এক্সপ্লোর

Dipendu Biswas Exclusive: ''চল্লিশ হাজার দর্শকের সমর্থন ও জোসেফের পায়ের জাদুতেই গোকুলাম বধ করবে মহমেডান''

I-League: আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেতাবি লড়াইয়ে গোকুলাম এফসির (Gokulam FC) বিরুদ্ধে খেলতে নামছে সাদা কালো ব্রিগেড। ম্যাচ জিতলেই এবারের লিগ (I-League) চ্যাম্পিয়ন হবে সাদা কালো ব্রিগেড।

কলকাতা: তিন প্রধানের অন্যতম ক্লাব। এত বছরের ঐতিহ্য সঙ্গী। কিন্তু এখনও পর্যন্ত একটিই আক্ষেপ ক্লাবের সঙ্গে বয়ে বেড়িয়েছে, তা হল জাতীয় লিগ সেরা একবারও হতে পারেনি দলটি। আই লিগের মঞ্চে একবারও চ্যাম্পিয়ন হওয়া হয়নি মহমেডান স্পোর্টিং ক্লাবের। কিন্তু এবার সেই সুবর্ণ সুযোগ। আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেতাবি লড়াইয়ে গোকুলাম এফসির (Gokulam FC) বিরুদ্ধে খেলতে নামছে সাদা কালো ব্রিগেড। ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট তাদের। এই ম্যাচ জিতলেই এবারের লিগ (I-League) চ্যাম্পিয়ন হবে মহমেডান। আবার গোকুলাম এই ম্যাচ ড্র করলেই চ্য়াম্পিয়ন হয়ে যাবে। কারণ তাদের ঝুলিতে ১৭ ম্যাচে ৪০ পয়েন্ট। রেড রোডের ধারের ক্লাবে কি ঢুকবে এবার আই লিগ? এবিপি লাইভকে একান্ত সাক্ষাৎকারে মহমেডানের প্রস্তুতি সম্পর্কে জানালেন দলের টিম ম্যানেজার দীপেন্দু বিশ্বাস (Dipendu Biswas)। 

রিয়াল-সিটি ম্যাচের উদাহরণ টানলেন দীপেন্দু

কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স লিগের একটি দুর্ধর্ষ ম্যাচের সাক্ষী থেকেছি আমরা। রিয়াল মাদ্রিদ বনাম ম্য়ান সিটির ম্যাচটা নব্বই মিনিট পর্যন্ত মনে হচ্ছিল যে সিটিই হয়ত ম্যাচে জয় ছিনিয়ে নেবে। কিন্তু খেলা কিন্তু ঘুরে গিয়েছিল রডরিগোর ওই গোলদুটোতেই। আমরাও খাদের কিনারা থেকে উঠে দাঁড়িয়ে আজকে এই জায়গা পৌঁছেছি। রিয়াল যদি ওইখান থেকে ম্যাচ ঘোরাতে পারে, আমরা কেন পারব না? গোকুলামকে সমীহ করছি অবশ্যই। তবে ট্রফি ঘরে তোলার ক্ষমতা মহমেডানের রয়েছে। 

ঘরের মাঠ কী বাড়তি প্লাস পয়েন্ট?

দীপেন্দু; অবশ্যই দর্শকরা তো সবসময়ই বাড়তি মোটিভেশন জোগান। ছেলেরা নিজেদের চেনা পরিবেশে, চেনা মাঠে খেলবে। চল্লিশ হাজার দর্শকের সামনে খেলতে পারবে। এই সুবিধাটাই নিতে বলেছি সবাইকে। প্রতি মুহূর্তে গোকুলামের ওপর চাপ তৈরি করতে হবে। তবেই ম্যাচে জেতা সম্ভব।

তুরুপের তাস কে হতে পারে?

দীপেন্দু: দলের প্রত্যেকেই দারুণ পারফর্মার। তবে এছাড়াও আমাদের দলের বেশ কয়েকজন বিদেশি প্লেয়ার আছে, যারা দারুণ ছন্দে রয়েছে। মাঠ আমাদের, দর্শক আমাদের, স্টেডিয়াম আমাদের, আমাদের ১ গোল জিততেই হবে। তবে দলে মার্কোস, রুডোভিচ, হেনরি রয়েছে। তবে মার্কোস শেষ ৩ টুর্নামেন্টে সর্বোচ্চ গোলস্কোরার। কলকাতা লিগ, ডুরান্ড ও চলতি আই লিগেও এখনও পর্যন্ত ১৫ গোল করে ফেলেছে। আমি নিশ্চিত এই ম্যাচেও মার্কোসের পা জ্বলে উঠবে, আমাদেরও জেতাবে ও।

গোকুলাম কতটা বেগ দিতে পারে?

দীপেন্দু: এই দলটার বিরুদ্ধে এর আগে ডুরান্ডে খেলেছি আমরা। আগের বার আই লিগ জিতেছে ওরা। ওদের হালকাভাবে নেওয়ার কোনও মানেই হয় না। আমাদের কোচ রাশিয়ান। উনি এসে দলের খেলার মধ্যে অনেক আধুনিকতা নিয়ে এসেছেন। যা ছেলেরাও খুব তাড়াতাড়ি রপ্ত করে নিয়েছে। মাঠের ফলই তা বলে দিচ্ছে। কালও শেষ হাসি আমরাই হাসব।

সেরা শিরোনাম

Pakistan vs England: অবিশ্বাস্য সেঞ্চুরি শাদাবের, শেষ উইকেটে বিশ্বরেকর্ড, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পাকিস্তান
অবিশ্বাস্য সেঞ্চুরি শাদাবের, শেষ উইকেটে বিশ্বরেকর্ড, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পাকিস্তান
Rohit Sharma: নিজের অবসর নিয়ে ফের একবার মুখ খুললেন রোহিত শর্মা, দিলেন স্পষ্ট বার্তা
নিজের অবসর নিয়ে ফের একবার মুখ খুললেন রোহিত শর্মা, দিলেন স্পষ্ট বার্তা
INDW vs ZIMW: দীপ্তির অলরাউন্ড শো, সেঞ্চুরি হাঁকালেন হরমনপ্রীত, জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ় জিতল ভারত
দীপ্তির অলরাউন্ড শো, সেঞ্চুরি হাঁকালেন হরমনপ্রীত, জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ় জিতল ভারত
Harmanpreet Kaur: অধিনায়কত্ব হারানোর পরেই এল কাঙ্খিত শতরান, মিতালিকে পিছনে ফেললেন হরমন, সাধুবাদ কুড়োলেন স্মৃতির
অধিনায়কত্ব হারানোর পরেই এল কাঙ্খিত শতরান, মিতালিকে পিছনে ফেললেন হরমন, সাধুবাদ কুড়োলেন স্মৃতির

ভিডিও

Kunal Ghosh:
WB Dengue Update: দুশ্চিন্তা বাড়িয়েছে ডেঙ্গি, আজ স্বাস্থ্য ভবনে উচ্চপর্যায়ের বৈঠক | ABP Ananda
BJP News: রবিবার Delhi-তে বিজেপির স্ট্র্যাটেজি-বৈঠক, উপস্থিত Amit Shah, নিতিন নবীনেরা| Gyanesh Kumar
INDI Alliance: ভোটচুরির অভিযোগে পয়লা নভেম্বর Delhi-র রামলীলা ময়দানে জনসভার ডাক দিয়েছে ইন্ডি জোট
CM Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Amit Shah: 'কখনও চা-ওয়ালা বলে, কখনও তাঁর মাকে অপমান করেছে কংগ্রেস', খাড়গের মন্তব্যে নিন্দা জানিয়ে কী বার্তা অমিত শাহের ?
'কখনও চা-ওয়ালা বলে, কখনও তাঁর মাকে অপমান করেছে কংগ্রেস', খাড়গের মন্তব্যে নিন্দা জানিয়ে কী বার্তা অমিত শাহের ?
Chorbagan Stampede: চোরবাগান কাণ্ডে চিকিৎসকদের 'ডিউটি' নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নে পাল্টা দেবাশীষ হালদার, “আগে দেখুন RG Kar এর রাতে কারা ডিউটিতে ছিল ?..”
চোরবাগান কাণ্ডে চিকিৎসকদের 'ডিউটি' নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নে পাল্টা দেবাশীষ হালদার, “আগে দেখুন RG Kar এর রাতে কারা ডিউটিতে ছিল ?..”
Earthquake Hits Afghanistan : কেঁপে উঠল ঘর বাড়ি, ফের ভূমিকম্পের আতঙ্ক গ্রাস করল এই এলাকা
কেঁপে উঠল ঘর বাড়ি, ফের ভূমিকম্পের আতঙ্ক গ্রাস করল এই এলাকা
Rohit Sharma: নিজের অবসর নিয়ে ফের একবার মুখ খুললেন রোহিত শর্মা, দিলেন স্পষ্ট বার্তা
নিজের অবসর নিয়ে ফের একবার মুখ খুললেন রোহিত শর্মা, দিলেন স্পষ্ট বার্তা
Mallikarjun Kharge: 'মোদির বাবাও যাবেন', প্রধানমন্ত্রীকে নিয়ে খাড়গের বিতর্কিত মন্তব্যে তোলপাড়, কেন এই ধরণের বার্তা ?
'মোদির বাবাও যাবেন', প্রধানমন্ত্রীকে নিয়ে খাড়গের বিতর্কিত মন্তব্যে তোলপাড়, কেন এই ধরণের বার্তা ?
Diwali Car Discounts : দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
Weather Update: আশঙ্কাই সত্য়ি হচ্ছে ? ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিমি পর্যন্ত গতিবেগ নিতে পারে বলে আশঙ্কা, প্রবল বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র
আশঙ্কাই সত্য়ি হচ্ছে ? ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিমি পর্যন্ত গতিবেগ নিতে পারে বলে আশঙ্কা, প্রবল বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র
Gitanjali Express: ট্রেনে মৃত্যু ক্যান্সার রোগীর, ১২ ঘণ্টা লাগল দেহ সরাতে? শবদেহের পাশে বসেই আসতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের
ট্রেনে মৃত্যু ক্যান্সার রোগীর, ১২ ঘণ্টা লাগল দেহ সরাতে? শবদেহের পাশে বসেই আসতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের
Embed widget