এক্সপ্লোর

Derby 2023: নন্দকুমারের বিশ্বমানের গোলে চার বছর পর ডার্বি জয় ইস্টবেঙ্গলের

Durand Cup EB vs MB: দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে নিজেদের ঝাঁঝ বাড়ায় ইস্টবেঙ্গল। উইংয়ে একদিন নন্দকুমার ও অন্যদিকে নাওরেম মহেশ ছিলেন তুরুপের তাস।

কলকাতা: নন্দকুমারের বিশ্বমানের গোলে চার বছর পর ডার্বি জয় ইস্টবেঙ্গলের। বিশ্বমানের গোল করে দলকে জেতালেন নন্দকুমার। খেলার প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে খেলার ৬০ মিনিটের মাথায় দুরন্ত গোল করেন চেন্নাইয়ে জন্মগ্রহণ করা ২৭ বছরের তরুণ ফুটবলার। মূলত তাঁর গোলেই প্রায় ১৬৬৬ দিন পরে ডার্বিতে জয় পেল ইস্টবেঙ্গল শিবির। শেষবার ২০১৯ সালে ডার্বি জিতেছিল লাল হলুদ শিবির। 

এদিন ম্যাচের শুরু থেকেই ২ দল আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে। এদিন সকালে ক্লেটন সিলভা শহরে পৌঁছে গেলেও তাঁকে ছাড়াই মাঠে নামতে হয়েছিল ইস্টবেঙ্গল শিবিরকে। কুয়াদ্রাত দল সাজিয়েছিলেন নন্দকুমার, সিভেরিও ও মাহেশকে আক্রমণভাগে রেখে। খেলার শুরুতেই ইস্টবেঙ্গলের হয়ে উইং ধরে বক্সে ঢোকার প্রতিনিয়ত চেষ্টা সিভেরিওর। দুর্দান্ত ট্য়াকেল অনিরুদ্ধ থাপার। ৪২ মিনিটের মাথায় ফ্রি কিক পায় ইমামি ইস্টবেঙ্গল। খাবরার শট নিলেও তা গোলমুখে পৌঁছানোর আগেই ক্লিয়ার করে দিলেন বাগান ডিফেন্ডাররা। ৪৫ মিনিটের মাথায় সিভেরিওকে লক্ষ্য করে ডান দিক থেকে লো ক্রস নন্দার। বিপন্মুক্ত করলেন মোহনবাগান গোলকিপার বিশাল কায়েথ। ৪ মিনিট ইনজুরি টাইমের ঘোষণা রেফারির। প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে বুমোসের ফ্রি কিক দুর্দান্তভাবে সেভ করলেন ইস্টবেঙ্গলের গোলরক্ষক গিল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই লাল হলুদের উইঙ্গার মাহেশ নাওরেম দুরন্ত গতিতে এগোচ্ছিলেন, কিন্তু আনােয়ার আলি দারুণ ট্যাকেল করেন তাঁকে। আক্রমণ ও প্রতি আক্রমণের লড়াইয়ে ৪৮ মিনিটের মাথায় মনবীরকে বাজেভাবে ট্যাকেল করায় হলুদ কার্ড দেখতে হয় ইস্টবেঙ্গলের সৌভিক চক্রবর্তীকে। রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন লাল হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাতও।

খেলার ৫৬ মিনিটের মাথায় অল্পের জন্য গোল পেল না মোহনবাগান। আনােয়ার আলির দুর্দান্ত শট অল্পের জন্য বারপোস্টের ওপর দিয়ে চলে যায়। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইস্টবেঙ্গলকে। ৬০ মিনিটের মাথায় নন্দকুমারের গোলে ১-০ তে এগিয়ে গেল লাল হলুদ শিবির। উইং ধরে এগিয়ে এসে বাগান ডিফেন্ডারকে পাস কাটিয়ে গোলার মত শটে বল প্রতিপক্ষের জালে জড়ান নন্দকুমার। এরপর গোটা ম্যাচে প্রচুর চেষ্টা করেও আর গোলশোধ করতে পারেনি বাগান শিবির। উল্লেখ্য ২০১৯ সালের জানুয়ারিতে শেষবার ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারিয়েছিল। এমনকী ২০২২ সালে জানুয়ারিতে শেষবার সবুজ মেরুন বাহিনীর বিরুদ্ধে গোল করতে পেরেছিল ইস্টবেঙ্গল। সেদিক থেক দেখতে গেলে এই জয় ইস্টবেঙ্গলের কাছে অনেক স্বস্তি দেবে। এই জয়ের ফলে ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ২ নম্বরে থাকল কার্লোস কুয়াদ্রাতের দল।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget