এক্সপ্লোর

T20 World Cup: অপরাজিত থেকে শেষ আটে পৌঁছেছে ভারত, সূর্যরা কবে, কবে সুপার এইটের ম্যাচগুলি খেলবেন? রইল সূচি

T20 World Cup Super 8 Schedule: সুপার এইটে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ়ের মুখোমুখি হবে ভারতীয় দল।

নয়াদিল্লি: ঘরের মাঠে ইতিহাস গড়ার লক্ষ্য়ে মাঠে নেমেছেন সূর্যকুমার যাদবরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত প্রথম দল হিসাবে নাগাড়ে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা এবং প্রথম দল হিসাবেই তৃতীয়বার ট্রফি ঘরে তুলতে বদ্ধপরিকর। সেই লক্ষ্যে মেগা টুর্নামেন্টের (T20 World Cup 2026) শুরুটা কিন্তু বেশ ভালভাবেই করেছে ভারত (Indian Cricket Team)।

প্রত্যাশামতোই ভারতীয় দল নিজেদের গ্রুপে শীর্ষে থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে গিয়েছে। চার ম্য়াচের চারটিই জিতেছে টিম ইন্ডিয়া। অপরাজিত থেকেই পৌঁছে গিয়েছে শেষ আটে। ভারতের পাশাপাশি নিউজ়িল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে, ওয়েস্ট ইন্ডিজ়, শ্রীলঙ্কা এবং পাকিস্তান সুপার এইটে পৌঁছেছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আটটি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। ভারতীয় দল রয়েছে গ্রুপ ১-এ। সেখানে জিম্বাবোয়ে, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ়ও রয়েছে। এই দেশগুলির বিরুদ্ধেই সেমিফাইনালে পৌঁছনোর লড়াইয়ে নামবে টিম ইন্ডিয়া।  

গত বারের ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকাও কিন্তু এই বছরের বিশ্বকাপে ফের একবার বেশ ভালই খেলছে। তাঁরাও ভারতের মতোই এখনও পর্যন্ত অপরাজিত। গত বিশ্বকাপের ফাইনালের পুনরাবৃত্তি দেখা যাবে এবারের সুপার এইটে। প্রোটিয়াদের বিরুদ্ধেই ২২ ফেব্রুয়ারি সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারতীয় দল। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই এই ম্যাচ আয়োজিত হবে।

ভারতের পরবর্তী প্রতিপক্ষ এই বিশ্বকাপের সারপ্রাইজ প্যাকেজ জিম্বাবোয়ে। অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে অঘটন ঘটিয়ে সুপার এইটে পৌঁছেছেন সিকন্দর রাজ়ারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মতো তাঁরাও বিশ্বকাপে অপরাজিতই। সেই জিম্বাবোয়ের বিরুদ্ধেই ভারতের সুপার এইটের দ্বিতীয় ম্যাচ হবে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার এই ম্যাচ আয়োজিত হবে। আর ১ মার্চ দুই বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তৃতীয় তথা নিজেদের সর্বশেষ সুপার এইটের ম্য়াচটি খেলবে ভারত। এই ম্যাচটি অন্য কোথাও নয়, ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন্স আয়োজিত হবে।

 

ভারতের প্রতিটি ম্য়াচই কিন্তু সন্ধে সাতটায় আয়োজিত হবে। সুপার এইটে এক ও দুই, দুই গ্রুপের শীর্ষে যে দুই দল শেষ করবে, তারাই বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছবে। এবার দেখার ভারতীয় দল সেই চার দলের মধ্যে থাকে কি না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget