এক্সপ্লোর

IND vs ENG 2nd Test: পারফর্ম করেও উপেক্ষার পর অবশেষে সুযোগ, জাতীয় দলে ডাক পেয়েও বিশ্বাস হচ্ছিল না সরফরাজের

Sarfaraz Khan: ৪৫টি প্রথম শ্রেণির ম্যাচে সরফরাজ খান এখনও পর্যন্ত ৬৯.৮৫ গড়ে মোট ৩৯১২ রান করেছেন।

বিশাখাপত্তনম: ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফরম্যান্স সত্ত্বেও উপেক্ষা। তারপর একদিন হঠাৎ করেই ভারতীয় দলের (Indian Cricket Team) হয়ে ডাক। সরফরাজ খান (Sarfaraz Khan) রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে মাঠে নামার প্রস্তুতি সারছিলেন। তখনওই হঠাৎ ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের (IND vs ENG 2nd Test) জন্য জাতীয় দলে ডাক পড়ে তাঁর। অবশেষে জাতীয় দলে ডাক পাওয়ার পর তাঁর প্রতিক্রিয়া কেমন ছিল?

সম্প্রতি বিসিসিআইয়ের শেয়ার করা এক ভিডিওতে সরফরাজ জানান, 'আমি রঞ্জি ট্রফির ম্যাচ খেলার জন্য প্রস্তুত হচ্ছিলাম। আমার ব্যাগ গোছানোই ছিল। এর মাঝেই হঠাৎ করে আমার কাছে একটা ফোন আসে যেখানে আমায় জানানো হয় আমি জাতীয় দলে নির্বাচিত হয়েছি। আমার তো প্রথমে বিশ্বাসই হচ্ছিল না। বাবা বাড়িতেই ছিলেন। এই খবর পেয়ে আমি বাবাকে ফোন করি এবং স্বাভাবিকভাবেই বাবা আবেগঘন হয়ে পড়েন। আমার মা, বাবা, স্ত্রী সকলেই আবেগে বিহ্বল হয়ে পড়ে। সবাই জানে আজ অবধি আবার বাবাই আমার একমাত্র কোচ। আমাকে জাতীয় দলের হয়ে খেলতে দেখার বাবার ইচ্ছাপূরণই আমার স্বপ্ন ছিল। জাতীয় দলে সুযোগ পাওয়ার এবার মনে হচ্ছে যে এত খাটাখাটনির অবশেষে সুফল পেলাম।'

সরফরাজ কিন্তু ধারাবাহিকভাবে বিগত কয়েক বছর ধরে রঞ্জির মঞ্চ মাতাচ্ছেন। ৪৫টি প্রথম শ্রেণির ম্যাচে সরফরাজ খান এখনও পর্যন্ত ৬৯.৮৫ গড়ে মোট ৩৯১২ রান করেছেন। ব্যাটিং স্ট্রাইক রেটও ৭০-র ওপরে। প্রথম ভারতীয় হিসাবে পরপর দুই রঞ্জি মরশুমে ৯০০ রানের গণ্ডি পার করার কৃতিত্ব রয়েছে সরফরাজের দখলে। তা সত্ত্বেও জাতীয় দলে এই ডাক পাওয়ার জন্য তাঁকে আরও দুই বছর অপেক্ষা করতে হয়। 

২৬ বছর বয়সি তারকার দাবি পারফরম্যান্স সত্ত্বেও সুযোগ না পেয়ে তিনি খুবই হতাশ হয়ে পড়লেও, তাঁর বাবা আশা হারাননি। তাঁকে সবসময় পরিশ্রম করে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। 'এতদিন অপেক্ষা করে করে আমি প্রায়শই হতাশ হয়ে পড়তাম। তবে বাবা সবসময় পরিশ্রম চালিয়ে যেতে বলতেন। তাঁর বিশ্বাস ছিল পরিশ্রম করেই আমি অপ্রতিরোধ্য় হয়ে উঠব। আত্মবিশ্বাস এবং ধৈর্য্য রাখাটা খুব জরুরি। এত জনসংখ্যার এক দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়াটাই সৌভাগ্যের। আমি আমার বাবার কথা ভেবে খুবই খুশি।' বলেন তরুণ ডান হাতি ব্যাটার। অবশেষে বিশাখাপত্তনমে তিনি আন্তর্জাতিক আঙিনায় অভিষেক ঘটাতে পারেন কি না, এবার সেইদিকেই সকলের নজর থাকবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: ব্যাটিং সহায়ক বিশাখাপত্তনমের মাঠে সিরিজ়ে সমতায় ফিরবে ভারত? কোথায়, কখন দেখবেন খেলা?  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget