এক্সপ্লোর

Rohit Sharma T20 Retirement: ''অবসর ইস্যুটা এখন ছেলেখেলা হয়ে গিয়েছে...'', নিজের কেরিয়ার নিয়ে বড় বয়ান রোহিতের

IND vs BAN: বেন স্টোকস, মঈন আলি, কেভিন পিটারসন, তামিম ইকবাল, শাহিদ আফ্রিদির মত ক্রিকেটারদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে তাঁরা একবার অবসর নেওয়ার পরও সেই ফর্ম্য়াটে পরে ফের ফিরে এসেছেন। 

চেন্নাই: টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরই সাংবাদিক বৈঠকে এসে জানিয়ে দিয়েছিলেন যে কুড়ির ফর্ম্য়াটে দেশের জার্সিতে আর নামবেন না। বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজার সঙ্গে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্য়াটকে বিদায় জানিয়েছিলেন ২৯ জুন। অধিনায়ক হিসেবে নিজের স্বপ্ন পূরণ করেছিলেন হিটম্য়ান। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন ভারত অধিনায়ক হিসেবে। কিন্তু এখনও রোহিতের মধ্যে আরও অনেক খেলা বাকি এমনটাই আশা করেছিলেন অনেক সমর্থকই। তাহলে কি ফের কুড়ির ফর্ম্য়াটে জাতীয় দলে অবসর ভেঙে ফিরবেন? সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন রোহিত।

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে জিও সিনেমায় দেওয়া সাক্ষাৎকারে রোহিত বলেন, ''ক্রিকেটে অবসর নিয়ে ফের ফিরে আসছে অনেকে। এই বিষয়টা যেন এখন মশকরা হয়ে গিয়েছে। মানুষ একবার অবসর ঘোষণা করার পরেও ফের ফিরে আসছে। ভারতে এমনটা হয়নি। কিন্তু অন্য দেশে দেখেছি অবসর নেওয়ার পরেও ফিরে এসে খেলছে অনেকেই। আমার একদম পছন্দ না বিষয়টা। তাই বোঝা যায় না আদৌ কেউ অবসর নিয়েছে কি না।'' এরপরই ওয়ান ডে ও টেস্টে ভারতের অধিনায়ক আরও বলেন, ''আমার সিদ্ধান্ত একেবারে চূড়ান্ত। আমি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। একেবারে সঠিক সময় সরে দাঁড়িয়েছি আমি। এই ফর্ম্য়াটকে আমি ভীষণ ভালবাসতাম। ওয়ান ডে ফর্ম্য়াটে খেলার পর সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে খেলতে নেমেছিলাম আমি ২০০৭ সালে। সেবার চ্যাম্পিয়নও হয়েছিলাম আমরা। এই বছর অধিনায়ক হিসেবে ফের এই ফর্ম্য়াটে বিশ্বকাপ জিতলাম। এটাই সেরা সময় সরে দাঁড়ানোর।'' উল্লেখ্য, রোহিত টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ২০০৭-২০২৪ পর্যন্ত মোট ১৫৯ ম্য়াচ খেলে মোট ৪২৩১ রান করেছেন ১৪০ এর ওপর স্ট্রাইক রেটে। পাঁচটি সেঞ্চুরি ও ৩২টি অর্ধশতরান রয়েছেন। 

এর আগে বিশ্ব ক্রিকেটে বেন স্টোকস, মঈন আলি, কেভিন পিটারসন, তামিম ইকবাল, শাহিদ আফ্রিদির মত ক্রিকেটারদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে তাঁরা একবার অবসর নেওয়ার পরও সেই ফর্ম্য়াটে পরে ফের ফিরে এসেছেন। 

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে সাংবাদিক বৈঠকে রোহিত শর্মা বলেন, ''আমরা বোলারদের ফিটনেসের কথা সবসময় মাথায় রাখি। ওঁদের ওয়ার্কলোড ম্য়ানেজমেন্ট আলোচ্য বিষয় আমাদের। আমরা বিষয়টা লক্ষ্য রাখছি ভীষণভাবে। এমনকী ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে যে টেস্ট সিরিজ খেলার সময়ও আমরা বুমরাকে একটি টেস্টে বিশ্রাম দিয়েছিলাম। আমরা একইভাবে মহম্মদ সিরাজকে একটি টেস্টে বিশ্রাম দিয়েছিলাম।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WI vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
Harbhajan On Sonam Wanghchuk: অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন
অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন
Vaibhav Soorynavanshi: ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
Shubman Gill on NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget