এক্সপ্লোর

Shikhar Dhawan: কেন 'মিস্টার আইসিসি' বলা হয় শিখর ধবনকে?

Shikhar Dhawan Retirement: দেওয়াল লিখন পড়ে ফেলেছিলেন যে আর হয়ত জাতীয় দলে প্রত্যাবর্তন করতে পারবেন না। তাই এবার পুরোপুরি ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন ধবন।

নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে শনিবার। দীর্ঘ ২ বছর ধরে জাতীয় দলের বাইরে ছিলেন। আইপিএলে ও ঘরোয়া ক্রিকেটে যদিও খেলছিলেন শিখর ধবন (Shikhar Dhawan)। কিন্তু দেওয়াল লিখন পড়ে ফেলেছিলেন যে আর হয়ত জাতীয় দলে প্রত্যাবর্তন করতে পারবেন না। তাই এবার পুরোপুরি ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন ধবন। নিজের সোশ্য়াল মিডিয়ায় ভিডিও বার্তায় অবসরের কথা জানিয়েছিলেন বাঁহাতি তারকা ওপেনার। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় এক দশক ধরে ধারাবাহিক পারফর্ম করে যাওয়া ধবনকে 'মিস্টার আইসিসি' বলেও ডাকা হয়। কিন্তু কেন জানেন? 

দিল্লির ছেলে ধবন আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের জার্সিতে প্রায় আড়াইশোর বেশি ম্য়াচ খেলেছেন। মোট ১০,৮৬৭ রান ঝুলিতে পুরেছেন বাঁহাতি তারকা ওপেনার। ধবনের ব্যাট ভারতের জার্সিতে বারবার জ্বলে উঠেছে আইসিসি টুর্নামেন্টে। চ্যাম্পিয়ন্স ট্রফি হোক, বিশ্বকাপ হোক বা টি-টোয়েন্টি বিশ্বকাপ সবেতেই ভারতের ত্রাতা হয়ে উঠেছেন বারবার ধবন। ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন ধবন। মোট ৩৬৩ রান করেছিলেন তিনি। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত হওয়া ওয়ান ডে বিশ্বকাপে ৮ ম্য়াচে মোট ৪১২ রান করেছিলেন বাঁহাতি ওপেনার। সেই টুর্নামেন্টেও ভারতের হয়ে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন ধবন। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চেও ৩৩৮ রান করেছিলেন ধবন। 

আইসিসি টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্য়ান্সের জন্যই ধবনকে 'মিস্টার আইসিসি' বলে সম্বোধন করা হয়। ক্রিকেটের জগতে ঠিক যেমন প্রাক্তন বাঁহাতি অজি ব্যাটার মাইক হাসিকে 'মিস্টার ক্রিকেট' বলে সম্বোধন করা হয়। সুরেশ রায়নার আইপিএলে ধারাবাহিক ফর্মের জন্য তাঁকে 'মিস্টার আইপিএল' বলে সম্বোধন করা হয়।

২০০৮ সালে আইপিএলে দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে অভিষেক। বর্তমানে পাঞ্জাব কিংসের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ৩৯ বছরের তারকা ক্রিকেটার। শিখর ধবন আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস, ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন।
ভারতের হয়ে তিন ফর্ম্য়াট মিলিয়ে মোট ২৬৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন শিখর ধবন। হাঁকিয়েছেন ২৪টি শতরান। ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে প্রথমবার ভারতের জার্সি গায়ে মাঠে নামেন শিখর।
১৬৭টি ওয়ান ডে ম্যাচে ৪৪.১১-র গড় ও ৯১.৩৫ স্ট্রাইক রেটে তিনি মোট ৬৭৯৩ রান করেছেন। আন্তর্জাতিক ওয়ান ডেতে মাত্র আটজন ব্যাটার নিজের কেরিয়ারে ৪০-র অধিক গড় এবং ৯০-র অধিক স্ট্রাইক রেটে পাঁচ হাজারের বেশি রান করেছেন।
 
 
 

সেরা শিরোনাম

ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
ENG vs IND: শুরুতে সল্ট-বাটলার, শেষে কারানের আগ্রাসী ইনিংসে নটিংহ্যামে বড় রান তুলল ইংল্যান্ড
শুরুতে সল্ট-বাটলার, শেষে কারানের আগ্রাসী ইনিংসে নটিংহ্যামে বড় রান তুলল ইংল্যান্ড
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড

ভিডিও

Baruipur News |
Baruipur News |
Baruipur News |
Baruipur Incident News | তদন্ত মুখ্যমন্ত্রী করতে দিয়েছে, যেই হোক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হবে
Baruipur Incident News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget