এক্সপ্লোর

Euro Cup 2020 Final: টাই-ব্রেকারে স্পেনকে ৪-২ ব্যবধানে হারিয়ে ইউরো ফাইনালে ইতালি

এখন ফাইনালে ইংল্যান্ড বা ডেনমার্ক ম্যাচের বিজয়ী দলের সঙ্গে খেলবে আজুরিরা

লন্ডন: স্পেনকে পেনাল্টি শ্যুটআউটে হারিয়ে ২০২০ ইউরো কাপের ফাইনালে পৌঁছে গেল ইতালি। নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়ের পর দুপক্ষই ১-১ থাকায় ম্যাচ গড়ায় টাই-ব্রেকারে। সেখানে ইতালিকে ৪-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে চলে যায় ইতালি।

টাই-ব্রেকারে আজুরিদের হয়ে জয় নিশ্চিত করেন জর্জিনহো। স্পেনের গোলরক্ষক উনাই সিমনকে পরাজিত করে বল জালে জড়িয়ে যেতেই উল্লাসে ফেটে পড়েন ইতালির ফুটবলাররা। 

অন্যদিকে, স্পেনের আলভারো মোরাতার শট আটকে দেন ইতালির গোলরক্ষক জিয়ানলুইগি দোনারুম্মা এবং দানি আলমোর শট বারপোস্টের ওপর দিয়ে বেরিয়ে যায়। ইতালির হয়ে স্পট-কিক মিস করেন ম্যানুয়েল লোকাতেলি। কিন্তু, খেলা শেষে তাঁর দলই শেষ হাসি হেসেছে। 

এখন ফাইনালে ইংল্যান্ড বা ডেনমার্ক ম্যাচের বিজয়ী দলের সঙ্গে খেলবে ইতালি। এর আগে ২০১২ ইউরোতে স্পেনের কাছে ৪-০ ব্যবধানে  হেরে বিদায় নিতে হয়েছিল ইতালিকে। শেষবার ১৯৬৮ সালে ইউরো জিতেছে আজুরিরা। 

ম্যাচের ৬০ মিনিটে কাউন্টার অ্যাটাকের মাধ্যমে দুরন্ত গোল করে ইতালিকে এগিয়ে দেন ফেদেরিকো চিয়েসি। স্পেনের একটি ক্রস রুখে দিয়ে দ্রুত বল বাড়িয়ে দেন ইতালির গোলরক্ষক দোনারুম্মা। সেখান থেকে দুরন্ত বাঁক দিয়ে রোবার্তো মানচিনির দলকে এগিয়ে দেন ফেদেরিকো। 

ম্যাচের ১০ মিনিট বাকি থাকতে সমতা ফেরায় স্পেনের মোরাতা। ইতালির ডিফেন্ডার ওলমোকে ওয়ান-টু-ওয়ানে পিছনে ফেলে, মাথা ঠান্ডা রেখে জালে বল জড়িয়ে দেন মোরাতা। 

খেলার বাকি সময় স্পেনই জেতার লক্ষ্যে খেলেছিল। কিন্তু, তিনকাঠির মধ্য়ে বল রাখতে ব্যর্থ হয়। কোয়ার্টার ফাইনালে সুইৎজারল্যান্ডকে পেনাল্টিতে হারিয়ে শেষ চারে উঠেছিল স্পেন। কিন্তু, ইতালির সামনে তারা আটকে গেল। 

এই ম্যাচে জয়ের ফলে, বলা যেতে পারে স্পেনের বিরুদ্ধে মধুর জোড়া বদলা নিল ইতালি। ২০০৮ সালের ইউরো কোয়ার্টারফাইনালে স্পেনের কাছে পেনাল্টিতে হেরে বিদায় নিয়েছিল ইতালি। আবার ২০১২ সালের এই স্পেনের কাছে ফাইনালে ৪-০ ব্যবধানে হেরেছিল আজুরিরা। 

আগামী রবিবার হব ইউরো ফাইনাল ম্য়াচ। 

সেরা শিরোনাম

Indian Hockey Team: প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
Durand Cup Final: কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের
কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget