এক্সপ্লোর

ঘরে ফেরার পর দীপার কান্না থামানো যাচ্ছিল না, জানালেন কোচ

রিও ডি জেনেইরো: প্রকাশ্যে আবেগ প্রকাশ করেননি। অল্পের জন্য পদক হাতছাড়া হওয়ার পরেও মুখে হাসি লেগে ছিল। কিন্তু গেমস ভিলেজে নিজের ঘরে ফেরার পর আর ইতিহাসের এত কাছে এসেও খালি হাতে ফেরার যন্ত্রণা চেপে রাখতে পারেননি দীপা কর্মকার। তিনি কান্নায় ভেঙে পড়েন। কোচ বিশ্বেশ্বর নন্দী সেই কান্না থামাতে পারছিলেন না। তিনিই দীপার এই মানসিক যন্ত্রণার কথা জানিয়েছেন। ছাত্রী পদক হারানোয় বিশ্বেশ্বরও বিমর্ষ হয়ে পড়েছেন।   দীপার কোচ বলেছেন, ‘ভল্ট ফাইনাল শেষ হওয়ার পর গেমস ভিলেজে ফিরেই দীপা কান্নায় ভেঙে পড়েছিল। কোনও সান্ত্বনাই শুনছিল না ও। অল্পের জন্য ব্রোঞ্জ হাতছাড়া হওয়ার বিষয়টি ও কিছুতেই মানতে পারছিল না। সবাই খুশি হয়েছিল। কিন্তু আমাদের মনে হচ্ছিল সব হারিয়ে ফেলেছি। তা-ও এত অল্পের জন্য। এটাই আমাদের কাছে সবচেয়ে খারাপ স্বাধীনতা দিবস। আমি বিশ্বের সবচেয়ে দুঃখিত কোচ। এই আফশোস ভুলে যাওয়া কঠিন।’   ভল্ট ফাইনালে ১৫.০৬৬ পয়েন্ট পান দীপা। সফলভাবে প্রদুনোভা ভল্ট দেন ত্রিপুরার এই বাঙালি জিমন্যাস্ট। কিন্তু মাটিতে পড়ার সময় তিনি বসে পড়েন। সেই কারণেই তাঁর পয়েন্ট কমে যায় বলেই মনে করছেন বিশ্বেশ্বর। তিনি বলছেন, ‘দীপা জীবনের সেরা ভল্ট দিয়েছে অলিম্পিক ফাইনালে। কিন্তু তাতেও বিচারকদের সন্তুষ্ট করতে পারেনি। হয়তো বসে পড়েছিল বলেই। অন্য জিমন্যাস্টরা যখন এক বছর ধরে অলিম্পিকের জন্য তৈরি হয়েছে, আমাদের হাতে তখন প্রস্তুতির জন্য মাত্র তিন মাস ছিল। তাতেও এই পারফরম্যান্স দেখিয়েছে দীপা।’   প্রথমে ভেঙে পড়লেও, এখন পরবর্তী অলিম্পিকের জন্য তৈরি হতে চাইছেন দীপা। তাঁর কোচেরও একই মত। তিনিই দীপাকে প্রশিক্ষণ দিতে চাইছেন। বিদেশি কোচের চেয়ে তিনি কোনও অংশে কম দক্ষ নন বলেই মনে করেন বিশ্বেশ্বর। তিনি শুধু ২০২০ টোকিও অলিম্পিকের আগে দীপার জন্য উপযুক্ত সুযোগ-সুবিধা চাইছেন। আর চাইছেন, পরের অলিম্পিকের সময় দীপা পুরোপুরি ফিট থাকুন। তাহলেই পদক আসবে বলে আশাবাদী দীপার কোচ।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

T20 World Cup 2026 : 'একটা সুপারপাওয়ার যা যে কোনও অধিনায়কের স্বপ্ন, অনেকটা জিন থাকার মতো', বুমরার প্রশংসায় ডু প্লেসিস
'একটা সুপারপাওয়ার যা যে কোনও অধিনায়কের স্বপ্ন, অনেকটা জিন থাকার মতো', বুমরার প্রশংসায় ডু প্লেসিস
T20 World Cup 2026 : টি২০ বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের জন্য মনোনীত ৮, ভারত থেকে একমাত্র সঞ্জু স্যামসন
টি২০ বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের জন্য মনোনীত ৮, ভারত থেকে একমাত্র সঞ্জু স্যামসন
T20 World Cup 2026: স্যামির আর্তিতে সাড়া, চাটার্ড বিমানে করে ওয়েস্ট ইন্ডিজ়কে দেশে ফেরানোর ব্যবস্থা আইসিসির
স্যামির আর্তিতে সাড়া, চাটার্ড বিমানে করে ওয়েস্ট ইন্ডিজ়কে দেশে ফেরানোর ব্যবস্থা আইসিসির
Suryakumar Yadav: তোমাদের হারাতে গেলে আর কত রান করতে হবে? ফাইনালে উঠে ব্রুককে বললেন সূর্যকুমার
তোমাদের হারাতে গেলে আর কত রান করতে হবে? ফাইনালে উঠে ব্রুককে বললেন সূর্যকুমার

ভিডিও

Karpur : অবশেষে প্রকাশ্য়ে এল অরিন্দম শীল পরিচালিত সিনেমা 'কর্পূরের' ট্রেলার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ২ : ফের যুদ্ধজাহাজ পাঠাল ইরান | নতুন মিসাইল পরীক্ষা আমেরিকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ১: পদত্যাগ সি ভি আনন্দ বোসের | মেজাজ হারালেন বাবুল সুপ্রিয়
Chok Bhanga 6ta : ভোটের আগে ধর্মতলায় ধর্নায় মমতা । জেলায় জেলায় পরিবর্তন যাত্রা BJP-র | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman (পর্ব ২ ) : SIR ইস্যুতে CEO অফিসের বাইরে রাতভর অবস্থান-বিক্ষোভ শুরু করল বামফ্রন্ট | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India US Relations: ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
QR Code Scam : কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
BSNL Call Drop : BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Minuteman 3 Nuclear Missile: পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
AI War Videos : AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
Embed widget