে জানান রোহিত। তিনি বলেন, 'এটা সম্পূর্ণভাবেই আমার সিদ্ধান্ত ছিল। আমি সাধারণভাবে এখনও ধৈর্য্য ধরে খেলাটা পছন্দ করি। তবে ভিন্ন কিছু চেষ্টা করতে চেয়েছিলাম আমি। তার যা ফলাফল পেয়েছি, তাতে আমি খুশি।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: এখনও সারেনি চোট, পাকিস্তান, নেপালের বিরুদ্ধে নেই কেএল রাহুল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs ZIM Live: ৩৫ রানে তৃতীয় ম্য়াচেও জয়, সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত
৩৫ রানে তৃতীয় ম্য়াচেও জয়, সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত
IND vs ZIM: কাজে দিল না বার্লের অর্ধশতরানের লড়াকু ইনিংস, ফাস্ট বোলারদের আগুনে গতি ও বৈভবের ব্যাটে জয় ভারতের
IND vs ZIM: কাজে দিল না বার্লের অর্ধশতরানের লড়াকু ইনিংস, ফাস্ট বোলারদের আগুনে গতি ও বৈভবের ব্যাটে জয় ভারতের
Pamela Serena: ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার
ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার
IPL: হার্দিককে দলে পেতে ১০ কোটি টাকার সঙ্গে আরও দুই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিতে চাইছে সিএসকে
হার্দিককে দলে পেতে ১০ কোটি টাকার সঙ্গে আরও দুই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিতে চাইছে সিএসকে

ভিডিও

BJP Government in West Bengal: কল্যাণীর পর কৃষ্ণনগর, ফের আচমকা হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
Sebaashray: শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল 'অ্যান্টিচেম্বার'-এর সঙ্গে অ্যাটাচড্ বাথরুম, কার জন্য এই স্পেশাল সুবিধা?
Suvendu Adhikari: 'এই কেলেঙ্কারি যারা করেছে ভাইপো-সহ কাউকে ছাড়ার প্রশ্ন নেই', সেবাশ্রয় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু
BJP News: বারাসাতে প্রাক্তন পুর চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে ডিম, বিক্ষোভ বিজেপির
BJP News: 'নরেন্দ্র মোদির জিরো টলারেন্স নীতি, আন্দোলনকারীরা তাঁর ওপর আস্থা রেখেছেন', বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget