এক্সপ্লোর

প্রভুর মতো আচরণ চলবে না, বিসিসিআই-কে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ডের উদ্দেশে তোপ দেগে বিসিসিআই কর্তাদের ‘প্রভু’-র মতো আচরণ না করে ‘ঠিক রাস্তায়’ আসার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি টিএস ঠাকুর এবং বিচারপতি এএম খানবিলকর ও ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বলেছে, ‘বিসিসিআই যদি ভেবে থাকে তারা নিজেদের আইন নিজেরাই তৈরি করবে, তাহলে ভুল করছে। তাদের আদালতের নির্দেশ মেনে চলতে হবে। আপনারা (বিসিসিআই) প্রভুর মতো আচরণ করছেন। ঠিক রাস্তায় আসুন, না হলে আমরা আপনাদের ঠিক রাস্তায় নিয়ে আসব।’ লোঢা কমিটি সুপ্রিম কোর্টকে জানিয়েছে, বিসিসিআই শীর্ষ আদালতের নির্দেশ অগ্রাহ্য করেছে এবং বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর আদালতের উদ্দেশে অত্যন্ত আপত্তিজনক আচরণ করেছেন। তাই নতুন জমানা শুরু করার জন্য অবিলম্বে বিসিসিআই-এর বর্তমান কর্তাদের সরিয়ে দিতে হবে। এরপরেই বোর্ডের বিরুদ্ধে তোপ দেগেছে সুপ্রিম কোর্ট। বিসিসিআই-এর আইনজীবী অরবিন্দ দাতার বলেন, আদালতের অধিকাংশ নির্দেশই মেনে নিয়েছে বোর্ড। বাকি নির্দেশগুলিও মেনে নেওয়া হবে। সুপ্রিম কোর্ট অবশ্য বিসিসিআই-এর আইনজীবীর এই দাবি খারিজ করে দিয়েছে। লোঢা কমিটির স্টেটাস রিপোর্টের পরিপ্রেক্ষিতে ৬ অক্টোবরের মধ্যে বিসিসিআই-কে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। স্টেটাস রিপোর্টে লোঢা কমিটি বলেছে, গত ২১ সেপ্টেম্বর বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতভাবে সচিব হিসেবে অজয় শিরকের নির্বাচিত হওয়া সহ বেশ কয়েকটি সিদ্ধান্ত গত ৩১ অগাস্টের নির্দেশ লঙ্ঘিত হয়েছে। বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর ই-মেলের জবাব দেননি। তিনি বেশ কয়েকবার অত্যন্ত আপত্তিজনক মন্তব্য করেছেন। সেই কারণে বিসিসিআই যাতে লোঢা কমিটির সুপারিশ মেনে নেয়, সে জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়া উচিত। লোঢা কমিটির এই স্টেটাস রিপোর্টের পরেই এদিনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget