এক্সপ্লোর

FIFA: বদলে যাচ্ছে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ফর্ম্যাট, ৪৮ দলের টুর্নামেন্টে রেকর্ড ১০৪ ম্যাচ!

World Cup 2026: ২০২৬ সালের বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল। ৩২টি দলের ছক থেকে বেরিয়ে আসছে ফিফা।

জুরিখ: সম্পূর্ণ বদলে যেতে চলেছে ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2026) খোলনলচে। প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে মোট ম্যাচের সংখ্যা। বাড়ছে অংশগ্রহণকারী দলের সংখ্যাও। রাওয়ান্ডায় ফিফা (FIFA) কংগ্রেসের আগে জানাল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।

২০২৬ সালের বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল। ৩২টি দলের ছক থেকে বেরিয়ে আসছে ফিফা। মোট আটটি গ্রুপের পরিবর্তে পরের বিশ্বকাপে থাকবে ১২টি গ্রুপ। প্রত্যেক গ্রুপে থাকবে ৪টি করে দল। তবে প্রাথমিকভাবে ৩টি করে দল নিয়ে ১৬টি গ্রুপের পরিকল্পনা করেছিল ফিফা। সেই পরিকল্পনা থেকে কিছুটা সরে এসেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। পরিবর্তে ১২টি গ্রুপ করে টুর্নামেন্ট করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।                  

পরের ফুটবল বিশ্বকাপ যুগ্মভাবে আয়োজন করবে আমেরিকা, কানাডা এবং মেক্সিকো। ফিফার সিদ্ধান্ত অনুযায়ী পরের বিশ্বকাপে ৩৬টির বদলে অংশ নেবে ৪৮টি দেশ। প্রতিটি গ্রুপে আগের মতোই থাকবে চারটি করে দল। আটটির বদলে গ্রুপের সংখ্যা বেড়ে হবে ১২। দলের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে বিশ্বকাপে ম্যাচের সংখ্যাও। গ্রুপের সেরা দু'টি দল রাউন্ড অব ৩২-এ জায়গা করে নেবে। অর্থাৎ, ১২টি গ্রুপের ২৪টি দল জায়গা করে নেবে নক আউটে। সেই সঙ্গে ১২টি গ্রুপ মিলিয়ে তৃতীয় স্থানে শেষ করা দলগুলির মধ্যে সেরা আটটি দল উঠবে নক আউটে। প্রতিটা দল অন্তত তিনটি ম্য়াচ খেলবে। ফিফার নতুন ক্যালেন্ডার অনুযায়ী, বিশ্বকাপ শুরু হবে ২০২৬ সালের ২৫ মে। ফাইনাল ১৯ জুলাই।                                           

                  

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gianni Infantino - FIFA President (@gianni_infantino)

ফিফার পরিকল্পনা অনুযায়ী ম্যাচের সংখ্যা বাড়বে। ম্যাচ হবে মোট ১০৪টি। বিশ্বকাপ চলবে ৪০ দিন ধরে। যে দু’দল ফাইনালে উঠবে তাদের খেলতে হবে আটটি করে ম্যাচ। অর্থাৎ, এখনকার থেকে একটি ম্যাচ বেশি। প্রসঙ্গত, লিওনেল মেসির আর্জেন্তিনা কাতার বিশ্বকাপে ৭টি ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু পরের বার থেকে বিশ্বচ্যাম্পিয়ন হতে গেলে জিততে হবে আটটি ম্যাচ।

আরও পড়ুন: ইংল্যান্ডকে দুরমুশ করে নিজেদের সামনে বিরাট লক্ষ্য সাজিয়ে দিলেন শাকিব

সেরা শিরোনাম

Suryakumar Yadav: মুস্তাক আলিতে ভাল পারফরম্যান্স করলেও জাতীয় দলের জন্য সূর্যকুমারকে আর ভাবা হচ্ছে না, জানাল বোর্ড
মুস্তাক আলিতে ভাল পারফরম্যান্স করলেও জাতীয় দলের জন্য সূর্যকুমারকে আর ভাবা হচ্ছে না, জানাল বোর্ড
IND vs NZ: শতরান মিস করলেন গিল, তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৮৬/৪, লিড ১১৮ রানের
শতরান মিস করলেন গিল, তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৮৬/৪, লিড ১১৮ রানের
Australian Cricket Team: স্যান্ডপেপার-কাণ্ডে নেতা কামিন্সের পাশে হ্য়াজেলউড, প্যাট নেতৃত্ব হারালে দিলেন দল ছাড়ার হুঁশিয়ারি
স্যান্ডপেপার-কাণ্ডে নেতা কামিন্সের পাশে হ্য়াজেলউড, প্যাট নেতৃত্ব হারালে দিলেন দল ছাড়ার হুঁশিয়ারি
IND vs NZ Live: তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৮৬/৪, বড় লিডের পথে এগোচ্ছে গিল বাহিনী
তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৮৬/৪, বড় লিডের পথে এগোচ্ছে গিল বাহিনী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget