এক্সপ্লোর

দরকার আর মাত্র ৪ উইকেট, ওয়াংখেড়ে টেস্ট জয়ের দোরগোড়ায় ভারত

মুম্বই: মুম্বই টেস্টে জয়ের দোরগোড়ায় ভারত৷ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেট হারিয়ে ১৮২৷ ম্যাচ ও ৫ টেস্টের সিরিজ জিততে ভারতের দরকার ৪ উইকেট৷ ইনিংস হার বাঁচাতে ইংল্যান্ডের দরকার এখনও ৪৯ রান৷ দ্বিতীয় ইনিংসে ৪৭.৩ ওভারের মধ্যেই ১৮২ রানে ৬ উইকেট খুইয়ে বসেছে ইংল্যান্ড। অ্যালেস্টার কুক (১৮), কেটন জেনিংস (০), মঈন আলি (০), জো রুট (৭৭), বেন স্টোকস (১৮) এবং জে বল (২) প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রণ অশ্বিন ২টি করে উইকেট দখল করেছেন।  ভুবনেশ্বর কুমার এবং উমেশ যাদব একটি করে উইকেট নিয়েছেন। অধিনায়ক বিরাট কোহলির দ্বিশতরান এবং জয়ন্ত যাদবের শতরানের সুবাদে ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ টেস্টের চতুর্থ দিন প্রথম ইনিংসে ৬৩১ রান করেছে ভারত। জয়ন্ত ১০৪ রান করেন। বিরাট ২৩৫ রান করে আউট হয়েছেন। প্রথম ইনিংসে ইংল্যান্ডের থেকে ভারত ২৩১ রানে এগিয়েছিল। ফলে ম্যাচ বাঁচানো এখন কুকের দলের কাছে খুব কঠিন। আজ টেস্টে বিরল রেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। একই বছরে তিনটি দ্বিশতরান করলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের পর এবার ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধেও বিরাটের ব্যাট থেকে এল দ্বিশতরান। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে তিনটি দ্বিশতরান করলেন বিরাট। টেস্টে এই ইনিংসেই তিনি সর্বোচ্চ স্কোর করলেন। অধিনায়কের এই চোখধাঁধানো ইনিংসের সৌজন্যেই সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে ক্রমশঃ কোণঠাসা করে দিচ্ছে ভারত। বিরাটের পাশাপাশি জয়ন্ত যাদবও অসাধারণ ব্যাটিং করলেন। তিনি জীবনের প্রথম টেস্ট শতরান করে ফেললেন। লাঞ্চে ভারতের রান ছিল ৭ উইকেটে ৫৭৯। লিড ছিল ১৭৯ রানের। লাঞ্চের পর রান আরও বাড়িয়ে নেন বিরাট ও জয়ন্ত। এর আগে গতকালের ৪৫১ রান নিয়ে খেলা শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান বিরাট ও জয়ন্ত। তাঁরা গতকাল যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই আজ সকালে ব্যাটিং শুরু করেন। গতকালের চেয়ে আজ আরও জমাট দেখাচ্ছিল তাঁদের ব্যাটিং। দুই ব্যাটসম্যানই অনেক বেশি আগ্রাসী ছিলেন। তাঁদের দাপটে ইংল্যান্ডের বোলাররা দিশেহারা হয়ে পড়েন চতুর্থ দিনের প্রথম সেশনে কোনও উইকেট না হারিয়ে ভারত করে ১২৮ রান। লাঞ্চের পরে অবশ্য দিনের প্রথম উইকেট পড়ে। বিরাট-জয়ন্ত জুটিতে যোগ হয় ২৪১ রান। এরপর বিরাটও ফিরে যান। শেষ উইকেট জুটি ১৬ রান যোগ করেন ভুবনেশ্বর কুমার (৯) ও উমেশ যাদব (৭)।  উমেশ শেষপর্যন্ত অপরাজিত থাকেন। এই ম্যাচ ড্র করতে পারলেই সিরিজ হাতের মুঠোয় চলে আসবে টেস্টে এক নম্বর দল ভারতের। তবে এখন ম্যাচের যা পরিস্থিতি, তাতে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না ভারত। দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে চাইছে না ভারত। কোহলিদের হাতে রয়েছে এখনও চারটি সেশন। রবিচন্দ্রন অশ্বিন, জাডেজারা যেভাবে বল করছেন, তাতে ভারতের জয় সময়ের অপেক্ষা।

সেরা শিরোনাম

Dhruv Jurel: কেন ধ্রুব জুড়েল কোনও মাইলফলক স্পর্শ করার পরে স্যালুট করে তা উদযাপন করেন? জানুন আসল কারণ
কেন ধ্রুব জুড়েল কোনও মাইলফলক স্পর্শ করার পরে স্যালুট করে তা উদযাপন করেন? জানুন আসল কারণ
Mohammed Siraj: 'অস্থিরতা তৈরি হচ্ছে', নাগাড়ে সিরাজ়কে একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে ম্যানেজমেন্টের বিপক্ষে সরব অশ্বিন
'অস্থিরতা তৈরি হচ্ছে', নাগাড়ে সিরাজ়কে একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে ম্যানেজমেন্টের বিপক্ষে সরব অশ্বিন
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে উড়ল সবুজ মেরুন আবির, আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের দাপট অব্যাহত
যুবভারতীতে উড়ল সবুজ মেরুন আবির, আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের দাপট অব্যাহত
Suryakumar Yadav: জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব
জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget