এক্সপ্লোর

IND vs ENG: সকালে দেখা গিয়েছিল অনুশীলনে, জল্পনা মতোই ভারতীয় ওয়ান ডে দলে ডাক পেলেন 'মিস্ট্রি স্পিনার'

Varun Chakaravarthy: এর আগে ভারতের হয়ে আন্তর্জাতিক ওয়ান ডে খেলেননি বরুণ চক্রবর্তী।

নয়াদিল্লি: টি-টোয়েন্টি সিরিজ়ে তাঁর স্পিন ভেল্কি সামলাতে গিয়ে নাজেহাল হয়েছে ইংল্যান্ড। ম্যান অফ দ্য সিরিজও হন বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)। আজ সকালেই ভারতীয় অনুশীলনেও তাঁকে দেখা গিয়েছিল। সেই দেখেই অনেকে মনে করেছিলেন তিনি হয়তো ওয়ান ডে দলেও (IND VS ENG) সুযোগ পেতে চলেছেন। দিন শেষ হওয়ার আগেই সরকারি ঘোষণাও চলে এল। 

ভারতীয় বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হল 'মিস্ট্রি স্পিনার' হিসাবে পরিচিত বরুণ চক্রবর্তীকে ভারতীয় ওয়ান ডে দল সুযোগ দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, 'পুরুষ দলের নির্বাচকমণ্ডলী ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ের জন্য ভারতীয় দলে বরুণ চক্রবর্তীকে অন্তর্ভুক্ত করেছে। বরুণ ইতিমধ্যেই নাগপুরে ভারতীয় দলে যোগ দিয়েছেন।'

 

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ের জন্য ঘোষিত ভারতীয় দল

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, শুভমন গিল (সহ অধিনায়ক), কে এল রাহুল, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি, অর্শদীপ সিংহ, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, হর্ষিত রানা। 

বরুণ চক্রবর্তী ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের বিশ ওভারের সিরিজ়ে মোট ১৪টি উইকেট নিয়েছেন। একটি ম্যাচে পাঁচ উইকেটও নেন তিনি। এই পারফরম্যান্সের পরেই তাঁকে ওয়ান ডে দলে ডেকে নেওয়া হল।। ৩৩ বছর বয়সি ভারতীয় তারকা ঘরোয়া ক্রিকেটে তামিলনাড়ুর হয়ে ২৩টি লিস্ট এ ম্যাচ খেলেছেন। এ বছরে বিজয় হাজারেতে নিজের শেষ ম্য়াচেও রাজস্থানের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। তবে এর আগে আন্তর্জাতিক ওয়ান ডে খেলার অভিজ্ঞতা নেই তাঁর। নাগপুরে সেই অপেক্ষার অবসান ঘটতে পারে বলে আশা করাই যায়।

শুধু ইংল্যান্ড সিরিজ় নয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বরুণকে দলে নেওয়ার পক্ষেই কিন্তু সওয়াল করেছেন আর অশ্বিনও। তিনি বলেন, 'আমাদের সবারই মনে হচ্ছে ওর ওখানে (চ্যাম্পিয়ন্স ট্রফি) থাকা উচিত ছিল কি না, আমার মনে হয় ওর এখনও সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। মনে হচ্ছে ও দলে ডাক পাবে। এমনটা বলছি কারণ সব দলই তো কেবল প্রাথমিক স্কোয়াডই ঘোষণা করেছে। তাই ওর এরপরেও দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।'  ইংল্যান্ড সিরিজ়ে তো তিনি ডাক পেয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বরুণ সুযোগ পান কি না, এবার সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন: ভারতীয় অনুশীলনের ফাঁকে ক্যামেরায় ধরা পড়ল কোহলির অ্যাবস, ভাইরাল হল ছবি 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs ZIM: কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
IND vs ZIM Live: বিরাট ব্যবধানে জয়, শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে প্রথম সিরিজ় জয় ভারতের
বিরাট ব্যবধানে জয়, শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে প্রথম সিরিজ় জয় ভারতের
IND vs ZIM: ঈশান-তিলকের হাফসেঞ্চুরি, অভিষেকের ৩ উইকেট, বিরাট ব্যবধানে জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজ় জয় ভারতের
ঈশান-তিলকের হাফসেঞ্চুরি, অভিষেকের ৩ উইকেট, বিরাট ব্যবধানে জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজ় জয় ভারতের
ZIM Vs IND: ঈশান, তিলকের অর্ধশতরান, ২০ ওভারে দুশোর গণ্ডি পেরিয়ে জিম্বাবোয়েকে বড় চ্যালেঞ্জ দিল ভারত
ঈশান, তিলকের অর্ধশতরান, ২০ ওভারে দুশোর গণ্ডি পেরিয়ে জিম্বাবোয়েকে বড় চ্যালেঞ্জ দিল ভারত

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget