এক্সপ্লোর

Konstas mimics Kohli: তাঁকে ধাক্কা মেরে প্রবল সমালোচনার শিকার বিরাট, মাঠে সেই কোহলিরই নকল করলেন কনস্টাস, ভাইরাল ভিডিও

IND vs AUS 4th Test: মেলবোর্নে চতুর্থ টেস্ট ম্যাচের প্রথম দিনই বিরাট কোহলি ও স্য়াম কনস্টাসের ধাক্কাধাক্কি শিরোনাম কাড়ে।

মেলবোর্ন: বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে তাঁর ধাক্কাধাক্কি শিরোনাম কেড়ে নিয়েছিল। সেই ঘটনার জেরে প্রবল সমালোচনার সম্মুখীন হন কোহলি। তবে ম্যাচের দ্বিতীয় দিন সেই স্যাম কনস্টাসকেই (Sam Konstas) বিরাট কোহলির (Virat Kohli) নকল করতে দেখা গেল। 

ম্যাচের প্রথম দিন টিনএজার কনস্টাসকে তাঁর প্রিয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে তর্কাতর্কিতে জড়াতে দেখা যায়। বিরাট কোহলি ওভার শেষে ফিল্ডিং পজিশন বদল করার সময় কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা মারেন। সেই নিয়ে সমালোচনারও শিকার হয়েছেন তিনি। তাঁকে বকুনি দিয়েছেন রবি শাস্ত্রী, সুনীল গাওস্কররা।  সেই ঘটনারই নকল করতে দেখা গেল কনস্টাসকে। বুমরার বিরুদ্ধে নিজের সাহসী ব্যাটিংয়ে ইতিমধ্যেই অজ়ি সমর্থকদের প্রিয় হয়ে উঠেছেন কনস্টাস। দর্শকদের সঙ্গেও তাঁকে মজা করতে দেখা যায়। এবার সেই দর্শকদের সামনেই কাঁধ ঝাঁকিয়ে কোহলির নকল করতে দেখা যায়।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by The 28 Year Old Male (@the28yearoldmale)

 

স্যাম কনস্টাসের এই ঘটনার জন্য কোনও শাস্তি হওয়া তো দূর, তাঁর গোটা বিষয়টা তেমনভাবে চর্চাতেও আসেনি। তবে ওই ঘটনার জন্য কাটা গিয়েছ বিরাট কোহলির বেতন। উপরন্তু, কোহলিকে এক ডিমেরিট পয়েন্টও দেওয়া হয় আইসিসির তরফে। এছাড়া কোহলিকে সমর্থকদের থেকে প্রবল কটাক্ষেরও শিকার হতে হয়। ওই একইদিনে, একেবারে শেষবেলায় কোহলি আউট হয়ে সাজঘরে ফেরার সময় তো তাঁর সঙ্গে সমর্থকদের প্রায় তর্কাতর্কি বেঁধে যায়। 

দ্বিতীয় দিনের শেষবেলায় ৩৬ রানের ইনিংস খেলে স্কট বোল্যান্ডের সেই চতুর্থ স্টাম্পের বলে খোঁচা দিয়ে আউট হন কোহলি। একাগ্রতার সঙ্গে ব্যাটিং করেও ক্ষণিকের ভুলে ফের একবার ব্যর্থ হয়ে সাজঘরে ফিরছিলেন হতাশ কোহলি। এই সময়ই তাঁর উদ্দেশে সমর্থকদের একাংশের তরফে কটাক্ষ উড়ে আসে। তখনই মেজাজ হারান বিরাট। এমসিজির টানেলে ঢোকার মুখে তাঁকে কটাক্ষ করা সমর্থকদের দিকে ফিরে তাকান কোহলি। তবে সৌভাগ্যবশত জিনিসপত্র নাগালের বাইরে যাওয়ার আগেই সেখানে উপস্থিত এক নিরাপত্তাকর্মী কোহলিকে শান্ত করে তাঁকে সাজঘরে ফিরিয়ে নিয়ে যান। এই ঘটনাগুলির জেরে আর কিছু হোক বা না হোক, এতে যে ম্যাচের ঝাঁঝ আরও বেডেছে, তা বলাই বাহুল্য।   

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: বদলে গেল সময়, কখন শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্টের চতুর্থ দিনের খেলা? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget