এক্সপ্লোর

কাল অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে কলকাতায় প্রথম ম্যাচ, যুবভারতীতে ত্রি-স্তরীয় নিরাপত্তা

কলকাতা: কাল থেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের লড়াই। প্রথম ম্যাচে মুখোমুখি হবে চিলি ও ইংল্যান্ড। নজর থাকবে ইংল্যান্ডের দুই তারকা স্যাঞ্চো এবং অ্যাঞ্জেল গোমসের দিকে। স্যাঞ্চো খেলেন বুন্দেশলিগার বরুসিয়া ডর্টমুন্ডে। অ্যাঞ্জেল গোমস খেলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ইরাক ও মেক্সিকো। দু’বারের যুব বিশ্বকাপ জয়ী মেক্সিকোর বিরুদ্ধে খেলতে নামবে ইরাক। নজরে থাকবেন ইরাকি তারকা মহম্মদ দাউদ। কাল প্রথম ম্যাচ বিকেল পাঁচটায়। প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গিয়েছে। নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যুবভারতীতে থাকছে ত্রি-স্তরীয় নিরাপত্তা বলয়। আজ সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন, বিধাননগরের পুলিশ কমিশনার, ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ, আইজি আইনশৃঙ্খলা অনুজ শর্মা, ডিসি ট্রাফিক ভি সলোমন, কলকাতা অতিরিক্ত পুলিশ কমিশনার বিনীত গোয়েল-সহ উচ্চ পদস্থ আধিকারিকরা। স্টেডিয়ামে মোতায়েন করা হবে ৩ হাজার পুলিশ। স্টেডিয়ামের ভিতরে থাকবেন ৫০০ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশকর্মী। সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও চলবে নজরদারি। সেজন্য গোটা স্টেডিয়ামে ২৬০টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। স্টেডিয়ামের শুধু মোবাইল ও পার্স নিয়ে ঢোকা যাবে। ভিতরে জলের বোতল, কাগজ, দেশলাই নিয়ে প্রবেশ করা যাবে না। দর্শকদের জন্য স্টেডিয়ামের ভিতরে পরিশ্রুত জলের ব্যবস্থা করা হয়েছে। যুবভারতীতে দর্শকদের বসার জায়গাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট টিয়ারে ৩১ হাজার ৯৫০ দর্শকাসন। সেকেন্ড টিয়ারে ২৪ হাজার ৬৮৪ দর্শকাসন। এবং থার্ড টিয়ারে ৮ হাজার ৬০৮ জন দর্শকের বসার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে ৮ মিনিটের মধ্যে দর্শকদের নিরাপদে বের করে আনার ব্যবস্থা করা রয়েছে। অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ উপলক্ষে যুবভারতী সংলগ্ন রাস্তাগুলিতে নিয়ন্ত্রিত যান চলাচল হবে। স্টেডিয়ামে যাওয়ার আগে অ্যাপের মাধ্যমে সেখানে পার্কিং লট বুক করা যাবে। ম্যাচ শুরুর ২ ঘণ্টা আগে খুলে দেওয়া হবে স্টেডিয়ামের গেট। বিভিন্ন গেটের সামনে পার্কিং সংক্রান্ত তথ্য জানার জন্য তৈরি হয়েছে একটি অ্যাপ। যার নাম পার্ক-স্ন্যাপ। এই অ্যাপের মাধ্যমে গেটের কোন জায়গায় পার্কিং ও সেখানে যাওয়ার পথের হদিশও মিলবে। বিধাননগর কমিশনারেটের তরফে আজ একথা জানানো হয়েছে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL 2026: পয়েন্ট টেবিলের সাপ লুডোর খেলা আরও জমে গেল, কী করবে নাইটরা?
পয়েন্ট টেবিলের সাপ লুডোর খেলা আরও জমে গেল, কী করবে নাইটরা?
Mahendra Singh Dhoni: এ বছরেই ইতি না আগামী মরশুমে ফিরবেন ধোনি? কী জানালেন সিএসকে অধিনায়ক রুতুরাজ?
Mahendra Singh Dhoni: এ বছরেই ইতি না আগামী মরশুমে ফিরবেন ধোনি? কী জানালেন সিএসকে অধিনায়ক রুতুরাজ?
Cristiano Ronaldo: আরবভূমিতে প্রথম খেতাব রোনাল্ডোর, সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন আল নাসের
আরবভূমিতে প্রথম খেতাব রোনাল্ডোর, সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন আল নাসের
Vaibhav Sooryavanshi: বৈভবের সঙ্গে সচিনের তুলনা করবেন না! সাফ জানিয়ে দিচ্ছেন আইপিএলে কোহলিদের কোচ
বৈভবের সঙ্গে সচিনের তুলনা করবেন না! সাফ জানিয়ে দিচ্ছেন আইপিএলে কোহলিদের কোচ

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২০.০৫.২০২৬)।পুষ্পা পগারপার হতেই ফলতায় খুলে গেল অত্যাচারের 'প্যান্ডোরার বাক্স'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২০.০৫.২৬): পুরসভার নোটিস থেকে জাহাঙ্গিরের 'জঙ্গলরাজ', অভিষেকের বিরুদ্ধে তৃণমূলেই পরপর বিস্ফোরণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Astrology News : ৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
Embed widget