এক্সপ্লোর

এই পরিস্থিতি থেকেও ঘুরে দাঁড়িয়ে প্লে-অফে যেতে পারে সিএসকে, আশাবাদী ইরফান পঠান

গতকাল রাজস্থান রয়্যালসের কাছে ৭ উইকেটে হেরে যায় সিএসকে।

আবু ধাবি: ১০ ম্যাচে পয়েন্ট মাত্র ৬। এবারের আইপিএল-এর প্লে-অফে চেন্নাই সুপার কিংসের যাওয়ার সম্ভাবনা কার্যত শেষ। কিন্তু সে কথা মানতে নারাজ ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পঠান। তাঁর মতে, এই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে প্লে-অফে পৌঁছে যেতে পারেন মহেন্দ্র সিংহ ধোনিরা। আইপিএল-এর সম্প্রচারকারী চ্যানেলে ইরফান বলেছেন, ‘যদি সাত বা আট নম্বরে থাকা কোনও দল ঘুরে দাঁড়াতে পারে, তাহলে সেই দল হল সিএসকে। ওরা খুব ভাল করে জানে কীভাবে খেলোয়াড়দের দেখভাল করতে হয়। খেলোয়াড়রা যাতে স্বস্তিতে থাকতে পারে, সেটা নিশ্চিত করে সিএসকে। আমি ২০১৫ সালে সিএসকে দলে ছিলাম। সিএসকে দলে খেলোয়াড়রাই সবচেয়ে বেশি গুরুত্ব পায়। ক্রিকেট কীভাবে চালাতে হয়, সেটা ২১-২২ বছর ধরে জানে এই ফ্র্যাঞ্চাইজি। চেন্নাই সুপার লিগেও একইভাবে দল চালানো হয়। খেলোয়াড়দেরই গুরুত্ব দেওয়া হয়। ফ্র্যাঞ্চাইজি কর্তারা বলেন, মাঠে গিয়ে পারফর্ম করো, আমরা তোমাদের পাশে থাকব।’ গতকাল রাজস্থান রয়্যালসের কাছে ৭ উইকেটে হেরে যায় সিএসকে। প্রথমে ব্যাটিং করতে নেমে ধোনিরা ৫ উইকেটে মাত্র ১২৫ রান করেন। ৩ উইকেট হারিয়ে সেই রান টপকে যায় রাজস্থান। এই ম্যাচের পরেই সিএসকে-র প্লে-অফে যাওয়ার আশা কার্যত শেষ হয়ে গিয়েছে। আইপিএল-এর ইতিহাসে এই প্রথম হয়তো প্লে-অফে দেখা যাবে না সিএসকে-কে। ইরফান অবশ্য বলছেন, ‘আমরা দীর্ঘদিন ধরে সিএসকে দলটিকে চিনি। এবার সুরেশ রায়না, হরভজন সিংহরা না থাকার ফলে ওরা সমস্যায় পড়েছে। তাছাড়া কয়েকজন ক্রিকেটার চোটও পেয়েছে। কিন্তু তা সত্ত্বেও আশা আছে। কারণ, ধোনির মতো একজন ভাল অধিনায়ক আছে। আইপিএল-এ ধোনির প্রচুর সাফল্য আছে। সেই কারণেই আশা করি এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াবে সিএসকে।’ চলতি আইপিএল-এ নিজেদের ১১ নম্বর ম্যাচে শুক্রবার রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবেন ধোনিরা। এই ম্যাচ জিততে না পারলে অবশ্য তাঁদের প্লে-অফে যাওয়ার আশা আর থাকবে না।

সেরা শিরোনাম

India Vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
MS Dhoni in IPL 2027: আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
Rohit Sharma-Virat Kohli: জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
Bhuvneshwar Kumar: কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget