এক্সপ্লোর

Malemnganba Thokchom: ভবিষ্যতের তারকা বলে চিহ্নিত করছে AFC, ফুটবল না খেললে হয়তো মৎস্যজীবী হত থোকচম

Football News: মণিপুরের মৎস্যজীবীর ছেলে। একটা গোল করে গোটা ফুটবলবিশ্বের নজর কেড়ে নিয়েছে।

ব্যাংকক: ভিয়েতনামের বিরুদ্ধে পিছিয়ে পড়েছিল ভারত। সেখান থেকে তার দুরন্ত গোলেই ম্যাচে সমতা ফেরায় ভারত। অনূর্ধ্ব ১৭ এএফসি এশিয়ান কাপে (U17 AFC Asian Cup) গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ড্র করেছে ভারতের ছোটরা। ভিয়েতনামের বিরুদ্ধে পিছিয়ে পড়েও গোল শোধ করে এক পয়েন্ট ঘরে তুলেছে ব্লু টাইগার্সরা।

আর সেই জয়ের কৃতিত্ব মালেমনাম্বা থোকচমের (Malemnganba Thokchom)। ফিফা ব়্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে সামান্য এগিয়ে ভিয়েতনাম। শনিবাকের তাইল্যান্ডের পাথুম থানিতে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে গোল করে ভিয়েতনামকে এগিয়ে দিয়েছিলেন লং ভু। ৪৪ মিনিটের মাথায় গোল হজম করে ভারত। প্রথমার্ধ শেষ হয়েছিল ১-০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে ঝাঁঝ বাড়ায় ভারতীয় দল। পাল্টা আক্রমণের ঝড় তোলে ভারতীয় দলের ফুটবলাররা। ম্যাচের ৬৯ মিনিটে সমতায় ফেরে ভারত। লেফট ব্যাক মালেমনাম্বা থোকচম গোল শোধ করেন। ভারতকে এনে দেন ১ পয়েন্ট।

থোকচম বলেছে, 'গোল করার সময় বেশি কিছু ভাবিনি। জায়গা পেয়েছিলাম তাই মনে হয়েছিল গোল লক্ষ্য করে শট মারি। ওদের গোলকিপাও জায়গায় ছিল না। আমার মনে হয়েছিল বল চিপ করে দিই। গোলকিপার হয়তো ভাবেনি আমি ওখান থেকে শট মেরে দেব। বিশেষ করে ওই দূরত্ব আর কোণ থেকে। কিন্তু তাতেই কাজ হয়েছে।'

ম্যাচের পর থোকচম উপলব্ধি করে, সে কী দুরন্ত গোল করেছে। 'এত আগ্রহ আর চর্চা হবে ভাবিনি। শেষ বাঁশি বাজার পর থেকে যা হচ্ছে, তৈরি ছিলাম না। সবাই ওই গোলটা নিয়ে কথা বলছে। কত লোক এসে আমাকে জিজ্ঞেস করছে। তখন মনে হচ্ছে বিশেষ কিছু করেছি,' বলছে থোকচম।

১৫ বছরের থোকচম ফেব্রুয়ারি মাস থেকে ভারতের অনূর্ধ্ব ১৭ দলের সঙ্গে রয়েছে। অনূর্ধ্ব ১৭ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে ট্রফি দেওয়ার নেপথ্যে অন্যতম কারিগর ছিল। অনূর্ধ্ব ১৭ এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের নেপথ্যেও ছিল থোকচম। মণিপুরের অখ্যাত আওয়াং মামাং লেইকাই এলাকার মৎস্যজীবীর ছেলে। হয়তো বাবার মতো জেলেই হতো। যদি না ফুটবলপ্রেম থোকচমকে ঘিরে ধরত।

থোকচমের কথায়, 'আমাদের পরিবারের মাচ ধরেই চলে। বাবা নৌকা নিয়ে মাছ ধরতে যায় আর আমি বাড়ি থাকলে সঙ্গেই যাই। খুব শান্তি পাওয়া যায়। মাছ ধরতে আমার ভাল লাগে।'

যদিও অনূর্ধ্ব ১৭ AFC এশিয়ান কাপে ভারতের যুব দলের সামনে এবার অগ্নিপরীক্ষা। কারণ, পরের দুই ম্যাচে ভারতের প্রতিপক্ষ উজবেকিস্তান ও জাপান। ফিফা ব়্যাঙ্কিয়ে যারা ভারতের চেয়ে অনেক এগিয়ে। শনিবার গ্রুপের অপর ম্য়াচে মুখোমুখি হয়েছিল এই দুই দেশ। জাপান বনাম উজবেকিস্তানের সেই ম্যাচ ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
Commonwealth Games 2026: মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget