এক্সপ্লোর

পাকিস্তানে এখন বিদেশি দলকে ডাকার ঝুঁকি নেওয়া উচিত নয়, মত শোয়েবের

করাচি: পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি বিদেশি দলকে আমন্ত্রণ জানানোর উপযুক্ত নয়। এমনই মত প্রকাশ করলেন প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতার। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব বলেছেন, ‘যতক্ষণ না নিরাপত্তা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ আমাদের দেশে কোনও বিদেশি দলকে আমন্ত্রণ জানানোর ঝুঁকি নেওয়া উচিত নয়। নিরাপত্তা পরিস্থিতি এখন এমন যে আমাদের ধৈর্য ধরতেই হবে। আমি নিশ্চিত, পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে। তবে কিছুটা সময় লাগবে।’ পাকিস্তানের কোয়েটায় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে জঙ্গি হামলায় ৬২ জন পুলিশকর্মী এবং দু জন সেনা জওয়ানের মৃত্যুর পর সেদেশের নিরাপত্তার বেআব্রু চেহারা ফের প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতেই দেশে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের বিপক্ষে মত প্রকাশ করেছেন শোয়েব। কয়েকদিন আগেই পাকিস্তান সুপার লিগের প্রধান নজম শেঠি ঘোষণা করেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে এই প্রতিযোগিতার ফাইনাল হবে লাহৌরে। বুধবার জাতীয় সংসদের স্থায়ী কমিটির বৈঠকে শেঠি এ-ও বলেছেন, দু বার ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডকে পাকিস্তান সফরে আসার বিষয়ে রাজি করিয়ে ফেলেছিল পিসিবি। কিন্তু প্রতিবারই কোনও না কোনও অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে সেই সফর বাতিল হয়ে গিয়েছে। যখনই পিসিবি অন্য দেশের বোর্ডকে সফরের বিষয়ে রাজি করাতে সফল হয়েছে, ঠিক তখনই জঙ্গি হামলা হয়েছে এবং সফর হয়নি। ২০০৯ সালের মার্চে লাহৌরের গদ্দাফি স্টেডিয়ামে খেলা চলাকালীন শ্রীলঙ্কার ক্রিকেটারদের উপর জঙ্গি হামলার পর থেকে কোনও প্রথমসারির দল পাকিস্তানে খেলতে যায়নি। শুধু আফগানিস্তান, কেনিয়া ও জিম্বাবোয়ে কয়েকটি ম্যাচ খেলেছে। সংযুক্ত আরব আমিরশাহীতেই ‘হোম’ টেস্ট খেলছে পাকিস্তান। স্বয়ং শোয়েবের মন্তব্যেই স্পষ্ট, পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক। ফলে অদূর ভবিষ্যতে কোনও প্রথমসারির দলের পাক সফরের সম্ভাবনা দেখা যাচ্ছে না।

সেরা শিরোনাম

Indian Cricket Team: বাড়ল নির্বাচকমণ্ডলীর জন্য বরাদ্দ মেয়াদ? এবার থেকে কত টাকা করে পাবেন প্রজ্ঞান ওঝা, আরপি সিংহরা?
বাড়ল নির্বাচকমণ্ডলীর জন্য বরাদ্দ মেয়াদ? এবার থেকে কত টাকা করে পাবেন প্রজ্ঞান ওঝা, আরপি সিংহরা?
PM Modi: 'ওঁর আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান পদকজয়ীরা
'ওঁর আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান পদকজয়ীরা
Punam Raut Retirement: এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
Jasprit Bumrah: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে নেই যশপ্রীত বুমরা!
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে নেই যশপ্রীত বুমরা!

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget