এক্সপ্লোর

Agarkar on Rohit-Kohli: 'নিজের স্তর বজায় রাখতে না পারলে তো...', বিরাট-রোহিতের অবসর প্রসঙ্গে মুখ খুললেন নির্বাচকপ্রধান আগরকর

Indian Cricket Team: মাত্র দিনকয়েকের ব্যবধানেই রোহিত শর্মা ও বিরাট কোহলি পরপর টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন।

মুম্বই: বর্তমান প্রজন্মের ভারতীয় ক্রিকেটের (Indian Cricket Team) দুই স্তম্ভ বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। গত বছর বিশ্বজয়ের পর দুইজনেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। তারপর নিউজ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে হতাশাজনক পারফরম্যান্সের পর তাঁদের টেস্ট অবসর নিয়েও জল্পনা শোনা যাচ্ছিল। যদিও দুইজনে এসবকে গুজব বলে উড়িয়ে দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজ়ে খেলার পূর্বাভাস দিয়েছিলেন। তবে হঠাৎই পট পরিবর্তন। দিন কয়েকের ব্যবধানে পরপর কোহলি ও রোহিত টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন।

দুই মহাতারকার অবসরের পর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ভারতীয় টেস্ট দলের নব যুগের সূচনা হচ্ছে। দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন শুভমন গিল। গিলের তত্ত্বাবধানে যে নতুন যুগের সূচনা হচ্ছে এবং সামনে যে বেশ বড় চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে সেকথা মেনে নিচ্ছেন ভারতীয় নির্বাচকপ্রধান অজিত আগরকর (Ajit Agarkar)। তবে পাশাপাশি এই বিষয়টির ইতিবাচক দিকও তুলে ধরেন তিনি।

শনিবার মুম্বইয়ে বিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে আয়োজিত সাংবাদিক বৈঠকে আগরকর বলেন, 'এমন মাপের ক্রিকেটাররা অবসর নিলে একটা বিরাট শূন্যতা তৈরি হয়। অশ্বিনও অবসর নিয়েছে। ওরা ভারতীয় দলের স্তম্ভ ছিল। ওদের বিকল্প বাছা সবসময়ই কঠিন। তবে হ্যাঁ, এটা ইতিবাচক দিক থেকে দেখলে বলা যায় অন্যরা ওদের বদলে সুযোগ পাবে।'

এরপরে রোহিত এবং বিশেষত কোহলির অবসর প্রসঙ্গে আগরকর আরও যোগ করেন, 'ওদের দুইজনের সঙ্গেই কথা হয়েছে। বিরাট এপ্রিলের শুরুর দিকে যোগাযোগ করে। ও মাঠে খেলুক না খেলুক, ওকে সবসময় প্রতিটি বলে দুইশো শতাংশ দিতে দেখেছি। মনে হয়েছিল ও নিজের সবটা উজাড় করে দিয়েছে, আর নিজের সেই স্তর যদি ও বজায় রাখতে না পারে, তাহলে তো ওর সরে দাঁড়ানোর সময় চলে এসেছে। এটা ও নিজেই জানিয়েছে। সেটাকে তো সম্মান করা উচিত। এটুুকু সম্মান ওদের প্রাপ্তি। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেল শুরু হচ্ছে। আমাদের ওদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে এগিয়ে যাওয়া উচিত। দায়িত্বটা বড়। তবে আমরা আত্মবিশ্বাসী যে গিলই এই দায়িত্ব নেওয়ার যোগ্য দাবিদার। আমরা সকলেই আশাবাদী।'

ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারতীয় দল:-

শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক, সহ-অধিনায়ক), কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget