এক্সপ্লোর

WTC Final 2023: ওভালে শুরু প্রস্তুতি, নেটে বাঁ-হাতি বোলারদের বিরুদ্ধে অনুশীলন সারলেন রোহিতরা

World Test Championship Final 2023: রাহানে, কোহলি, পূজারা, শুভমন গিলকে বেশ কিছুটা সময় স্লিপ ক্যাচিংয়ের অনুশীলন করতেও দেখা যায়।

লন্ডন: আর মাত্র দিন দু'য়েকের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (World Test Championship Final 2023)। দক্ষিণ লন্ডনের ওভালে খেতাবি লড়াইয়ে ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS) একে অপরের মুখোমুখি হবে। সেই ম্যাচের আগে বহুদিন ধরেই ইংল্যান্ডে ভারত এবং অস্ট্রেলিয়া, উভয় দলই নিজেদের অনুশীলন সারছিল। তবে আজই প্রথমবার ওভালে অনুশীলন করলেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli)।

ওভালে প্রথম অনুশীলন

বেশ কয়েকদিন ধরে রোহিত, বিরাটরা জোরকদমে প্রস্তুতি সারলেও, তা হচ্ছিল আরুনডেল ক্রিকেট ক্লাবে। কিন্তু এবার ফাইনালের ভেন্যুতেই পৌঁছে গেলেন বিরাটরা। গোটা ভারতীয় দলই সেই অনুশীলনে হাজির ছিল। কোচ রাহুল দ্রাবিড়ের কড়া তদারকিতেই চলল ভারতীয় দলের অনুশীলন। অজিঙ্ক রাহানে, বিরাট কোহলিরা বেশ খানিকক্ষণ ফিল্ডিং অনুশীলন করেন। ইংল্যান্ডের সুইং সহায়ক পরিবেশে স্লিপ ক্যাচিং খুবই গুরুত্বপূর্ণ। সেই কথা মাথায় রেখেই রাহানে, কোহলি, পূজারা, শুভমন গিলকে বেশ কিছুটা সময় স্লিপ ক্যাচিংয়ের অনুশীলন করতেও দেখা যায়।

ফিল্ডিং অনুশীলন শেষে ভারতীয় দলের তারকারা নেটে ব্যাটিং অনুশীলন করেন। সেখানে রোহিত, রাহানে, কোহলিরা তো ছিলেনই, ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় উমেশ যাদবকেও। ভারতীয় দল মোট চারটি পিচে নিজেদের ব্যাটিং অনুশীলন সারে। সদ্যই অস্ট্রেলিয়ার তারকা জস হ্যাজেলউডের আসন্ন ফাইনাল থেকে ছিটকে যাওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তবে অজি পেস আক্রমণ যথেষ্ট শক্তিশালী। অজি দলে বিশ্বের অন্যতম সেরা প্যাট কামিন্স ছাড়াও রয়েছেন মিচেল স্টার্ক। 

বাঁ-হাতির বিরুদ্ধে ব্যাটিং

বাঁ-হাতি অজি বোলার নিজের দিনে একা হাতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তাঁর বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ভারতীয় ব্যাটারদের। সেই কথা মাথায় রেখেই সম্ভবত এদিন দীর্ঘ সময় ধরে জয়দেব উনাদকাট এবং আরেকটি বাঁ-হাতি নেট বোলারের বিরুদ্ধে অনুশীলন সারলেন কোহলিরা। উনাদকাট ছাড়া সিরাজ, উমেশ, শার্দুল ঠাকুররাও অবশ্য নেটে বল হাতে ঘাম ঝড়ান। সদ্য সমাপ্ত আইপিএলে শামি সর্বাধিক উইকেট নিয়েছিলেন। তাঁর ফর্ম ভারতের ভরসার অন্যতম বড় কারণ। শামিকে নেটে অনবদ্য ছন্দে দেখায়। তিনি গিলের উইকেটও ছিটকে দেন। আইপিএলে কিন্তু গিল স্বপ্নের ফর্মে ছিলেন। তবে শামির ঠিকানা লেখা বলের বিরুদ্ধে এদিন গিলের কাছে কোনও জবাব ছিল না।

আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?

সেরা শিরোনাম

Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget