এক্সপ্লোর

Badru Banerjee: কিংবদন্তি, অলিম্পিক্সে ভারতকে চতুর্থ করার কারিগর, বদ্রুর মৃত্যুতে শোকবার্তা ফিফার

FIFA: বুধবার ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো (Gianni Infantino) শোকবার্তায় লিখেছেন, 'বিশ্ব ফুটবলের অপূরণীয় ক্ষতি হল।'

কলকাতা: ভারতীয় ফুটবলের কিংবদন্তি বদ্রু বন্দ্যোপাধ্যায়ের (Badru B anerjee) মৃত্যুতে শোকস্তব্ধ বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা (FIFA) । বুধবার ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো (Gianni Infantino) শোকবার্তায় লিখেছেন, 'বিশ্ব ফুটবলের অপূরণীয় ক্ষতি হল । উনি যে শুধু ভারতের প্রতিনিধিত্ব করেছেন তাই নয়, ওঁর নেতৃত্বে ১৯৫৬ অলিম্পিক্সে চতুর্থ স্থান দখল করেছিল ভারত ।'

গত শনিবারের বর্ষণমুখর সকালে দুঃসংবাদ আছড়ে পড়ে ভারতীয় ক্রীড়াজগতে। ভারতীয় ফুটবলে আরও একটি নক্ষত্র পতন। প্রয়াত হন কিংবদন্তি বদ্রু বন্দ্যোপাধ্যায় (Badru Banerjee) ।

শুক্রবার রাত ২.১০ মিনিটে এসএসকেএম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন কিংবদন্তি ফুটবলার । তাঁর বয়স হয়েছিল ৯২ বছর । রেখে গিয়েছেন নাতনি এবং পুত্রবধূকে ।

২৭ জুলাই করোনা আক্রান্ত হয়ে বাঙ্গুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি । অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় এসএসকেএমে । কয়েকদিন ধরেই আশঙ্কাজনক অবস্থায় ছিলেন । ভেন্টিলেশনে রাখা হয়েছিল বর্ষীয়ান ফুটবলারকে। প্রায় ২৪ দিনের লড়াইয়ের পর শুক্রবার মধ্যরাতে প্রয়াত হন তিনি । পিকে ব্যানার্জি, চুনী গোস্বামী, সুভাষ ভৌমিক, সুরজিৎ সেনগুপ্তর পর বাংলার ফুটবল হারাল আরও এক কিংবদন্তিকে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া কলকাতা ময়দানে।

ভাল নাম সমর বন্দ্যোপাধ্যায় (Samar Banerjee)। কলকাতা ময়দানে যিনি বদ্রু বন্দ্যোপাধ্যায় (Badru Banerjee) নামে পরিচিত ছিলেন। মৃত্যুকালে ভারতের (Indian Football) এই প্রাক্তন ফুটবলার ও অলিম্পিয়ানের (Olympian) বয়স হয়েছিল ৯২ বছর। গত প্রায় একমাস ধরে অসুস্থ ছিলেন। এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রাক্তন অলিম্পিয়ান।

স্বাস্থ্যের ক্রমশ অবনতি হওয়ার জন্য গত ২৭ জুলাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। অ্যালঝাইমার্স, উচ্চ রক্তচাপজনিত সমস্যা এবং অ্যাজোটেমিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। হাসপাতালে ভর্তি করা হয়েছিল বদ্রুকে।

অবস্থার অবনতি হওয়ায় বাড়ি থেকে খবর দেওয়া হয় মোহনবাগান ক্লাবে। সবুজ-মেরুনের সচিব দেবাশিস দত্ত যোগাযোগ করেছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে। রাজ্যের যুব ও ক্রীড়া দফতর এবং মোহনবাগান ক্লাবের সহযোগিতায় অলিম্পিয়ান বদ্রু বন্দ্যোপাধ্যায়কে ভর্তি করা হয় হাসপাতালে। আলাদা মেডিক্যাল বোর্ডও তৈরি হয়। দুজন নিউরোলজিস্টও তাঁর চিকিৎসা করছিলেন। সিটি স্ক্যানে মস্তিষ্কে রক্তক্ষরণ ধরা পড়ে।

আরও পড়ুন: শৃঙ্গজয়ের ৩ মাস পর পেলেন সার্টিফিকেট, স্বস্তি পেলেও এভারেস্টজয়ী পিয়ালির কাঁটা ঋণের বোঝা

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
East Bengal FC: রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
Messi Goal: পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
Wrestler Arrested: জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget