এক্সপ্লোর

Sachin Tendulkar: গুরুর জন্মদিনে আবেগঘন সচিন, সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করলেন ছোটবেলার ছবি

Ramakant Achrekar: রমাকান্ত আচরেকরকে ক্রীড়ায় তাঁর অবদানের জন্য ১৯৯০ সালে তাঁকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। ২০১০ সালে তাঁকে পদ্মশ্রীও দেওয়া হয়।

মুম্বই: যে কোনও শিষ্যেরই সাফল্যের পিছনে তাঁর গুরুর অবদান সর্বদাই অনস্বীকার্য। সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ক্ষেত্রেও বিষয়টি এক। সচিন থেকে 'মাস্টার ব্লাস্টার' হওয়ার সফরের শুরুটা তাঁর গুরু রমাকান্ত আচরেকরের (Ramakant Achrekar) হাত ধরেই হয়েছিল। সেই গুরুর জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সচিন।

গুরুর সঙ্গে নিজের ছোটবেলায় অনুশীলনের এক ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেন সচিন। তিনি লেখেন, 'ক্রিকেটে আমি যেটুকু যা করেছি এই মানুষটার সুবাদেই। ওঁ আমায় যে শিক্ষাগুলি দিয়েছিলেন, তা আজীবন আমি মনে রেখেছি। আপনার জন্মবার্ষিকীতে আপনার কথা খুব মনে পড়ছে। আপনি আমার জন্য যা করেছেন, তার জন্য অনেক ধন্যবাদ আচরেকর স্যার।'

 

মুম্বই ময়দানের পরিচিত মুখ রমাকান্ত আচরেকরকে ক্রীড়ায় তাঁর অবদানের জন্য ১৯৯০ সালে তাঁকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। ২০১০ সালে তাঁকে পদ্মশ্রীও দেওয়া হয়। বছর চারেক আগে, ২০১৯ সালে ২ জানুয়ারি ৮৭ বছর বয়সে পরলোক গমন করেন রমাকান্ত আচরেকর। তবে সচিনের স্মৃতিতে আজও তিনি তাজা। ছোটবেলার ছবি শেয়ার করে তাই তাঁর জন্মদিনে তাঁকে শ্রদ্ধার্ঘ জানালেন।

মাহির সোশ্যাল মিডিয়ায় অনীহা

সচিন তেন্ডুলকর, ইনজামাম উল হকের মতো বহু প্রাক্তন ক্রিকেটারের বর্তমানে ইউটিউব চ্যানেল রয়েছে। ধোনি কেন সেই পথে হাঁটেননি? মাহিকে এই প্রশ্ন করা হলে তিনি জানান যে কালেভাদ্রে এক আধবার সোশ্যাল মিডিয়া ব্যবহার করায় তাঁর পক্ষে ইউটিউব চ্যানেল চালানো সম্ভব নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ধোনি বলেন, 'এই কিছুক্ষণ আগেই এই নিয়ে আমি কথা বলছিলাম। অনেকে আমায় এই বিষয়ে প্রশ্নও করে থাকেন। মেরে সে না হো পায়েগা (আমার দ্বারা হবে না), কারণ গোটা বিষয়টা খুবই কঠিন। আমি ক্যামেরা ভীতু নই, তবে গোটা বিষয়টা আমার জন্য সহজ নয়।' 

ধোনি আরও যোগ করেন তিনি সোশ্যাল মিডিয়ায় কিছু বলা বা করার থেকে সামনা সামনি কথা বলতে বেশি পছন্দ করেন। 'সামনা সামনি কথা বলতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। সেই কারণেই আমার মনে হয় না যে আমি ইউটিউব চ্যানেল চালাতে পারব। উপরন্তু আমি খুবই মুডিও। আমি হয়তো একদিনেই সোশ্যাল মিডিয়ায় দুই-তিনটি ভিডিও পোস্ট করলাম, আবার পরক্ষণেই এক বছরের জন্য সম্পূর্ণরূপে পোস্ট করা বন্ধ করে দিলাম।' বলেন ভারতের বিশ্বজয়ী অধিনায়ক।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পাবেন রিঙ্কু? কঠিন লড়াই দেখছেন আইপিএল জয়ী কোচ

সেরা শিরোনাম

IND vs PAK: শেষ বল পর্যন্ত টানটান লড়াই, রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
শেষ বল পর্যন্ত টানটান লড়াই, রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
Suryakumar Yadav: জাতীয় নির্বাচককে লক্ষ্য করে ছক্কা! প্রেরণা ধোনির জীবন, তাণ্ডবের পর বিস্ফোরক সূর্যকুমার
জাতীয় নির্বাচককে লক্ষ্য করে ছক্কা! প্রেরণা ধোনির জীবন, তাণ্ডবের পর বিস্ফোরক সূর্যকুমার
IND vs NZ: টেস্ট সিরিজের আগে বড় চমক ভারতের, দলে নেওয়া হল উঠতি ফাস্টবোলারকে, দেশে ফিরছেন কুলদীপ
টেস্ট সিরিজের আগে বড় চমক ভারতের, দলে নেওয়া হল উঠতি ফাস্টবোলারকে, দেশে ফিরছেন কুলদীপ
Cricketer Death: ভারতের মহিলা ক্রিকেটারের মর্মান্তিক পরিণতি, শোকের আবহ বাইশ গজে
ভারতের মহিলা ক্রিকেটারের মর্মান্তিক পরিণতি, শোকের আবহ বাইশ গজে

ভিডিও

Debjit Sarkkar : 'সংবিধানকে বুড়ো আঙুল দেখানোর একটা প্রবণতা দেখা দিচ্ছে', অভিষেককে কটাক্ষ দেবজিতের
Abhishek Banerjee |
Abhishek Banerjee News | অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আড়াই ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ
Sumit Roy News : তোলাবাজি ও হুমকির মামলায় ৭ দিনের পুলিশ হেফাজতে অভিষেকের PA সুমিত রায় | ABP Ananda
PPP Model Hospital News | এবার হাসপাতালকে সুপার স্পেশালিটিতে উন্নীত করতে PPP মডেল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget