এক্সপ্লোর

Ganguly on Chahal: বড় টুর্নামেন্ট জাতীয় দলে সুযোগ পান না চাহাল, আক্ষেপ সৌরভ গঙ্গোপাধ্যায়ের

Yuzvendra Chahal: চাহাল ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পর্যন্ত পাননি। গত বছরের বিশ্বকাপে জাতীয় স্কোয়াডে থাকলেও, একটিও ম্যাচ খেলেননি তিনি।

নয়াদিল্লি: নিজের কব্জির মোচড়ে ভারতকে একাধিক ম্য়াচ জিতিয়েছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। টি-টোয়েন্টি ফর্ম্যাটে তিনি ভারতের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। তিনি আইপিএলেরও সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। কিন্তু কোনওভাবেই তিনি বিশ্বকাপের সময় জাতীয় দলে (Indian Cricket Team) সুযোগ পান না, বলেই হতাশা প্রকাশ করেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। 

চাহাল ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পর্যন্ত পাননি। গত বছরের বিশ্বকাপে জাতীয় স্কোয়াডে থাকলেও, একটিও ম্যাচ খেলেননি তিনি। তবে এ বছরের বিশ্বকাপ ভারতের মাটিতেই খেলা হবে। স্পিন সহায়ক পিচে চাহালের মতো লেগ স্পিনারের থাকাটা জরুরি বলেই মনে করছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ। তিনি বলেন, 'আমার মতে ভারতীয় ম্যানেজমেন্টকে এই বিশ্বকাপের জন্য একজন লেগ স্পিনারের প্রয়োজন। (রবীন্দ্র) জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন রয়েছে। অক্ষর পটেলও দলে রয়েছে, ও আমার মতে একজন অসাধারণ অলরাউন্ডার। (রবি) বিষ্ণোই, কুলদীপও (যাদব) রয়েছে। তবে কোনও না কোনও ভাবে চাহাল বড় টুর্নামেন্টগুলিতে সুযোগ পায় না। ২০ ওভারের ফর্ম্যাট হোক বা ৫০ ওভারের ফর্ম্য়াট, সীমিত ওভারের উভয় ফর্ম্যাটে ও ধারাবাহিকাবে পারফর্ম করে। ওর উপর নজর রাখাটা খুব জরুরি।'

তিনি আরও যোগ করেন, 'অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেললে লেগ স্পিনার কিন্তু দারুণ কার্যকরী হয়ে উঠে, পার্থক্য গড়ে দেয়। ২০১১ সালে দলে পীযূষ চাওলা ছিল। ও কিন্তু সেবার বেশ ভালই করেছিল।'

এর পাশাপাশি সৌরভের মতে বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্য়াচের থেকে ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ গুণগত মানে এগিয়ে এবং লড়াইটাও আরও বেশি হাড্ডহাড্ডি হয়। সৌরভ বলেন, 'এই ম্যাচ (ভারত-পাকিস্তান) ঘিরে সমর্থকদের মধ্যে প্রচুর উন্মাদনা চোখে পড়ে। তবে সত্যি বলতে বহুদিন ধরে ম্যাচগুলিতে কিন্তু ততটা ল়ড়াই চোখে পড়েনি। একপেশেভাবে ভারত একের পর এক ম্যাচ জিতেছে। দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপেই সম্ভবত প্রথমবার পাকিস্তান ভারতকে পরাজিত করতে সক্ষম হয়েছিল। আমার মতে ভারত ওই টুর্নামেন্টে ভাল খেলতে পারেনি। সেই তুলনায় ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচগুলির গুণগত মান কিন্তু অনেকটাই বেশি ভাল হয়।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বৃষ্টির দিনে ভিজতে দেবেন না আদরের পোষ্যকে, কীভাবে খেয়াল রাখবেন ওদের?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs ZIM Live: ৩৫ রানে তৃতীয় ম্য়াচেও জয়, সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত
৩৫ রানে তৃতীয় ম্য়াচেও জয়, সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত
IND vs ZIM: কাজে দিল না বার্লের অর্ধশতরানের লড়াকু ইনিংস, ফাস্ট বোলারদের আগুনে গতি ও বৈভবের ব্যাটে জয় ভারতের
IND vs ZIM: কাজে দিল না বার্লের অর্ধশতরানের লড়াকু ইনিংস, ফাস্ট বোলারদের আগুনে গতি ও বৈভবের ব্যাটে জয় ভারতের
Pamela Serena: ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার
ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার
IPL: হার্দিককে দলে পেতে ১০ কোটি টাকার সঙ্গে আরও দুই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিতে চাইছে সিএসকে
হার্দিককে দলে পেতে ১০ কোটি টাকার সঙ্গে আরও দুই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিতে চাইছে সিএসকে

ভিডিও

BJP Government in West Bengal: কল্যাণীর পর কৃষ্ণনগর, ফের আচমকা হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
Sebaashray: শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল 'অ্যান্টিচেম্বার'-এর সঙ্গে অ্যাটাচড্ বাথরুম, কার জন্য এই স্পেশাল সুবিধা?
Suvendu Adhikari: 'এই কেলেঙ্কারি যারা করেছে ভাইপো-সহ কাউকে ছাড়ার প্রশ্ন নেই', সেবাশ্রয় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু
BJP News: বারাসাতে প্রাক্তন পুর চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে ডিম, বিক্ষোভ বিজেপির
BJP News: 'নরেন্দ্র মোদির জিরো টলারেন্স নীতি, আন্দোলনকারীরা তাঁর ওপর আস্থা রেখেছেন', বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget