এক্সপ্লোর

দাবি, তিনি লবি করছেন না, খেলরত্নের জন্য ফের আবেদন করলেন প্যারালিম্পিকে মেডেলজয়ী দীপা মালিক

নয়াদিল্লি: তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি প্যারালিম্পিকে মেডেল জিতেছেন। তা সত্ত্বেও এ বছরের খেলরত্ন পুরস্কারের জন্য তাঁর নাম বিবেচিত না হওয়ায় ক্ষুব্ধ দীপা মালিক। ক্রীড়া মন্ত্রককে তিনি অনুরোধ করেছেন, যাতে খেলরত্নের জন্য তাঁর নাম পুনর্বিবেচিত হয়। তাঁর হয়ে একই আবেদন করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারও। দীপার বক্তব্য, খেলাধুলোয় দেশের এই সবথেকে সম্মানজনক পুরস্কারের তালিকা থেকে তাঁর নাম ভুলবশত বাদ পড়েছে কারণ একজন খেলোয়াড় হিসেবে তিনি এই পুরস্কারের জন্য সর্বতভাবে যোগ্য। গত বছর রিও ডি জেনেইরোয় প্যারালিম্পিকে রুপো জিতেছেন। তাঁর প্রশ্ন, খেলরত্নের জন্য কি তাঁকে ২০২০ সালের প্যারালিম্পিকে আরও একটা পদক জিতে দেখাতে হবে, যখন তাঁর বয়স হবে ৫০! এ জন্য তিনি লবি করছেন বলে যে অভিযোগ উঠেছে তাও উড়িয়ে দিয়েছেন দীপা। দীপার পাশে এসে দাঁড়িয়েছে হরিয়ানা প্রশাসনও। খোদ মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার তাঁর হয়ে চিঠি লিখে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকে আবেদন করেছেন, খেলরত্নের জন্য নির্বাচিত নামের তালিকা পুনর্বিবেচনা করতে। দীপা বলেছেন, যে বছর অলিম্পিক হয়, সে বছর একাধিক ব্যক্তিকে খেলরত্ন দেওয়া হয়। গত বছর এই পুরস্কার দেওয়া হয় ২৯ অগাস্ট, তার ঠিক ১৫ দিন পর অলিম্পিকে পদক জেতেন তিনি। অতএব এ বছর তাঁর খেলরত্ন পাওয়ার কথা কিন্তু ভুলবশত তাঁর নাম নজর এড়িয়ে গিয়েছে। এ বছর খেলরত্নের জন্য বিবেচিত হয়েছে রিও প্যারালিম্পিকে জ্যাভলিনে সোনাজয়ী দেবেন্দ্র ঝাঝারিয়া ও প্রাক্তন হকি অধিনায়ক সর্দার সিংহের নাম। ক্রীড়া মন্ত্রক এখনও এই দুজনের নামে সিলমোহর দেয়নি ঠিকই কিন্তু তালিকা পুনর্বিবেচনা করার সম্ভাবনা যে কার্যত নেই তা জানিয়ে দিয়েছে তারা। কারণ রিও প্যারালিম্পিকের একাধিক পদকজয়ীকে একই বছরে খেলরত্ন দেওয়া সম্ভব নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Wife Antonela: লিভার কেটে নিয়ে... বিদ্বেষ দেখে প্রবল ক্ষুব্ধ মেসির স্ত্রী আন্তোনেলা, চরম হুঁশিয়ারি
লিভার কেটে নিয়ে... বিদ্বেষ দেখে প্রবল ক্ষুব্ধ মেসির স্ত্রী আন্তোনেলা, চরম হুঁশিয়ারি
Germany Football Team: দীর্ঘ জল্পনার পর অবশেষে জার্মান ফুটবল দলের কোচ নিযুক্ত হলেন য়ুর্গেন ক্লপ
দীর্ঘ জল্পনার পর অবশেষে জার্মান ফুটবল দলের কোচ নিযুক্ত হলেন য়ুর্গেন ক্লপ
FIFA World Cup 2026: বিশ্বকাপের ৭ ম্যাচে গড়াপেটা! সন্দেহের তালিকায় স্পেনের ম্যাচও, শোরগোল ফুটবল বিশ্বে
বিশ্বকাপের ৭ ম্যাচে গড়াপেটা! সন্দেহের তালিকায় স্পেনের ম্যাচও, শোরগোল ফুটবল বিশ্বে
FIFA World Cup 2026: ম্যাচ ছাড়ার তত্ত্ব মানতে নারাজ, স্পেনই যোগ্য দল হিসাবে বিশ্বকাপ জিতেছে, দাবি পারেদেসের
ম্যাচ ছাড়ার তত্ত্ব মানতে নারাজ, স্পেনই যোগ্য দল হিসাবে বিশ্বকাপ জিতেছে, দাবি পারেদেসের

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget