এক্সপ্লোর

WTC Final 2023: 'এখনও বিশ্বাস করি ওর মধ্যে অনেকটা ক্রিকেট বাকি রয়েছে', রাহানের প্রশংসায় গাওস্কর

Gavaskar On Rahane: গত আইপিএলে একেবারে অন্য় মেজাজে ব্যাটিং করতে দেখা গিয়েছে জিঙ্কসকে। এবারের টুর্নামেন্টে ১৪ ম্য়াচে ৩২৬ রান করেছেন। স্ট্রাইক রেট ঈর্ষণীয় ১৭২.৪৯।

মুম্বই: আইপিএল শেষ। ফের আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় ফিরছে ভারতীয় ক্রিকেট দল। আর শুরুতেই কঠিন লড়াই। তা হল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে রোহিতের দল। আর সেখানে প্লেয়ারদের কাছে সবচেয়ে বড় চ্য়ালেঞ্জ হতে পারে টি-টোয়েন্টি থেকে লাল বলের ফর্ম্যাটে ট্রাঞ্জিশন, এমনই মনে করেন সুনীল গাওস্কর। কিংবদন্তি প্রাক্তন এই ভারতীয় ওপেনার বলেন, ''আইপিএল খেলায় ব্যস্ত ছিল ভারতের ক্রিকেটাররা। এবার তাদের লাল বলের ফর্ম্যাটে ফিরতে হবে। আর শুরুতেই টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালের মত বড় মঞ্চ। প্রতপিক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। এই পরিস্থিতিতে যত তাড়াতাড়ি প্লেয়াররা এই বদলটার সঙ্গে মানিয়ে নিতে পারবে, ততই ভাল ভারতীয় দলের জন্য। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে রোহিতদের।''

অজিঙ্ক রাহানের কামব্যাক প্রসঙ্গেও মুখ খুলেছেন গাওস্কর। গত আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন রাহানে। একেবারে অন্য় মেজাজে ব্যাটিং করতে দেখা গিয়েছে জিঙ্কসকে। এবারের টুর্নামেন্টে ১৪ ম্য়াচে ৩২৬ রান করেছেন। স্ট্রাইক রেট ঈর্ষণীয় ১৭২.৪৯। কেকেআরের বিরুদ্ধে ২৯ বলে অপরাজিত ৭১ রানের ইনিংসটিই এবারের আইপিএলে রাহানের সর্বোচ্চ স্কোর। গাওস্কর বলছেন, ''আমি রাহানের জন্য খুবই খুশি। কিন্তু ওকে প্রমাণ করতে হবে যে ও ফুরিয়ে যায়নি। দারুণ মঞ্চ ওর সামনে। ইংল্যান্ডে প্রচুর ক্রিকেট খেলেছে ও। অভিজ্ঞতাও প্রচুর। আমার মনে হয় পাঁচ নম্বর পজিশনে রাহানের রান পাওয়া ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এখনও ওর মধ্যে অনেকটা ক্রিকেট বাকি রয়েছে। আর রাহানেও চাইবে নিজেকে মেলে ধরতে টেস্ট চ্যম্পিয়নশপ ফাইনালে। এই সুযোগটা কাজে লাগিয়ে ফের জাতীয় দলে নিজের জায়গাটা পাকা করতে হবে জিঙ্কসকে।''

সদ্য শেষ হওয়া আইপিএলে দুর্দান্ত ফর্মে ব্যাটিং করতে দেখা গিয়েছে রাহানেকে। প্রথম ম্যাচ থেকে খেলার সুযোগ না পেলেও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৯ বলে ঝোড়ো অর্ধশতরান হাঁকিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। এরপর কেকেআরের বিরুদ্ধে ইডেনে ২৯ বলে অপরাজিত অর্ধশতরান হাঁকান। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ফাইনালও মিডল অর্ডারে ভরসা জুগিয়ে ১৩ বলে দ্রুত ২৭ রানের ইনিংস খেলেছিলেন। স্ট্রেট ড্রাইভে একটি দর্শনীয় ছক্কাও হাঁকান রাহানে। টেস্ট স্পেশালিস্ট তমকা কিছুটা ঘুচেছে হয়ত। কিন্তু এবার জাতীয় দলে নিজের জায়গা ফের পাকা করার পালা এই মুম্বইকরের। পারবেন তিনি? 

সেরা শিরোনাম

FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Shapoor Zadran Dies: মাত্র ৩৮ বছর বয়সে থামল সফর, প্রয়াত আফগানিস্তানের তারকা ক্রিকেটার
মাত্র ৩৮ বছর বয়সে থামল সফর, প্রয়াত আফগানিস্তানের তারকা ক্রিকেটার
India vs England: ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
IND vs ENG: টানা নো বল, চূড়ান্ত খারাপ পারফরম্য়ান্স, নটিংহ্যামে বাদ পড়তে পারেন বিষ্ণোই
টানা নো বল, চূড়ান্ত খারাপ পারফরম্য়ান্স, নটিংহ্যামে বাদ পড়তে পারেন বিষ্ণোই

ভিডিও

Baruipur News: ‘প্রত্যেকের হাতে অস্ত্র ছিল, পরিকল্পনা করে খুন করেছে’, বললেন নিহত নাবালকের দাদা
Suvendu Adhikari: 'এক সপ্তাহের মধ্যে ২ পরিবারের কাছে যাব, কাউকে ছাড়া হবে না', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Baruipur News: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন বারুইপুরে নিহত নাবালকের বাবা
RG Kar Case : আর জি কর কাণ্ডে কড়া পদক্ষেপ, আরও ৪ মাস সাসপেন্ড ৩ IPS । BJP News
Suvendu Adhikari: বারুইপুর SP অফিসে DGP, IG-সহ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget