এক্সপ্লোর

T20 World Cup 2022 Points Table: বাংলাদেশকে হারিয়ে কি সেমিফাইনাল নিশ্চিত ভারতের? গ্রুপে কত নম্বরে রয়েছেন রোহিতরা?

Indian Cricket Team: ভারতই গ্রুপের শেষ ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলবে। তাই বাকি ম্যাচের ফলাফল টিম ইন্ডিয়ার পক্ষে না গেলে, তাদের বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হবে।

অ্যাডিলেড: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) সুপার ১২ একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। প্রতিটি দলই অন্তত তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে। তবে তা সত্ত্বেও গ্রুপ ২-এ কোন দুই দল শেষ পর্যন্ত সেমিফাইনালে পৌঁছবে, সেই নিয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই। ভারতীয় দল বুধবার বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ রানে নিজেদের ম্যাচ জেতে। চার ম্যাচ তিনটিতে জয় পেয়েছে টিম ইন্ডিয়া (Team India)। তাও রোহিতরা যে সেমিফাইনালে যাবেনই, তা এখনও নিশ্চিত নয়।

কত নম্বরে ভারত?

বাংলাদেশের বিরুদ্ধে জয়ের পর ছয় পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপ ২-র শীর্ষে ভারতীয় দল। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারত ও প্রোটিয়া দল আপাতত সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে রয়েছে। তবে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় দল শেষ ম্যাচে বড় ব্যবধানে হারলে কিন্তু রোহিতদের সেমিতে পৌঁছনোর পথ কঠিন হতে পারে। অপরদিকে, বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে প্রোটিয়া বাহিনী। সেই ম্যাচ জিতলেই সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলবে তেম্বা বাভুমার দল। তবে দক্ষিণ আফ্রিকাকে পাকিস্তান হারালে কিন্তু শেষ রাউন্ডের ম্যাচগুলির মাধ্যমেই গ্রুপ থেকে কারা সেমিফাইনালে পৌঁছবে তা নির্ধারিত হবে।

ভারতীয় দলকে নিজেদের শেষ ম্যাচ পর্যন্ত সেমিফাইনালের টিকিট পাকা করার জন্য অপেক্ষা করতে হতে পারে। ভারতই গ্রুপের শেষ ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলবে। তাই বাকি ম্যাচের ফলাফল টিম ইন্ডিয়ার পক্ষে না গেলে, তাদের বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হবে। অন্যথা হলে জিম্বাবোয়ে ম্যাচে মাঠে নামার আগেই টিম ইন্ডিয়ার সেমিফাইনালের টিকিট পাকা হয়ে যাবে। কাল যদি দক্ষিণ আফ্রিকা ম্যাচ জেতে এবং পাকিস্তান যদি বাংলাদেশকে হারাতে সক্ষম হয়, তাহলে ভারতের সেমির টিকি একেবারে পাকা।

পাকিস্তানের আশা শেষ?

অপরদিকে পাকিস্তানকে (Pakistan Cricket Team) সেমিফাইনালে পৌঁছতে হলে নিঃসন্দেহে তাদের বাকি ম্যাচগুলি জিততেই হবে। তবে তা সত্ত্বেও বাবর আজমদের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত নয়। পাকিস্তানকে জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে। কারণ তাদের শেষমেশ নেট রান রেটের ভরসায় থাকতে হতে পারে। ভারত জিম্বাবোয়ের বিরুদ্ধে বা দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডসের বিরুদ্ধে হারলে পাকিস্তান সেমিফাইনালে পৌঁছতে পারে। এমনকী নেদারল্যান্ডস-দক্ষিণ আফ্রিকা ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলেও পাকিস্তান সেমিতে পৌঁছতে পারে। কিন্তু ভারতের হারা বা দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ম্যাচ ভেস্তে গেলেও দুই দলের থেকে পাকিস্তানের নেট রান রেট বেশি ভাল হলে তবেই তাঁরা সেমিতে পৌঁছবে। আপাতত নেট রান রেটের বিচারে বাবররা দুই দলের থেকেই পিছিয়ে। 

আরও পড়ুন: রাহুলের অনবদ্য থ্রোয়ে লিটনের রান আউটেই কি বদলে গেল ম্যাচের রং?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget