এক্সপ্লোর

Ind vs Eng, 2021: চোটের জন্য লর্ডসে অনিশ্চিত ব্রড, প্রশ্ন শার্দুলের ফিটনেস নিয়েও

দ্বিতীয় টেস্টে কি খেলতে পারবেন স্টুয়ার্ট ব্রড। ব্রিটিশ পেসারের চোট রয়েছে। তাঁর খেলা নিয়ে ঘোরতর অনিশ্চয়তা তৈরি হয়েছে জো রুটদের শিবিরে।

লন্ডন: দ্বিতীয় টেস্টে কি খেলতে পারবেন স্টুয়ার্ট ব্রড। ব্রিটিশ পেসারের চোট রয়েছে। তাঁর খেলা নিয়ে ঘোরতর অনিশ্চয়তা তৈরি হয়েছে জো রুটদের শিবিরে। ইংরেজ পেসারের কাফ মাসলে চোট রয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা লর্ডস টেস্টে তাই তিনি অনিশ্চিত।

অন্যদিকে চোট সমস্যা রয়েছে ভারতীয় শিবিরেও। চোট পেয়েছেন শার্দুল ঠাকুর এবং দ্বিতীয় টেস্টে তাঁকে নিয়ে সামান্য হলেও খচখচানি থাকছে বিরাট কোহলি ও রবি শাস্ত্রীর টিম ম্যানেজমেন্টের।

বৃষ্টির জন্য প্রথম টেস্ট ড্র হলেও, প্রথম টেস্টের শিক্ষাকে কাজে লাগিয়ে পরবর্তী চার টেস্টে মাঠে নামতে চায় ইংল্যান্ড। নটিংহ্যাম টেস্টে একটা সময় মনে হয়েছিল ভারত জিতে মাঠ ছাড়বে। প্রথম টেস্টে ব্রিটিশ সিংহদের উপর ছড়ি ঘুরিয়েছিল বিরাট ব্রিগেড। ট্রেন্ট ব্রিজ টেস্টে মিডল অর্ডারের ব্যাটিং দুর্বলতা টের পেয়েছিলেন ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউড। জো রুট শতরান না করলে ম্যাচের ফল ড্র-এর বদলে অন্য কিছু হতেই পারত। তাই সিরিজের দ্বিতীয় টেস্টে নামার আগে দলে পরিবর্তন করতে চান ইংল্যান্ডের কোচ।

সিরিজের দ্বিতীয় ম্যাচ ১২ অগাস্ট থেকে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে। নটিংহ্যাম টেস্টের প্রথম একাদশে আনা হতে পারে কিছু বদল। শোনা যাচ্ছে, সিরিজের দ্বিতীয় টেস্টে দলে একজন স্পিনারের অন্তর্ভুক্তিকরণ হবে। ইংল্যান্ড দলের প্রধান কোচ ক্রিস সিলভারউড ইঙ্গিত দিয়েছেন যে, মঈন আলি লর্ডস টেস্টের প্রথম একাদশে জায়গা পেতে পারেন। প্রথম টেস্টে ইংল্যান্ডের হয়ে স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন এবং অলি রবিনসনের সঙ্গে দেখা গিয়েছিল স্যাম কারানকে।

ইংল্যান্ডের কোচ সিলভারউড বলেছেন, ‘স্টোকস এবং ক্রিস ওকসের মতো খেলোয়াড়রা আমাদের অলরাউন্ডার। ওদের বিকল্প খুঁজে বার করা কঠিন। মঈন আলি কি লর্ডস টেস্ট খেলবে? আমি শুধু এটুকুই বলতে পারি যে, আমি এখন পর্যন্ত কোন বিকল্পের জন্য দরজা বন্ধ করিনি।’ এরপরেও সিলভারউড বলেন, ‘মঈনকে বিবেচনা করা হচ্ছে। ও সবসময় দলের আলোচনার মধ্যেই থাকে।'

 

সেরা শিরোনাম

IND vs WI 5th T20I: কখন, কোথায় দেখবেন ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের সিরিজ় নির্ধায়ক ম্যাচ, বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা?
কখন, কোথায় দেখবেন ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের সিরিজ় নির্ধায়ক ম্যাচ, বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা?
Kapil Dev on CJP Protest: 'অন্যদের কথাও শুনতে হবে...' আন্দোলনকারী তরুণ প্রজন্মের উদ্দেশে বার্তা কপিল দেবের
'অন্যদের কথাও শুনতে হবে...' আন্দোলনকারী তরুণ প্রজন্মের উদ্দেশে বার্তা কপিল দেবের
India Vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
MS Dhoni in IPL 2027: আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget