এক্সপ্লোর

Bobby Charlton Dies: ৮৬ বছর বয়সে প্রয়াত হলেন বিশ্বজয়ী ইংল্যান্ড ফুটবলার

Bobby Charlton: ৭৫৮টি ম্যাচে চার্লটনের দখলে ২৪৯টি গোল করার কৃতিত্ব রয়েছে।

ম্যাঞ্চেস্টার: শনিবার, ২১ অক্টোবর ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ী ইংল্যান্ড তারকা ববি চার্লটনের (Bobby Charlton) ৮৬ বছর বয়সে জীবনাবসান ঘটল। শনিবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) তরফে চার্লটনের প্রয়াণের কথা সরকারিভাবে ঘোষণা করা হয়। ম্যান ইউনাইটেড কিংবদন্তির তরফে জানানো হয় শনিবার ভোরের দিকে কিংবদন্তি ফুটবলার মারা যান।

চার্লটনের পরিবারের তরফে বলা হয়, 'খুবই দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে স্যার ববি শনিবার ভোরের দিকে শান্তিমতেই পরলোক গমন করেন।' ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলারকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসাবেও গণ্য করা হয়। ৭৫৮টি ম্যাচে চার্লটনের দখলে ২৪৯টি গোল করার কৃতিত্ব রয়েছে। জাতীয় দলের হয়ে বিশ্বজয়ের পাশাপাশি চার্লটন ম্যান ইউনাইটেডের হয়ে ১৯৬৮ সালে ইউরোপিয়ান কাপ জেতেন। তিনবার কাপ জয়ের কৃতিত্ব রয়েছে তাঁর।

 

ববি চার্লটনের মৃত্যুতে শোকপালন করতে শনিবার শেফিল্ড ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে কালো আর্মব্যান্ড পরে রেড ডেভিলসরা মাঠে নামবেন বলে খবর। ম্যাচের আগে তাঁকে শ্রদ্ধা জানাতে এক মিনিটের নীরবতা পালনও করা হবে। 

চুক্তিবৃদ্ধি

সাম্প্রতিক সময়ে যে কয়েকজন তরুণ ভারতীয় ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে একেবারে সামনের সারিতে নাম থাকবে মহেশ নাওরেমের (Mahesh Singh Naorem)। গত মরশুমে ইস্টবেঙ্গলের (East Bengal) দুরন্ত পারফরম্যান্স তাঁকে জাতীয় দলে জায়গা করে দিয়েছে। লাল হলুদের সঙ্গে সম্প্রতি তিন বছরের নতুন চুক্তিও স্বাক্ষর করেছেন মহেশ। তরুণ ফরোয়ার্ডের মতে ইস্টবেঙ্গলেই তাঁর কেরিয়ারের উন্নতি হবে।

ইস্টবেঙ্গলের মতো ঐতিহাসিক ক্লাবের জার্সি পরা, তাঁদের হয়ে মাঠে নামা, অনুরাগীদের প্রত্যাশার চাপ তো থাকেই। গত মরশুমে সেটা দারুণভাবে সামলে লাল হলুদের হয়ে নয়টি গোল করার সুযোগ তৈরি করেছিলেন মহেশ। এ বছরের সুপার কাপেও ইস্টবেঙ্গলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন। শনিবার ইস্টবেঙ্গল ভুবনেশ্বরে এফসি গোয়ার বিরুদ্ধে (East Bengal vs FC Goa) মাঠে নামবে। সেই ম্যাচের আগে মহেশ নিজের চুক্তি বাড়ানো নিয়ে অকপট। ২৪ বছর বয়সি তারকা ফুটবলারের কাছে কিন্তু লাল হলুদের জার্সি পরে মাঠা নামাটা চাপের নয়, বরং গৌরবেরই। 

'এই ক্লাবে খেলাটা অবশ্যই গৌরবের। ইস্টবেঙ্গল আমাকে যথেষ্ট সুযোগ সুবিধা দিচ্ছে এবং সেই কারণেই তো আমি জাতীয় দলেও সুযোগ পেয়েছি। আমি নিশ্চিত যে কোচ এবং এই ম্যানেজমেন্টের অধীনে আমার আরও আরও উন্নতি হবে। এখানে খেলাটা চাপের নয়, আমার কাছে গৌরবের। এখানে খেলার সুযোগ পাওয়াটা আমার কাছে সৌভাগ্যের।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: পুজোর মধ্যে পরাজয়, সমর্থকদের জন্য মন খারাপ ইস্টবেঙ্গল কোচের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget