এক্সপ্লোর

দিল্লি দূষণ: বাতিল বাংলা-গুজরাত সহ ২ রঞ্জি ম্যাচ

নয়াদিল্লি: নয়াদিল্লিতে দূষণের জেরে বাতিল হয়ে গেল বাংলা বনাম গুজরাত সহ দুটি রঞ্জি ম্যাচ৷ শনিবারের পর রবিবারও এক বলও না হওয়ায় ম্যাচ রেফারি ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেয়৷এদিন ফিরোজ শাহ কোটলায় হওয়ার কথা ছিল বাংলা ও গুজরাতের ম্যাচ। অন্যদিকে, কর্নেল সিংহ স্টেডিয়ামে হওয়ার কথা ছিল হায়দরাবাদ বনাম ত্রিপুরার ম্যাচ। বাতিল করা হয় দুটি ম্যাচই। কিন্তু ম্যাচ বাতিলের পর কলকাতায় ফেরা হচ্ছে না মনোজ তিওয়ারির বাংলা দলের৷ দূষণে ক্রিকেটাররা মুখে মাস্ক না লাগিয়ে হোটেল থেকে দিল্লির রাস্তায় বেরোতেই পারছেন না৷ কিন্তু সেই দূষিত রাজধানীতেই বাংলাকে রেখে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে৷ প্রাথমিকভাবে ম্যাচ বাতিলের পর সিদ্ধান্ত হয়েছিল কলকাতায় দলকে ফিরিয়ে নিয়ে আনার৷ এই নিয়ে দলের ম্যানেজারের সঙ্গে কথাও হয়েছিল সিএবি সভাপতির৷ কিন্তু পরে পরিবর্তন হয় সিদ্ধান্তের৷ কারণ, পূর্বসূচি অনুযায়ী বাংলা দলের ৯ তারিখ সকালে নয়াদিল্লি থেকে রাজকোট রওনা হওয়ার কথা ছিল৷ কিন্তু সূচি বদলে যদি কলকাতায় এনে দলকে ফের রাজকোটে পাঠানো হয়, তবে পুরানো টিকিট বাতিল করা ও নতুন টিকিট কাটতে খরচ হবে অতিরিক্ত প্রায় ৩-৪ লক্ষ টাকা৷ সঙ্গে রয়েছে লজিস্টিক সমস্যাও৷ সেজন্যই শেষমূহূর্তে পরিকল্পনা বদল বাংলা দলের৷ তবে মনোজ-প্রজ্ঞানদের জন্য ফতোয়া, দূষণ এড়াতে হোটেলের বাইরে বেরনো যাবে না৷ হোটেলেই এই দুদিন জিম ও সুইমিং করবে দল৷ ৯ তারিখ পূর্ব সূচি অনুযায়ী বঙ্গ ব্রিগেড যাবে রাজকোট৷

সেরা শিরোনাম

Bengal vs Delhi: কল্যাণীতে রঞ্জি ম্যাচে উৎকণ্ঠা, বুকে চোট পেয়ে মাঠ ছাড়লেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক
কল্যাণীতে রঞ্জি ম্যাচে উৎকণ্ঠা, বুকে চোট পেয়ে মাঠ ছাড়লেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক
Bengal vs Delhi Day 3: নিষ্প্রাণ পিচে দিল্লিকে অল আউট করার চ্যালেঞ্জ বাংলার বোলারদের, শেষ দিনে থ্রিলার?
নিষ্প্রাণ পিচে দিল্লিকে অল আউট করার চ্যালেঞ্জ বাংলার বোলারদের, শেষ দিনে থ্রিলার?
Vaibhav Sooryavanshi: চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
IND vs WI: 'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?
'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget