এক্সপ্লোর

Virat Kohli: ক্রিকেট ছেড়ে এবার টেলিভিশনে সিরিয়ালে কাজ শুরু করলেন কোহলি?

Virat Kohli Update: সেই টেলিভিশনের কেন্দ্রীয় চরিত্র জনপ্রিয় তুর্কি অভিনেতা ক্যাভিট চেটিন গুনারকে দেখলে যে কেউ গুলিয়ে ফেলতে পারেন প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে।

মুম্বই: টেলিভিশনে অভিষেক বিরাট কোহলির (Virat Kohli)? কোন সিরিয়ালে অভিনয় করছেন তিনি? একটা ছবি দেখার পর এমন প্রশ্নই অনেকে করতে পারেন। তুরস্কের জনপ্রিয় টেলিভিশন সিরিজ দ্য রিলিস: এরতুগ্রুলে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। থুরি, বলতে পারেন বিরাট কোহলির ডামিকে। হ্যাঁ, অবাক হওয়ার মতনই বিষয়! এ তো অবিকল বিরাট। সেই টেলিভিশনের কেন্দ্রীয় চরিত্র জনপ্রিয় তুর্কি অভিনেতা ক্যাভিট চেটিন গুনারকে দেখলে যে কেউ গুলিয়ে ফেলতে পারেন প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে। সোশ্য়াল মিডিয়ায় গুনারের ছবি ভাইরাল হতেই কোহলির সঙ্গে তাঁর ছবি নিয়ে মজার মিম সোশ্য়াল মিডিয়ায় ছড়ানো শুরু হয়ে গিয়েছে।

তুরস্কের জনপ্রিয় অভিনেতা গুনারের বয়স ৩৯। বিরাটের বয়স ৩৬। কিন্তু দুজনের মুখের অবিকল মিল। বিশেষ করে দ্য রিলিস: এরতুগ্রুলে একটি সিন দেখে তো বোঝার উপায় নেই যে এই মানুষটি বিরাট কোহলি নয়। সোশ্য়াল মিডিয়ায় সেই ছবির ক্লিপের দৃশ্য পোস্ট করে অনেকেই লিখছেন, ''এই সিরিয়ালে কাজ করার জন্য কোহলি কত টাকা করে নেন।'' আবার অনেকে লেখেন, ''না, এটা বিরাট কোহলি নন। ছবিতে থাকা ব্যক্তিটি হলেন ক্যাভিট চেটিন গুনার, একজন তুর্কি অভিনেতা যিনি টিভি সিরিজ *দিরিলিস: এরতুগরুল* তে অভিনয় করেছিলেন। শোতে তার দাড়িওয়ালা উপস্থিতি প্রায়শই কোহলির সাথে তুলনা করা হয়েছে, যার ফলে খেলাধুলাপূর্ণ বিভ্রান্তি দেখা দিয়েছে।''

কেউ কেউ লিখেছেন, ''এটা কোনও মজা নয়। আমি প্রথমবার যখন এই সিরিজটা দেখা শুরু করলাম, তখন আমার মাথায় একটাই প্রশ্ন আসছি যে বিরাট কোহলি তুরস্কের টেলিভিশন সিরিয়ালে কীভাবে কাজ করছে?'' কেই লিখেছেন, ''আমার নিজেকে চিমটি কেটে দেখতে ইচ্ছে করছে একবার যে আদৌ এটা বিরাট কোহলিকে দেখছি না তো?''

এদিকে, চিপকে অনুশীলনের পরই একদল সমর্থকের দিকে এগিয়ে আসেন বিরাট। সেখান থেকেই টানা বিরাটের উদ্দেশে ভালবাসার বার্তা দিচ্ছিলেন সবাই। তাঁদের সবার আর্জি ছিল বিরাট যেন তাঁদের দিকে এগিয়ে এসে তাঁদের সঙ্গে ছবি তোলেন, অনেকে তো অটোগ্রাফের আব্দারও রাখেন। কোহলিকে কাউকেই হতাশ করেননি। প্রত্যেকের সঙ্গে ছবি তোলেন। অনেক খুদের টি-শার্টে নিজের নাম সই করে দেন। অনেকে ডায়েরির পাতায় বিরাটের অটোগ্রাফ নিয়ে রাখেন। আগামীকাল সিএসকে বনাম আরসিবি দ্বৈরথ চিপক স্টেডিয়ামে। 

আরও পড়ুন: ধোনির ডেরায়ও বিরাট উন্মাদনা, কোহলিকে দেখতেই চলল দেদার সেলফি, অটোগ্রাফের আবদার

সেরা শিরোনাম

IND vs SL: নয় বছর পর দ্বীপরাষ্ট্রে টেস্ট খেলবে ভারত, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টের সূচি ঘোষণা করল বিসিসিআই
নয় বছর পর দ্বীপরাষ্ট্রে টেস্ট খেলবে ভারত, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টের সূচি ঘোষণা করল বিসিসিআই
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
IND vs ENG: ঝমঝমিয়ে বৃষ্টি আর তাতেই পণ্ড ম্যাচ, ভেস্তে গেল ভারত-ইংল্যান্ডের প্রথম টি-২০
ঝমঝমিয়ে বৃষ্টি আর তাতেই পণ্ড ম্যাচ, ভেস্তে গেল ভারত-ইংল্যান্ডের প্রথম টি-২০
Bengal Cricket: পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB

ভিডিও

Primary Teacher Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত
Humayun Kabir : 'শক্তিপুর থানার ওসি-র আচরণ, তাঁর ঔদ্ধত্যের জন্যই হাজিরা দেব না', বললেন হুমায়ুন
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR ডায়মন্ড হারবার থানায়।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২.৭.২৬) পর্ব২: RG Kar-কাণ্ডে বদল নমুনা,কাঠগড়ায় কে? কমিশনে দরবার ঋতব্রত-শিবিরের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২.৭.২৬) পর্ব ১: গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, জালে দেবরাজ! জেরার মুখে অদিতিও | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget